ঢাকা ০৪:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ছাগলকাণ্ডের মতিউর ও স্ত্রী লায়লা কানিজের বিরুদ্ধে দুদকের চার্জশিট প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সব কার্যালয় তামাকমুক্ত করা হবে: মহাপরিচালক নাশকতা প্রতিরোধে জুমার খুতবায় সচেতনতা সৃষ্টির আহ্বান ধর্মমন্ত্রীর শেখ হাসিনা লাশের অপেক্ষায় আছেন, দাবি সোহেল তাজের গণপূর্তের ১৯ তত্ত্বাবধায়ক প্রকৌশলীর বিভিন্ন দপ্তর ও প্রকল্পে পদায়ন নাশকতা-সহিংসতা ঠেকাতে চট্টগ্রামে ১২ প্লাটুন বিজিবি মোতায়েন ইবিতে একুশ শতাধিক শিক্ষার্থী নিয়ে ছাত্রশিবিরের নবীনবরণ চোটে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ থেকে ছিটকে গেলেন বাভুমা আইসিজের রায়ের পর চাপে সু চি ও মিন অং হ্লাইং ১২ দিনে সারাদেশে ৭৮ ককটেল বিস্ফোরণ, ৭৪ পরিবহনে আগুন

কেরানিহাটে কক্সবাজারগামী পিকনিক বাস দুর্ঘটনা: নিহত ২, আহত অন্তত ৩০

কুমিল্লার বুড়িচং থেকে কক্সবাজারে শিক্ষা সফরে যাওয়ার পথে চট্টগ্রামের কেরানিহাট এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনার শিকার হয়েছে একটি পিকনিক বাস। এ ঘটনায় প্রাথমিকভাবে দুইজন নিহত এবং অন্তত ৩০ থেকে ৩২ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

জানা যায়, গতকাল ৬ নভেম্বর রাতে কুমিল্লার বুড়িচং উপজেলার বাকশীমূল সুন্নীয়া ইসলামিয়া সিনিয়র মাদ্রাসা থেকে দুটি বাস কক্সবাজারের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। পথে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কেরানিহাট রেলক্রসিং-সংলগ্ন এলাকায় দ্রুতগতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস দুর্ঘটনার কবলে পড়ে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া তথ্য ও প্রাথমিক সূত্রের বরাতে জানা গেছে, এ দুর্ঘটনায় নিহত হয়েছেন নাদিরা আফরোজ ম্যাডামের স্বামী এবং সোহানা আফরোজ ম্যাডাম।

এ ঘটনায় আরও প্রায় ৩০ থেকে ৩২ জন আহত হয়েছেন বলে জানা গেছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। গুরুতর আহতদের হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এদিকে, মাদ্রাসার শিক্ষা সফরে অংশ নেওয়া শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের মধ্যে এ দুর্ঘটনায় শোক ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ছাগলকাণ্ডের মতিউর ও স্ত্রী লায়লা কানিজের বিরুদ্ধে দুদকের চার্জশিট

কেরানিহাটে কক্সবাজারগামী পিকনিক বাস দুর্ঘটনা: নিহত ২, আহত অন্তত ৩০

আপডেট সময় ০১:৫৯:৪৮ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬