ঢাকা ০৪:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ছাগলকাণ্ডের মতিউর ও স্ত্রী লায়লা কানিজের বিরুদ্ধে দুদকের চার্জশিট প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সব কার্যালয় তামাকমুক্ত করা হবে: মহাপরিচালক নাশকতা প্রতিরোধে জুমার খুতবায় সচেতনতা সৃষ্টির আহ্বান ধর্মমন্ত্রীর শেখ হাসিনা লাশের অপেক্ষায় আছেন, দাবি সোহেল তাজের গণপূর্তের ১৯ তত্ত্বাবধায়ক প্রকৌশলীর বিভিন্ন দপ্তর ও প্রকল্পে পদায়ন নাশকতা-সহিংসতা ঠেকাতে চট্টগ্রামে ১২ প্লাটুন বিজিবি মোতায়েন ইবিতে একুশ শতাধিক শিক্ষার্থী নিয়ে ছাত্রশিবিরের নবীনবরণ চোটে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ থেকে ছিটকে গেলেন বাভুমা আইসিজের রায়ের পর চাপে সু চি ও মিন অং হ্লাইং ১২ দিনে সারাদেশে ৭৮ ককটেল বিস্ফোরণ, ৭৪ পরিবহনে আগুন

গঙ্গাচড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

রংপুরের গঙ্গাচড়া উপজেলা প্রশাসনের উদ্যোগে বিস্তারিত কর্মসূচির মধ্য দিয়ে শনিবার (৭ নভেম্বর) জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল জাতীয় পতাকা উত্তোলন, দিবসের তাৎপর্য ব্যাখ্যা করে আলোচনা সভা, দেশাত্মবোধক গানের আসর, পুরস্কার বিতরণ, দেশের অগ্রগতি ও সমৃদ্ধি কামনায় প্রার্থনা, হাসপাতাল ও এতিমখানায় উন্নত খাবার পরিবেশন এবং প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শনী।

উপজেলা মাল্টিপারপাস হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন রংপুর-১ আসনের জাতীয় সংসদ সদস্য রায়হান সিরাজী। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জেসমিন আক্তার। শুভেচ্ছা বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) হামিদুল ইসলাম।

সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি চাঁদ সরকার, গঙ্গাচড়া মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুস সবুর, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলেমুল বাশার, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আজিজুল ইসলাম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আপেল মাহমুদ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সদস্যসচিব বীর মুক্তিযোদ্ধা সোলায়মান আলী, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আখেরুজ্জামান মিলন, ইসলামী আন্দোলন উপজেলা শাখার সাধারণ সম্পাদক ইউনুস আলী, প্রেস ক্লাব সভাপতি আব্দুল মজিদ মিয়া, সাংবাদিক আব্দুল বারী স্বপন, গঙ্গাচড়া সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আখের মিয়া, গঙ্গাচড়া সরকারি কলেজের ইতিহাস বিভাগের প্রধান বিনোদ চন্দ্র সরকার ও উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম চাঁদ।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ছাগলকাণ্ডের মতিউর ও স্ত্রী লায়লা কানিজের বিরুদ্ধে দুদকের চার্জশিট

গঙ্গাচড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

আপডেট সময় ০২:১৫:৩৪ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬