ঢাকা ১২:৫৫ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চতুর্থবারের মতো ব্রাজিলের প্রেসিডেন্ট হলেন কট্টর ফিলিস্তিনপন্থি লুলা নিকি মিনাজকে দেখে ট্রাম্প বললেন, ‘এমন সুন্দর নিতম্ব আগে দেখিনি’ ৯৯৯ টাকা দেনমোহরে বিয়ে করলেন অভিনেতা শিমুল রেলওয়ে পূর্বাঞ্চলে অনিয়ম-দুর্নীতি, পেনশন প্রাপ্তিতে পদে পদে হয়রানি! সৌদি মিশনে জনবল বাড়ানো ও শেখ হাসিনাকে ফেরাতে সংসদীয় কমিটির তাগিদ পবিপ্রবিতে অনিয়ম, স্বজনপ্রীতি ও সরকারের ৮০ লাখ টাকার ক্ষতি: দুদকের মামলা বিদেশি বিনিয়োগ আকর্ষণে সমন্বিত কাঠামোর ওপর জোর আশিক চৌধুরীর গুলশানের কিং ফিশার রেস্টুরেন্টে অভিযান, বিপুল অ্যালকোহল জব্দ আসামের বাঙালি মুসলমানদের লড়াই বাংলাদেশেরও লড়াই: নাহিদ ইসলাম চট্টগ্রামে গেড়ে বসা গৃহায়ন কর্মকর্তা নাসির উদ্দিনের দুর্নীতির ফিরিস্তি

দেশীয় ঘি আন্তর্জাতিক বাজারে নেওয়ার প্রত্যয়, উত্তরায় অনুষ্ঠিত হলো ‘জাতীয় ঘি সম্মেলন’

  • ফরহাদ হোসেন
  • আপডেট সময় ১১:২০:১৫ পূর্বাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
  • ৫২৭ বার পড়া হয়েছে

ঢাকা, উত্তরা, ২৪ অক্টোবর: দেশের ঘি শিল্পের উন্নয়ন, ভেজাল প্রতিরোধ, নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ এবং দেশীয় উৎপাদকদের স্বার্থ সংরক্ষণের লক্ষ্যে রাজধানীর উত্তরায় পলওয়েল কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয়েছে ‘জাতীয় ঘি সম্মেলন-২০২৬’। সম্মেলনটির আয়োজন করে অল ইন ওয়ান মার্কেট।

সম্মেলনে দেশের বিভিন্ন জেলা থেকে ঘি উৎপাদক, ব্যবসায়ী, উদ্যোক্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করেন। বক্তারা বলেন, দেশীয় ঘি শিল্পে ব্যাপক সম্ভাবনা রয়েছে। সঠিক মান নিয়ন্ত্রণ, আধুনিক উৎপাদনব্যবস্থা এবং কার্যকর বিপণনের মাধ্যমে বাংলাদেশ শুধু অভ্যন্তরীণ চাহিদাই পূরণ করতে পারবে না, ভবিষ্যতে আন্তর্জাতিক বাজারেও দেশীয় ঘির অবস্থান শক্তিশালী করতে পারবে।

আলোচনায় ভেজালমুক্ত ও মানসম্মত ঘি উৎপাদন, ভোক্তাদের আস্থা বৃদ্ধি, উৎপাদকদের পারস্পরিক সহযোগিতা, ব্র্যান্ডিং, বাজার সম্প্রসারণ এবং রপ্তানির সম্ভাবনা নিয়ে বিস্তারিত মতবিনিময় করা হয়।

বক্তারা আরও বলেন, দেশের ঐতিহ্যবাহী ঘিকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে উৎপাদক, ব্যবসায়ী এবং সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। পাশাপাশি নিয়মিত প্রশিক্ষণ, গবেষণা এবং প্রযুক্তির ব্যবহার বাড়ানোর ওপরও গুরুত্বারোপ করা হয়।

সম্মেলনের শেষ পর্বে দেশীয় ঘি শিল্পকে আরও সমৃদ্ধ ও টেকসই করতে সব উদ্যোক্তা ও ব্যবসায়ীকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

উল্লেখ্য, ‘জাতীয় ঘি সম্মেলন-২০২৬’ দেশের ঘি শিল্পকে একটি সুসংগঠিত ও মানসম্মত খাতে রূপান্তরের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন অংশগ্রহণকারীরা।

সম্মেলনে ‘কিং অব ঘি’ খ্যাত মো. শাহাদাত হোসেনের আহ্বানে সাড়া দিয়ে অসংখ্য সফল উদ্যোক্তা অংশগ্রহণ করেন। তাঁদের মধ্যে ছিলেন স্টেডফাস্ট কুরিয়ারের প্রতিষ্ঠাতা কে. এম. রিদওয়ানুল বারি জিয়ন, নাহিদস ওয়ার্ল্ডের কর্ণধার মো. নাহিদ হাসান রুবেল, আরএস লেদারের প্রতিষ্ঠাতা মো. সাইদুর রহমান, বেলতা ন্যাচারাল বিডির কর্ণধার মো. মেহেদী হাসান এবং সম্মেলনের আহ্বায়ক ও অল ইন ওয়ান মার্কেটের প্রতিষ্ঠাতা মো. শাহাদাত হোসেন প্রমুখ।

এ ছাড়া সম্মেলনে বিভিন্ন আলোচক গুরুত্বপূর্ণ বক্তব্য দেন। কন্টেন্ট কিং লিমিটেডের প্রতিষ্ঠাতা মো. ইকরাম কন্টেন্ট তৈরি ও অনলাইনে রিচ বাড়ানোর কৌশল নিয়ে বক্তব্য দেন।

এ সময় দেশের বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চতুর্থবারের মতো ব্রাজিলের প্রেসিডেন্ট হলেন কট্টর ফিলিস্তিনপন্থি লুলা

দেশীয় ঘি আন্তর্জাতিক বাজারে নেওয়ার প্রত্যয়, উত্তরায় অনুষ্ঠিত হলো ‘জাতীয় ঘি সম্মেলন’

আপডেট সময় ১১:২০:১৫ পূর্বাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬