ঢাকা ০১:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঢাকা ওয়াসায় নজিরবিহীন নৈরাজ্য: প্রকৌশলী হাছিন একাই দখল করে আছেন শীর্ষ তিন পদ আ. লীগের সন্ত্রাস-নাশকতা ঠেকাতে সরকার ব্যর্থ: আখতার গুম-ক্রসফায়ারের ঘটনা তদন্তে সব জেলায় যাবে প্রসিকিউশন প্রধানমন্ত্রীর নামে ১৩৭টি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট শনাক্ত:প্রতিমন্ত্রী কোরআনের শিক্ষা ব্যক্তি ও রাষ্ট্রীয় জীবনে অনুসরণের আহ্বান রাষ্ট্রপতির বরগুনায় সড়ক নিরাপত্তা ও মাদকবিরোধী বিশেষ সভা প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে জাতিসংঘের বিশেষ প্রতিনিধির বৈঠক পরকীয়া বিতর্কে এনভিডিয়ার সিইও পদ ছাড়লেন জেনসেন হুয়াং দেওয়ানগঞ্জে ২০ বোতল ভারতীয় মদসহ আটক ১ কালিহাতীতে ৬ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

বকশীগঞ্জে ড্রেজার মেশিনে অবৈধ বালু উত্তোলন বন্ধ ঘোষণা

  • এফ এইচ ইমরুল
  • আপডেট সময় ০৪:১৭:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫
  • ৭৪৩ বার পড়া হয়েছে

জামালপুরের বকশীগঞ্জে সরকারি বিল থেকে ড্রেজার মেশিন বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করায় অভিযান চালিয়েছে বকশীগঞ্জ উপজেলা প্রশাসন।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমা উল হুসনা মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুরে বগারচর ইউনিয়নের আলীরপাড়া সিংগিডোবা বিলে অভিযান পরিচালনা করেন।
জানা গেছে, কয়েকদিন থেকে আলীরপাড়া সিংগিডোবা বিলে অবৈধ ড্রেজার মেশিন বসিয়ে একটি চক্র বালু উত্তোলন করে আসছে। এতে করে প্রাকৃতিক পরিবেশ বিনষ্ট হওয়া সহ স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। খবর পেয়ে সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনা
অভিযান পরিচালনা করেন। এসময় ড্রেজার মালিক না থাকায় বালু উত্তোলনের যাবতীয় যন্ত্রাংশ ভেঙে গুড়িয়ে দেওয়া হয়।
এই বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমা উল হুসনা জানান, অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে ও অবৈধভাবে পরিচালিত ড্রেজার মেশিনের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঢাকা ওয়াসায় নজিরবিহীন নৈরাজ্য: প্রকৌশলী হাছিন একাই দখল করে আছেন শীর্ষ তিন পদ

বকশীগঞ্জে ড্রেজার মেশিনে অবৈধ বালু উত্তোলন বন্ধ ঘোষণা

আপডেট সময় ০৪:১৭:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫