ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আদিতমারী উপজেলা বিএনপির উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আদিতমারী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মোঃ আমিনুল ইসলাম, সাবেক সদস্যসচিব সালেকুজ্জামান প্রামাণিক সালেক, যুগ্ম আহ্বায়ক মোঃ নাদিরুল ইসলাম মানিক, স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মোঃ আসাদুল হাবিব মানিক, ছাত্রদলের সদস্যসচিব আমির হামজা নান্নু ও আহ্বায়ক আব্দুল হালিম, যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল আহাদ, যুবদলের সাবেক আহ্বায়ক এইচ এম ইদ্রিস আলী ও স্থানীয় জনসাধারণ এবং নেতৃবৃন্দের উপস্থিতিতে মোঃ সালেকুজ্জামান প্রামাণিক সালেকের নেতৃত্বে আয়োজিত এ কর্মসূচিতে বিপুলসংখ্যক নেতাকর্মী, সমর্থক ও বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো আয়োজন প্রাণবন্ত হয়ে ওঠে।
দিবসটি উপলক্ষে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। বর্ণাঢ্য র্যালিতে অংশগ্রহণের মধ্য দিয়ে তাঁরা দিবসটির তাৎপর্য তুলে ধরেন। পরে আলোচনা সভায় ৭ নভেম্বরের ঐতিহাসিক প্রেক্ষাপট ও তাৎপর্য নিয়ে বক্তব্য উপস্থাপন করা হয়।
এ সময় আদিতমারী উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভাটি সফলভাবে সম্পন্ন হয়।
মোঃ মিজানুর রহমান লালমনিরহাট জেলা প্রতিনিধি 

























