ঢাকা ০৭:০২ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রগকাটা জামায়াত-শিবির স্বরূপে ফিরেছে : নুরুল হক নুর একাত্তরে ভুল করা দলকে উসকানির রাজনীতি বন্ধের আহ্বান প্রধানমন্ত্রীর কুষ্টিয়ায় আমির হামজার গাড়ি ভাঙচুর, জামায়াত-গণঅধিকারের সংঘর্ষ কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপকের মরদেহ উদ্ধার আবারও ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া, নিহত ৪৭ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বসছে ‘অটো ফাইন সিস্টেম’ লালমনিরহাটে আবাসিক হোটেলের আড়ালে ব্ল্যাকমেইল ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ পটুয়াখালী পৌরসভার প্রশাসকসহ ৩ কর্মকর্তাকে বিদায় সংবর্ধনা বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল ​ব্রাহ্মণপাড়ায় গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

বাংলাদেশের সঙ্গে বাণিজ্য-বিনিয়োগ সম্প্রসারণে আগ্রহী নাইজেরিয়া

নাইজেরিয়ার রাষ্ট্রদূত আকিনরেমি বোলাজি বলেছেন, গত এক যুগে বাংলাদেশের উন্নয়ন চোখে পড়ার মতো। এ অর্থনৈতিক উন্নয়নের ফলে বাংলাদেশের সঙ্গে নাইজেরিয়া পারস্পরিক বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ করতে আগ্রহী। এ লক্ষ্যে আমরা দুই দেশের মধ্যকার ব্যবসা, বিনিয়োগ, তথ্য প্রযুক্তি এবং বিভিন্ন খাতে সহযোগিতা স্থাপনের সম্ভাবনার বিষয়গুলো পর্যালোচনা করছি।

রোববার (১৫ জানুয়ারি) বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) কনফারেন্স হলে বাংলাদেশ সরকারের আমন্ত্রণে নাইজেরিয়া সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরের প্রতিনিধিদের সঙ্গে মাল্টিসেক্টরাল বিনিয়োগ সম্পর্কিত সভায় তিনি এ কথা বলেন।

সভাপতির বক্তব্যে বিডার নির্বাহী চেয়ারম্যান লোকমান হোসেন মিয়া বলেন, প্রধানমন্ত্রীর দক্ষ নেতৃত্বে গত একযুগে বাংলাদেশ পুরোপুরি পাল্টে গেছে। বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল। বিদ্যুৎ, যোগাযোগ ব্যবস্থা, অবকাঠামো উন্নয়ন, মাথাপিছু আয়, রাজনৈতিক স্থিরতা প্রতিটি সেক্টরে অভূতপূর্ব উন্নয়ন বাংলাদেশকে এখন বিনিয়োগের সেরা গন্তব্যে পরিণত করেছে। তাছাড়া আমাদের রয়েছে বিশাল ডোমেস্টিক মার্কেট এবং তারুণ্য শক্তি। যা বিনিয়োগকারীদের কাছে অনেক বেশি কাঙ্ক্ষিত।

এ সময়ে তিনি নাইজেরিয়ার প্রতিনিধিদলের কাছে বাংলাদেশের বিনিয়োগ ও বাণিজ্যের বর্তমান চিত্র, অর্থনৈতিক উন্নয়ন এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে বাংলাদেশ ও নাইজেরিয়ার মধ্যকার পারস্পরিক বাণিজ্য ও বিনিয়োগের সম্ভাব্য খাতে সহায়তা সম্প্রসারণের আহ্বান জানান। সভায় বিডার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, এটি নাইজেরিয়া সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরের বাণিজ্য ও বিনিয়োগ প্রতিনিধিদের প্রথম বাংলাদেশ সফর।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রগকাটা জামায়াত-শিবির স্বরূপে ফিরেছে : নুরুল হক নুর

বাংলাদেশের সঙ্গে বাণিজ্য-বিনিয়োগ সম্প্রসারণে আগ্রহী নাইজেরিয়া

আপডেট সময় ১২:১১:০৭ অপরাহ্ন, সোমবার, ১৬ জানুয়ারী ২০২৩