ঢাকা ০৭:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পবিপ্রবির জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক মাহফুজুর রহমান অভিনেতা সোহেল খানকে শেষ বিদায় জানাতে গ্রামের বাড়িতে জনতার ঢল কুমিল্লার মনোহরগঞ্জে সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল স্ত্রী-সন্তান রেখে কলেজছাত্রীকে নিয়ে হাসপাতালে রাত কাটান কারারক্ষী ওয়াজেদ আলী সাইবার আইনে গুজব-মানহানির ধারা সুনির্দিষ্ট করার সুপারিশ উন্নয়ন সহযোগীদের পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন, ১০ উদ্যোক্তাকে যুব ঋণ দিলেন প্রতিমন্ত্রী ইবিতে জমিয়তে তালাবায়ে আরাবিয়ার ৯৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন বিশ্বজুড়ে স্বজনদের হাতে প্রতি ঘণ্টায় খুন পাঁচ নারী : জাতিসংঘ ১৩ কোটি টাকার অবৈধ সম্পদ, সাবেক এমপি রিমনের হাজার কোটি টাকার লেনদেন শ্রীবরদী সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় দুই কিশোর আটক

পবিপ্রবির জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক মাহফুজুর রহমান

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. মাহফুজুর রহমান সবুজ। তিনি দীর্ঘ সাড়ে ১৬ বছরেরও অধিক সময় ধরে একই বিভাগের উপপরিচালক হিসেবে কর্মরত ছিলেন। গতকাল ২৩ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলরের অনুমোদনক্রমে রেজিস্ট্রার প্রফেসর মোহাম্মদ জামাল হোসেন স্বাক্ষরিত এক অফিস আদেশে তাঁকে এ দায়িত্ব প্রদান করা হয়। স্মারক নং পবিপ্রবি/প্রশা-১৯১/অ-১৩/০৪/৩০০৭, তারিখ ২৩/১১/২৬। এ দায়িত্ব পালন সূত্রে বিধি অনুযায়ী আর্থিক ও অন্যান্য সুবিধাদি প্রাপ্য হবেন।

কর্মজীবন ও পদোন্নতি: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর তিনিই সর্বপ্রথম ২০০৩ সালের ১১ জানুয়ারি জনসংযোগ ও প্রকাশনা বিভাগের ‘জনসংযোগ কর্মকর্তা’ হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ২০০৮ সালে সহকারী পরিচালক এবং ২০১২ সালে উপপরিচালক পদে পদোন্নতি লাভ করেন। বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী পরবর্তী ৫ বছর পর পরিচালক পদে পদোন্নতি পাওয়ার কথা থাকলেও তৎকালীন দুর্নীতিপরায়ণ প্রশাসনের সময়ে (ভিসি হারুনর রশীদ) রাজনৈতিক রোষানলের শিকার হয়ে তিনি দীর্ঘদিন পদোন্নতিবঞ্চিত ছিলেন।

শিক্ষাজীবন ও প্রশিক্ষণ: মো. মাহফুজুর রহমান বরগুনা জেলার আমতলী উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত ঐতিহ্যবাহী আমতলী একে পাইলট মাধ্যমিক বিদ্যালয় থেকে ১৯৮৯ সালে এসএসসি এবং পটুয়াখালী সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ থেকে ১৯৯১ সালে এইচএসসি পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হন। ১৯৯৬ সালে তিনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে বিএসএস (সম্মান) পরীক্ষায় ৪র্থ স্থান অধিকার করেন এবং এমএসএস পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হন। ২০০৮ সালে তিনি সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিপ্লোমা (Post Graduate Diploma in Journalism) সম্পন্ন করেন। পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে তিনি ম্যাস লাইন মিডিয়া সেন্টার (এমএমসি) কর্তৃক আয়োজিত বিভিন্ন স্বল্প ও দীর্ঘমেয়াদি প্রশিক্ষণে অংশগ্রহণ জাতীয় ও স্থানীয় নির্বাচনে পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

সাংবাদিকতা ও সাংগঠনিক সম্পৃক্ততা: বিশ্ববিদ্যালয়ে যোগদানের পূর্বে তিনি দীর্ঘদিন জাতীয় “দৈনিক দিনকাল” ও ‘দৈনিক মুক্তকণ্ঠ’ পত্রিকার পটুয়াখালী জেলা প্রতিনিধি হিসেবে সুনামের সঙ্গে কাজ করেছেন। পাশাপাশি পটুয়াখালী থেকে প্রকাশিত পাক্ষিক সাহিত্য পত্রিকা “সাগরকন্যা” সম্পাদকের দায়িত্ব পালন করেন। তিনি পটুয়াখালী প্রেসক্লাবের ৩ বার নির্বাচিত যুগ্ম সাধারণ সম্পাদক এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। ছাত্রজীবনে তিনি পটুয়াখালী জেলা ছাত্রদলের কার্যকরী কমিটির সিনিয়র সদস্য ও জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) পটুয়াখালী জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।

শৈশবের স্মৃতি ও ব্যক্তিগত জীবন: ব্যক্তিগত জীবনে তিনি এক পুত্র ও এক কন্যাসন্তানের জনক। উল্লেখ্য, ১৯৭৯ সালে বরগুনা জেলা স্কুল সংলগ্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী থাকাকালীন সময়ে বরগুনা সদর উপজেলার বুড়িরচর ইউনিয়নের চড়কগাছিয়া এলাকায় খাল খনন কর্মসূচি উপলক্ষে তৎকালীন রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান আগমন করলে মাহফুজুর রহমান সবুজ তাঁর সান্নিধ্য লাভ করেছিলেন। সেই থেকেই দেশপ্রেম ও জাতীয়তাবাদী আদর্শের প্রতি তাঁর গভীর শ্রদ্ধাবোধ তৈরি হয়। এক প্র নতুন এ দায়িত্ব পালনে মাহফুজুর রহমান সবুজ বিশ্ববিদ্যালয় পরিবারসহ সমাজের সর্বস্তরের জনগণের নিকট দোয়া কামনা করেছেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পবিপ্রবির জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক মাহফুজুর রহমান

পবিপ্রবির জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক মাহফুজুর রহমান

আপডেট সময় ০৭:১১:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬