ঢাকা ০৭:৩১ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গণতন্ত্র ও সুশাসন সমৃদ্ধ বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান: ধর্ম প্রতিমন্ত্রী শত শত ডিসেম্বর চলে যাবে, শেখ হাসিনা আর ফিরবেন না: রাশেদ খাঁন শেখ হাসিনা ‘বিশ্বের সেরা অভিনেত্রী’ : স্পিকার কুমিল্লা সিটি কর্পোরেশনে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন টুঙ্গিপাড়ায় গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ নোয়াখালীর চৌমুহনীতে আবাসিক হোটেলে ডিবির অভিযান, ৫ পুরুষ ও ৭ নারী গ্রেপ্তার বরগুনায় ২০২৭ সালে সরকারিভাবে হজ্ব গমন উপলক্ষে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিচ্ছন্নতা ও মশা নিধন অভিযান ঘোড়াশাল-পলাশ ইউরিয়া ফার্টিলাইজার প্রকল্পের রেললাইন নির্মাণ বন্ধের পাঁয়তারা! দেবিদ্বারে ১৫ পিস ইয়াবাসহ বিতর্কিত ‘লেইডী মাস্তান’ লাইলী আটক

অর্থনৈতিক সম্পর্ক আরও শক্তিশালী হবে, প্রত্যাশা সুইস রাষ্ট্রদূতের

আগামী দিনে বাংলাদেশ ও সুইজারল্যান্ডের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক আরও শক্তিশালী হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন সুইজারল্যান্ডের বিদায়ী রাষ্ট্রদূত নাতালি চুয়ার্ড।

রোববার (১৫ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলমের সঙ্গে সাক্ষাৎ করেন রাষ্ট্রদূত নাতালি চুয়ার্ড। এসময় সুইস রাষ্ট্রদূত এ প্রত্যাশা ব্যক্ত করেন। পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, প্রতিমন্ত্রী রাষ্ট্রদূতকে বাংলাদেশে তার সফল মেয়াদের জন্য অভিনন্দন জানান। তিনি রাষ্ট্রদূতের মেয়াদকালে উভয় দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে সন্তোষ প্রকাশ করেন।

শাহরিয়ার আলম গত পাঁচ দশকে বাংলাদেশের নির্ভরযোগ্য উন্নয়ন সহযোগী হিসেবে সুইজারল্যান্ডের সহায়তার প্রশংসা করেন। সুইস রাষ্ট্রদূত দুই দেশের মধ্যে ক্রমবর্ধমান দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগে সন্তোষ প্রকাশ করেন এবং আশা প্রকাশ করেন যে আগামী দিনে দুই দেশের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক আরও শক্তিশালী হবে।

উভয়পক্ষ বিমান যোগাযোগ, জ্ঞান ও দক্ষতা উন্নয়নের পাশাপাশি জলবায়ু পরিবর্তন, রোহিঙ্গা সংকট, ইউক্রেন যুদ্ধের পরিপ্রেক্ষিতে সংকটের ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতার বিষয়ে মতবিনিময় করেন। সুইস রাষ্ট্রদূত বুধবার (১৮ জানুয়ারি) দাভোসে দেশটির সেক্রেটারি অব স্টেটের সঙ্গে শাহরিয়ার আলমের মধ্যে একটি ফলপ্রসূ বৈঠক হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গণতন্ত্র ও সুশাসন সমৃদ্ধ বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান: ধর্ম প্রতিমন্ত্রী

অর্থনৈতিক সম্পর্ক আরও শক্তিশালী হবে, প্রত্যাশা সুইস রাষ্ট্রদূতের

আপডেট সময় ০২:০৪:৪৩ অপরাহ্ন, সোমবার, ১৬ জানুয়ারী ২০২৩