ঢাকা ০২:১৪ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জুলাই আন্দোলনের বিরুদ্ধে মিছিলে নেতৃত্ব দিয়েও বহাল কৃষি কর্মকর্তা তালহা জুবাাইর বিআরটিসির অকেজো বাস মেরামতে ‘অলৌকিক’ ব্যয়, ৩.৮৫ লাখ থেকে বেড়ে ৩২ লাখ! একটি ভগ্নস্তূপের ওপর দাঁড়িয়ে দেশ গড়ছে সরকার : রিজভী চন্দ্রগঞ্জ উপজেলা সদর দপ্তর কমপ্লেক্স স্থাপনে ৩০ দিনের মধ্যে আবেদন নিষ্পত্তির নির্দেশ হাইকোর্টের ফায়ার সার্ভিসের ফাইটারদের পদোন্নতির জট খুলছে: ১২তম থেকে ১০ম গ্রেডে উন্নীত করার উদ্যোগ চিলমারী নৌ-বন্দরে বিআইডব্লিউটিএ কর্মকর্তার চাঁদাবাজি ও দুর্নীতির অভিযোগ সফটওয়্যার বদলের আড়ালে রংপুর সিটি করপোরেশনে ৫০ কোটি টাকা লুট ৪ বিভাগে ভারি বৃষ্টির সতর্কতা জারি, ভূমিধসের আশঙ্কা সরকারি বিদ্যুৎকেন্দ্র ২৬ দিন ধরে বন্ধ, পরিচালক বললেন ‘ড. ইউনূসের দোষ’ বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ার গুজবে পদদলিত, মন্দিরে নিহত ৭

উৎপাদন খাতে আরও সুইস বিনিয়োগ চান মোমেন

উৎপাদন খাতে আরও বিনিয়োগের জন্য সুইজারল্যান্ডকে আমন্ত্রণ জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। সোমবার (১৬ জানুয়ারি) মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেন সুইস রাষ্ট্রদূত নাতালি চুয়ার্ড। এ সময় মন্ত্রী রাষ্ট্রদূতের মাধ্যমে এ আমন্ত্রণ জানান।

পররাষ্ট্রমন্ত্রী নাতালির বাংলাদেশে সফলভাবে মেয়াদপূর্তির জন্য অভিনন্দন জানান। পাশাপাশি তিনি বাংলাদেশ এবং সুইজারল্যান্ডের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও জোরদার ও প্রসারিত করার জন্য রাষ্ট্রদূতের প্রচেষ্টার প্রশংসা করেন।

ড. মোমেন বাংলাদেশকে প্রাচ্যের সুইজারল্যান্ড হিসেবে গড়ে তোলার বিষয়ে বঙ্গবন্ধুর স্বপ্নের কথা স্মরণ করেন এবং দুই দেশের পররাষ্ট্রনীতির যে মিল রয়েছে, তা তুলে ধরেন।

সুইস রাষ্ট্রদূত দুই দেশের মধ্যে বহুমুখী সহযোগিতা, বিশেষ করে বাণিজ্য, বিনিয়োগ ও উন্নয়ন সহযোগিতার ক্ষেত্রে সন্তোষ প্রকাশ করেন। এছাড়া তিনি আগামী দিনগুলোতে বাংলাদেশের উন্নয়ন অংশীদার হিসেবে সুইজারল্যান্ডের পাশে থাকার মতামত ব্যক্ত করেন।

পররাষ্ট্রমন্ত্রী আশা প্রকাশ করেন, ২০২৩-২৪ সময়ের জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সদস্য হিসেবে সুইজারল্যান্ড বিশ্ব শান্তি ও নিরাপত্তায় আরও অবদান রাখবে। তিনি রোহিঙ্গাদের দ্রুত মিয়ানমারে প্রত্যাবাসনে সুইজারল্যান্ডের অব্যাহত সমর্থন কামনা করেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জুলাই আন্দোলনের বিরুদ্ধে মিছিলে নেতৃত্ব দিয়েও বহাল কৃষি কর্মকর্তা তালহা জুবাাইর

উৎপাদন খাতে আরও সুইস বিনিয়োগ চান মোমেন

আপডেট সময় ০১:৩০:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ জানুয়ারী ২০২৩