ঢাকা ০৪:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ছাগলকাণ্ডের মতিউর ও স্ত্রী লায়লা কানিজের বিরুদ্ধে দুদকের চার্জশিট প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সব কার্যালয় তামাকমুক্ত করা হবে: মহাপরিচালক নাশকতা প্রতিরোধে জুমার খুতবায় সচেতনতা সৃষ্টির আহ্বান ধর্মমন্ত্রীর শেখ হাসিনা লাশের অপেক্ষায় আছেন, দাবি সোহেল তাজের গণপূর্তের ১৯ তত্ত্বাবধায়ক প্রকৌশলীর বিভিন্ন দপ্তর ও প্রকল্পে পদায়ন নাশকতা-সহিংসতা ঠেকাতে চট্টগ্রামে ১২ প্লাটুন বিজিবি মোতায়েন ইবিতে একুশ শতাধিক শিক্ষার্থী নিয়ে ছাত্রশিবিরের নবীনবরণ চোটে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ থেকে ছিটকে গেলেন বাভুমা আইসিজের রায়ের পর চাপে সু চি ও মিন অং হ্লাইং ১২ দিনে সারাদেশে ৭৮ ককটেল বিস্ফোরণ, ৭৪ পরিবহনে আগুন

আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদ্‌যাপন

নওগাঁর আত্রাইয়ে উপজেলা প্রশাসনের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় গতকাল শনিবার (০৭ নভেম্বর) সকাল ১১টায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ উদ্‌যাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচির অংশ হিসেবে আলোচনা সভা, মনোজ্ঞ দেশাত্মবোধক গানের অনুষ্ঠান এবং একটি প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়।

উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আত্রাই উপজেলা নির্বাহী অফিসার মো. মনিরুজ্জামান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-০৬ (আত্রাই-রাণীনগর) আসনের স্থানীয় সংসদ সদস্য মো. রেজাউল ইসলাম রেজু।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মো. রেজাউল ইসলাম রেজু বলেন, ০৭ নভেম্বর আমাদের জাতীয় জীবনের এক স্মরণীয় ও অবিচ্ছেদ্য অধ্যায়। এই দিনে সিপাহি ও জনতার ঐতিহাসিক ঐক্য দেশকে মহাসংকট থেকে রক্ষা করে স্বাধীনতা ও সার্বভৌমত্বকে সুসংহত করেছিল।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আতিকুর রহমান, ওসি মো. মাহবুব আলম, আত্রাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. তসলিম উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি আব্দুল জলিল চকলেট, যুগ্ম সম্পাদক আব্দুল মান্নান সরদার, সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান সাগর, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক খোরশেদ আলম, যুগ্ম আহ্বায়ক আশরাফুল ইসলাম লিটন, জাহাঙ্গীর আলম মিঠু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মো. মনোয়ার হোসেন লোটাস, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান প্রমুখ।

এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। বিকেলে মোল্লা আজাদ মেমোরিয়াল সরকারি কলেজ মাঠে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। উক্ত ম্যাচে ‘উপজেলা প্রশাসন’ এবং ‘বীর মুক্তিযোদ্ধা ও সুধী সমাজ’ দল অংশগ্রহণ করেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ছাগলকাণ্ডের মতিউর ও স্ত্রী লায়লা কানিজের বিরুদ্ধে দুদকের চার্জশিট

আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদ্‌যাপন

আপডেট সময় ০৩:৩৬:৩৪ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬