ঢাকা ১১:০৬ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পদে পদে কোটি টাকা খরচ করেন ভারপ্রাপ্ত সবিচ আবুল হাছানাত হুমায়ুন কবীর বিমানবন্দরের স্পর্শকাতর ইউনিটে কীভাবে পদায়ন পেলেন সাবেক ছাত্রলীগ নেতা প্রিন্স? ঢাকা ওয়াসায় নজিরবিহীন নৈরাজ্য: প্রকৌশলী হাছিন একাই দখল করে আছেন শীর্ষ তিন পদ আ. লীগের সন্ত্রাস-নাশকতা ঠেকাতে সরকার ব্যর্থ: আখতার গুম-ক্রসফায়ারের ঘটনা তদন্তে সব জেলায় যাবে প্রসিকিউশন প্রধানমন্ত্রীর নামে ১৩৭টি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট শনাক্ত:প্রতিমন্ত্রী কোরআনের শিক্ষা ব্যক্তি ও রাষ্ট্রীয় জীবনে অনুসরণের আহ্বান রাষ্ট্রপতির বরগুনায় সড়ক নিরাপত্তা ও মাদকবিরোধী বিশেষ সভা প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে জাতিসংঘের বিশেষ প্রতিনিধির বৈঠক পরকীয়া বিতর্কে এনভিডিয়ার সিইও পদ ছাড়লেন জেনসেন হুয়াং

অনুমতি ছাড়া বিশ্ববিদ্যালয়ের নাম, লোগো ও পরিচিতিচিহ্ন ব্যবহারে নিষেধাজ্ঞা ববি প্রশাসনের

বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে দায়বদ্ধতা, শৃঙ্খলা ও জবাবদিহিতা নিশ্চিত করতে নতুন নির্দেশনা জারি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের ৯৫তম সভার সিদ্ধান্ত অনুযায়ী এ নির্দেশনা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর ২০২৬) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. আবদুল আলিম বছির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লিখিত গুরুত্বপূর্ণ নির্দেশনাসমূহ হলো—

১. বিশ্ববিদ্যালয় প্রশাসনের পূর্বানুমোদন ছাড়া বিশ্ববিদ্যালয়ের নাম (যেমন: বরিশাল বিশ্ববিদ্যালয়, ববি, বিইউ, Barishal University, BU ইত্যাদি) ও লোগো কোনো অবস্থাতেই ব্যবহার করা যাবে না।

২. পূর্বানুমোদন ছাড়া লোগো, নাম বা অন্যান্য পরিচিতিচিহ্ন ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো প্ল্যাটফর্ম, পেজ বা অ্যাকাউন্ট পরিচালনা করা নিষিদ্ধ।

৩. অনুমোদনহীন পেজ বা অ্যাকাউন্ট পরিচালনা এবং বিশ্ববিদ্যালয়ের নামে অসত্য বা বিভ্রান্তিকর তথ্য প্রচারের ক্ষেত্রে দেশের প্রচলিত আইন ও বিশ্ববিদ্যালয়ের বিধি-বিধান অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

৪. বরিশাল বিশ্ববিদ্যালয়কে নির্দেশ করে এমন কোনো শব্দ বা লোগোর অপব্যবহার এবং সাইবার-সংক্রান্ত অনিয়ম রোধে বাংলাদেশ পুলিশের সাইবার টিমের সঙ্গে সমন্বয় করে কাজ করবে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পদে পদে কোটি টাকা খরচ করেন ভারপ্রাপ্ত সবিচ আবুল হাছানাত হুমায়ুন কবীর

অনুমতি ছাড়া বিশ্ববিদ্যালয়ের নাম, লোগো ও পরিচিতিচিহ্ন ব্যবহারে নিষেধাজ্ঞা ববি প্রশাসনের

আপডেট সময় ০৯:৩৫:৪৯ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬