সংবাদ শিরোনাম ::
অ্যাভিয়েশন খাতে বিনিয়োগের আগ্রহ ব্রিটিশ সরকারের ১৫ বছরের কম বয়সীদের জন্য সামাজিক মাধ্যম নিষিদ্ধ করলো আমিরাত বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ বর্তমান সংসদের কোনো সদস্য ঋণখেলাপি নন: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ নীলফামারীতে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত, সম্মাননা দেয়া হলো তিনটি স্কুলকে আত্রাইয়ে ৫০ জাতের দেশীয় ফলের প্রদর্শনী নিয়ে ব্যতিক্রমী ফল উৎসব অনুষ্ঠিত নি’হ’ত নন্দিনীর বাড়িতে প্রধানমন্ত্রীর নির্দেশে ছুটে গেলেন ত্রাণমন্ত্রী ঝালকাঠি পৌর প্রশাসক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় ৯নং ওয়ার্ডের জয় কালিহাতীতে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টা, অভিযুক্ত গ্রেপ্তার

নতুন অনলাইন নিরাপত্তা বিলের সমালোচনা করেছে উইকিপিডিয়া

যুক্তরাজ্যে প্রস্তাবিত অনলাইন নিরাপত্তা বিল নিয়ে তীব্র সমালোচনা করেছেন উইকিপিডিয়ার শীর্ষস্থানীয় এক কর্মকর্তা। তিনি বলেন, প্রস্তুাবিত বিলটি পাস হলে উইকিপিডিয়া তাদের কার্যক্রম পরিচালনা করতে সমস্যার মুখোমুখি হবে।

নিরাপত্তা বিলের মূল উদ্দেশ্য হচ্ছে অনলাইনে ক্ষতিকর কনটেন্ট থেকে মানুষকে রক্ষা।

তবে উইকিপিডিয়া ফাউন্ডেশনের রেবেকা ম্যাককিনন বলেন, বিলটিতে প্রস্তাবিত পরিবর্তন মত প্রকাশের স্বাধীনতাকে সীমিত করবে। তিনি স্বেচ্ছাসেবীদের দ্বারা পরিচালিত সাইটগুলোতে এই বিলের প্রভাব নিয়েও উদ্বিগ্ন।

তিনি বিবিসিকে বলেন, প্রযুক্তি কর্মকর্তাদের জন্য কঠোর ফৌজদারি শাস্তির হুমকি কেবল বড় করপোরেশনগুলোই নয়, উইকিপিডিয়ার মতো জনস্বার্থের ওয়েবসাইটগুলোকেও প্রভাবিত করবে।

উইকিপিডিয়া হলো এনসাইক্লোপিডিয়া দ্বারা পরিচালিত একটি অলাভজনক সংস্থা। উইকিপিডিয়াতে যে কেউই লিখতে এবং লেখা সম্পাদনা করতে পারেন।

এদিকে দেশটির সরকারের পক্ষ থেকে বিবিসিকে জানানো হয়েছে, স্বল্প ঝুঁকিপূর্ণ টেক কোম্পানিগুলোর ওপর অপ্রয়োজনীয় বোঝা না চাপিয়ে ঝুঁকি মোকাবেলায় ভারসাম্য রক্ষা করতেই বিলটি তৈরি করা হয়েছে।

প্রায় ৫০ জন এমপি অনলাইন নিরাপত্তা বিল সংশোধন করতে চেয়েছেন। যাতে শিশুদের ক্ষতিকারক কনটেন্ট দেখা বন্ধ হয়। বন্ধ করতে ব্যর্থ হলে ম্যানেজারদের দুই বছরের কারাদণ্ড প্রবর্তন করারও প্রস্তাব জানিছেন।

সরকারের মতে, উইকিপিডিয়ার মতো একটি সাইট অবৈধ কন্টেন্ট এবং শিশুদের রক্ষা করতে কমিউনিটি মডারেশনের ব্যবস্থা করা প্রয়োজন।

তবে ম্যাককিনন বলেন, যুক্তরাজ্যের যেকোনো পরিবর্তন ইংরেজি উইকিপিডিয়ার সকল পাঠককে প্রভাবিত করবে। অনলাইনে শিশুদের সুরক্ষা দিতে ব্যর্থ হলে এবং নিয়ম ভঙ্গ করলে জেল হতে পারে। বিলটিতে এমন সংশোধনই এসেছে যা লেবার পার্টির সমর্থনের সঙ্গে ক্রস পার্টির সমর্থন পেয়েছে।

বিশিষ্ট কয়েকটি শিশু দাতব্য সংস্থা এবং প্রচারকারীরাও তাদের সমর্থন দিয়েছে। তবে শিল্প সংস্থা টেকইউকে বলছে, এই সংশোধনীটি বিনিয়োগকারীদের জন্য উন্মুক্ত ঝুঁকি এবং এর ফলে সংস্থাগুলি বিনিয়োগে আগ্রহ দেখাবে না।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অ্যাভিয়েশন খাতে বিনিয়োগের আগ্রহ ব্রিটিশ সরকারের

নতুন অনলাইন নিরাপত্তা বিলের সমালোচনা করেছে উইকিপিডিয়া

আপডেট সময় ০৪:৩৭:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জানুয়ারী ২০২৩