ঢাকা ০৪:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ছাগলকাণ্ডের মতিউর ও স্ত্রী লায়লা কানিজের বিরুদ্ধে দুদকের চার্জশিট প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সব কার্যালয় তামাকমুক্ত করা হবে: মহাপরিচালক নাশকতা প্রতিরোধে জুমার খুতবায় সচেতনতা সৃষ্টির আহ্বান ধর্মমন্ত্রীর শেখ হাসিনা লাশের অপেক্ষায় আছেন, দাবি সোহেল তাজের গণপূর্তের ১৯ তত্ত্বাবধায়ক প্রকৌশলীর বিভিন্ন দপ্তর ও প্রকল্পে পদায়ন নাশকতা-সহিংসতা ঠেকাতে চট্টগ্রামে ১২ প্লাটুন বিজিবি মোতায়েন ইবিতে একুশ শতাধিক শিক্ষার্থী নিয়ে ছাত্রশিবিরের নবীনবরণ চোটে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ থেকে ছিটকে গেলেন বাভুমা আইসিজের রায়ের পর চাপে সু চি ও মিন অং হ্লাইং ১২ দিনে সারাদেশে ৭৮ ককটেল বিস্ফোরণ, ৭৪ পরিবহনে আগুন

৮ বছরের শিশুর পায়ুপথে বাতাস প্রবেশের অভিযোগ, গ্রেপ্তার ১

দিনাজপুরের ঘোড়াঘাটে ভলকানাইজিং দোকানের হাওয়া মেশিন দিয়ে আট বছর বয়সী এক শিশুর পায়ুপথে বাতাস প্রবেশ করানোর অভিযোগ উঠেছে দোকানমালিকের বিরুদ্ধে। এ ঘটনায় শিশুটির পায়ুপথে গুরুতর আঘাত ও রক্তাক্ত জখম হয়েছে বলে অভিযোগ করেছেন তার বাবা। এ ঘটনায় দায়ের করা মামলায় অভিযুক্ত দোকানমালিক মো. আফজাল হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গত ২ নভেম্বর উপজেলার ২ নম্বর পালশা ইউনিয়নের ডুগডুগীহাট বাজারে আফজাল হোসেনের ভলকানাইজিং দোকানে এ ঘটনা ঘটে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। বর্তমানে শিশুটি বগুড়ার টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

শিশুটির বাবা মো. শফিকুল ইসলাম জানান, ছেলের মুসলমানি উপলক্ষে গত ২৫ অক্টোবর তিনি শ্বশুরবাড়ি চৌরিয়া গ্রামে আসেন। ২৬ অক্টোবর ছেলের মুসলমানি সম্পন্ন হওয়ার পর ২৭ অক্টোবর তিনি ঢাকায় ফিরে যান। এর মধ্যে ২ নভেম্বর সন্ধ্যায় শ্বশুরের মাধ্যমে ছেলের অসুস্থতার খবর পান তিনি।

পরে শিশুটিকে ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। তবে রাত সাড়ে ১১টার দিকে শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে বগুড়ার টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

শিশুটির বাবার অভিযোগ, হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকদের কাছ থেকে শিশুটির শরীরের ভেতরে বাতাস প্রবেশের বিষয়টি জানতে পারেন তারা। পরে শিশুটির কাছে ঘটনার বিষয়ে জানতে চাইলে সে জানায়, আফজাল হোসেনের দোকানে হাওয়া মেশিন দিয়ে তার পায়ুপথে বাতাস প্রবেশ করানো হয়েছিল। এ ঘটনাকে হত্যার উদ্দেশ্যে করা হয়েছে বলেও অভিযোগ করেন শিশুটির বাবা।

এ ঘটনায় মো. শফিকুল ইসলাম ঘোড়াঘাট থানায় দোকানমালিক মো. আফজাল হোসেন ও অজ্ঞাতনামা আরও একজনকে আসামি করে লিখিত এজাহার দেন। শিশুটির চিকিৎসা ও পারিবারিক পরামর্শের কারণে থানায় অভিযোগ দিতে বিলম্ব হয়েছে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

ঘোড়াঘাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান বলেন, এ ঘটনায় মামলা রুজু হয়েছে। অভিযুক্ত আসামিকে গ্রেপ্তারের পর আদালতে পাঠানো হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ছাগলকাণ্ডের মতিউর ও স্ত্রী লায়লা কানিজের বিরুদ্ধে দুদকের চার্জশিট

৮ বছরের শিশুর পায়ুপথে বাতাস প্রবেশের অভিযোগ, গ্রেপ্তার ১

আপডেট সময় ০৮:৩০:১২ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬