ঢাকা ০৪:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ছাগলকাণ্ডের মতিউর ও স্ত্রী লায়লা কানিজের বিরুদ্ধে দুদকের চার্জশিট প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সব কার্যালয় তামাকমুক্ত করা হবে: মহাপরিচালক নাশকতা প্রতিরোধে জুমার খুতবায় সচেতনতা সৃষ্টির আহ্বান ধর্মমন্ত্রীর শেখ হাসিনা লাশের অপেক্ষায় আছেন, দাবি সোহেল তাজের গণপূর্তের ১৯ তত্ত্বাবধায়ক প্রকৌশলীর বিভিন্ন দপ্তর ও প্রকল্পে পদায়ন নাশকতা-সহিংসতা ঠেকাতে চট্টগ্রামে ১২ প্লাটুন বিজিবি মোতায়েন ইবিতে একুশ শতাধিক শিক্ষার্থী নিয়ে ছাত্রশিবিরের নবীনবরণ চোটে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ থেকে ছিটকে গেলেন বাভুমা আইসিজের রায়ের পর চাপে সু চি ও মিন অং হ্লাইং ১২ দিনে সারাদেশে ৭৮ ককটেল বিস্ফোরণ, ৭৪ পরিবহনে আগুন

গঙ্গাচড়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

রংপুরের গঙ্গাচড়া উপজেলা সমবায় কার্যালয়ের উদ্যোগে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আয়োজিত কর্মসূচির মধ্যে ছিল জাতীয় ও সমবায়ী পতাকা উত্তোলন, র‍্যালি, আলোচনা সভা এবং ঋণের চেক, ক্রেস্ট ও পুরস্কার বিতরণ।

‘করব সমবায়, গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে রোববার (৮ নভেম্বর) উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন আক্তার। শুভেচ্ছা বক্তব্য দেন সভার সভাপতি ও উপজেলা সমবায় কর্মকর্তা আবতাবুজ্জামান।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) হামিদুল ইসলাম, গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সবুর, উপজেলা বিএনপির সভাপতি চাঁদ সরকার, উপজেলা জামায়াতে ইসলামীর আমির নায়েবুজ্জামান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলেমুল বাশার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আইয়ুব আলী এবং উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি সাইফুল ইসলাম।

এ ছাড়া বক্তব্য দেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সদস্যসচিব সোলায়মান আলী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সমবায়ী আপেল মাহমুদ, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা হাসানুজ্জামান, প্রেস ক্লাবের সভাপতি ও গঙ্গাচড়া ভুটকা দুগ্ধ ও মাংস উৎপাদনকারী সমবায় সমিতির সভাপতি আব্দুল মজিদ মিয়া, ঐশ্বর্য ভোগ্যপণ্য সমবায় সমিতির সভাপতি দৌলতুল ইসলাম, জোনাকী সমবায় সমিতির সভাপতি রূপালী বেগম এবং তিস্তা কেন্দ্রীয় দুগ্ধ উৎপাদনকারী সমবায় সমিতির সভাপতি নুর ইসলাম।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন তথ্যসেবা কর্মকর্তা তাসনীম খুসবী সরকার।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ছাগলকাণ্ডের মতিউর ও স্ত্রী লায়লা কানিজের বিরুদ্ধে দুদকের চার্জশিট

গঙ্গাচড়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

আপডেট সময় ০২:২৩:৪৮ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬