ঢাকা ০৩:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তাহসিফের সুরতহাল প্রতিবেদনে মিলল যেসব তথ্য নির্বাচনে কারচুপির অভিযোগে চাপে নেতানিয়াহুর লিকুদ পার্টি টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত মুক্তার দাফন, ঠাঁই হলো দাদার কবরের পাশে জাপান সফর শেষে রাতে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী ঢাকা ওয়াসার প্রকল্পে ধীরগতি, দুই মাসের সময় বেঁধে দিলেন প্রতিমন্ত্রী সাভারে আ.লীগের সাবেক প্রতিমন্ত্রীর ছেলের বিরুদ্ধে ছাত্রদল নেতাকে মারধরের অভিযোগ নারায়ণগঞ্জে জামাল ইয়ার্ন ট্রেডিংয়ের বিরুদ্ধে ৪০ কোটি টাকার ভ্যাট ফাঁকির মামলা মানবতাবিরোধী অপরাধে হানিফের মৃত্যুদণ্ড, তিন নেতার আমৃত্যু কারাদণ্ড দৌলতখানে শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, বিদ্যালয়ে পাঠদান নিয়ে প্রশ্ন শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ইস্কাফ সিরাপ ও ইয়াবাসহ আটক ২

জাতীয় নির্বাচনের মতোই গুরুত্ব পাচ্ছে উপনির্বাচন: সিইসি

জাতীয় সংসদ নির্বাচনের মতোই সমান অগ্রাধিকার ও গুরুত্ব দিয়ে বর্তমান উপনির্বাচন পরিচালনা করা হচ্ছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসিরুদ্দিন। উপনির্বাচন ঘিরে মাঠপর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষা এবং সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন ভবনে ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের আইনশৃঙ্খলা সমন্বয় সেল পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

উপনির্বাচনের প্রস্তুতি ও গুরুত্ব নিয়ে সিইসি বলেন, বর্তমান কমিশন পূর্ণ স্বচ্ছতায় বিশ্বাস করে। সেই নীতি থেকেই জাতীয় নির্বাচনের মতোই এই উপনির্বাচনকে সমান গুরুত্ব দেওয়া হচ্ছে। সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে মাঠপর্যায়ে পুলিশ, স্থানীয় প্রশাসন, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)সহ সংশ্লিষ্ট সব বাহিনী ও সংস্থাকে তাদের ওপর অর্পিত নির্বাচনী দায়িত্বে নিয়োজিত করা হয়েছে। শুধু তা-ই নয়, ঢাকা থেকে পুরো নির্বাচনী কার্যক্রম কেন্দ্রীয়ভাবে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে বলেও জানান তিনি।

সম্প্রতি নির্বাচনকে কেন্দ্র করে ১১-দলীয় জোটের উত্থাপিত বিভিন্ন অভিযোগ প্রসঙ্গে প্রধান নির্বাচন কমিশনার জানান, জোটটির পক্ষ থেকে যেসব অভিযোগ উত্থাপন করা হয়েছিল, সেগুলোর যথাযথ সমাধান করা হয়েছে। এ ছাড়া নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনসহ যেকোনো ধরনের অভিযোগ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে তাৎক্ষণিকভাবে নিষ্পত্তির প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়েছে।

নির্বাচনী সংস্কৃতিতে ইতিবাচক পরিবর্তনের আশা প্রকাশ করে সিইসি এ এম এম নাসিরুদ্দিন আরও বলেন, নির্বাচনকে কেন্দ্র করে দেশে অতীতে যেসব সংঘাত ও লজ্জাজনক সংস্কৃতি গড়ে উঠেছিল, সেখান থেকে বেরিয়ে আসতে চায় নির্বাচন কমিশন। সব পক্ষের অংশগ্রহণে দেশে একটি উৎসবমুখর নির্বাচনী সংস্কৃতি গড়ে তোলার লক্ষ্যে কমিশন কাজ করে যাচ্ছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তাহসিফের সুরতহাল প্রতিবেদনে মিলল যেসব তথ্য

জাতীয় নির্বাচনের মতোই গুরুত্ব পাচ্ছে উপনির্বাচন: সিইসি

আপডেট সময় ১২:৪৮:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬