‘ফুটবলে গড়ি মন, মাদক-অপরাধ রুখতে তারুণ্যের জাগরণ’ স্লোগানকে ধারণ করে পাথরঘাটা সদর ইউনিয়ন পরিষদ কর্তৃক আয়োজিত রুহিতা বিচ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন বরগুনার জেলা প্রশাসক মিজ তাছলিমা আক্তার।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, খেলাধুলা শুধু বিনোদন নয়, এটি যুবসমাজকে মাদক, অপরাধ ও নেতিবাচক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে সবচেয়ে বড় হাতিয়ার। তরুণদের প্রাণবন্ত উপস্থিতি প্রমাণ করে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম সুস্থ ধারার সংস্কৃতির দিকে এগিয়ে যাচ্ছে।
এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), উপজেলা নির্বাহী অফিসার, পাথরঘাটা; ভারপ্রাপ্ত কর্মকর্তা, পাথরঘাটা থানা; পাথরঘাটা উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত দর্শনার্থীবৃন্দ এবং গণমাধ্যমের সহকর্মীবৃন্দ।
মাওলানা মো. আব্দুল মোতালেব, স্টাফ রিপোর্টার 






















