ঢাকা ০৯:৫২ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গঙ্গার পানি না এলে ভারতীয় পণ্যও বাংলাদেশে আসবে না: নাহিদ ইসলাম নাটোরের সাবেক এমপি শিমুলের সহযোগী যুবলীগ নেতা আটক তাহসিফের মৃত্যুরহস্য: বারে মদ্যপান থেকে টঙ্গীর মাঠে যাওয়ার বর্ণনা দীপের পিডিবিকে পাত্তা দিচ্ছে না চট্টগ্রাম বিআরটিএ, বকেয়া বিলের কারণে বিচ্ছিন্ন বিদ্যুৎ ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে মাতলেন শাবনূর নতুন ক্লাস্টার বোমার ওয়ারহেড পরীক্ষা করল উত্তর কোরিয়া অক্টোবরে প্রবাসী আয় বাড়ল ১২ শতাংশ, দেশে এলো ৩৫ হাজার ৬৬৯ কোটি টাকা গার্মেন্টসশিল্পের সংকটে শ্রমিক-মালিক উভয়কে রক্ষায় সরকারের পদক্ষেপ চান শফিকুর রহমান নতুন মজুরি বোর্ড গঠনের সিদ্ধান্তকে স্বাগত জানাল বিকেএমইএ ভারতের মণিপুরে ভয়াবহ সংঘাত, নিহত ৫

মিঠাপুকুরে পরিত্যক্ত বিএস কোয়ার্টার: মাদকের আখড়া ও অবৈধ দখলের স্বর্গরাজ্য

রংপুরের মিঠাপুকুর উপজেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অধীনস্থ ব্লক সুপারভাইজার (বিএস) কোয়ার্টারগুলো এখন স্থানীয় সাধারণ মানুষের জন্য গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে। দীর্ঘদিন কোনো ধরনের সংস্কার না করায় পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা এই সরকারি আবাসনগুলো এখন পরিণত হয়েছে মাদকসেবীদের নিরাপদ আড্ডাখানায়। একই সাথে কোয়ার্টারের সামনের মূল্যবান সরকারি জমি দখল করে চলছে রমরমা ‘ভাড়া বাণিজ্য’।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দিনের আলো ফুরিয়ে রাত নামলেই এই পরিত্যক্ত কোয়ার্টারগুলোতে বাড়ে অপরাধীদের আনাগোনা। এলাকাটি বখাটে ও মাদকসেবীদের অভয়ারণ্যে পরিণত হওয়ায় চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন আশপাশের সাধারণ মানুষ।

নাম প্রকাশে অনিচ্ছুক এক স্থানীয় বাসিন্দা ক্ষোভ প্রকাশ করে বলেন, “এই কোয়ার্টার পরিত্যক্ত থাকার কারণে এলাকার বখাটে আর মাদকসেবীরা দিন-রাত এখানে আড্ডা দেয়। আমরা পরিবার নিয়ে শান্তিতে বসবাস করতে পারছি না। এছাড়া কিছু অসাধু চক্র সামনের জায়গা দখল করে দোকানপাট বসিয়েছে এবং বাণিজ্যিক জেনারেটর চালিয়ে ব্যবসা করছে। আমরা দ্রুত এই নোংরা পরিবেশ থেকে মুক্তি এবং সরকারি জায়গাটি উদ্ধারের দাবি জানাই।”

সরেজমিনে দেখা গেছে, কোয়ার্টারের সামনের মূল্যবান সরকারি জায়গা অবৈধভাবে দখল করে বেশ কিছু দোকানপাট গড়ে তোলা হয়েছে। একটি চক্র প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে সেখানে বাণিজ্যিক জেনারেটর বসিয়ে অবৈধভাবে ভাড়া আদায় করছে।

এসব অভিযোগের বিষয়ে মিঠাপুকুর উপজেলা কৃষি কর্মকর্তার সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেন। সরকারি সম্পদ বেদখল ও মাদক আড্ডার বিষয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

তবে শুধু মুখের আশ্বাসে আশ্বস্ত হতে পারছেন না স্থানীয় ভুক্তভোগী জনগণ। সরকারি এই সম্পদ রক্ষা, সীমানা প্রাচীর নির্মাণ এবং এলাকাটিকে মাদকমুক্ত চায়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গঙ্গার পানি না এলে ভারতীয় পণ্যও বাংলাদেশে আসবে না: নাহিদ ইসলাম

মিঠাপুকুরে পরিত্যক্ত বিএস কোয়ার্টার: মাদকের আখড়া ও অবৈধ দখলের স্বর্গরাজ্য

আপডেট সময় ০৭:২২:৩১ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬