চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দেবিনগর ইউনিয়ন থেকে শাহাজাহানপুর ইউনিয়ন পর্যন্ত সড়ক যোগাযোগব্যবস্থার উন্নয়নে গুরুত্বপূর্ণ একটি প্রকল্পের অনুমোদন হয়েছে। প্রকল্পের আওতায় পিঠালিতলা মরা নদীর ওপর ১ হাজার ৮০০ মিটার চেইনেজ ব্রিজ নির্মাণসহ প্রায় ৭ কিলোমিটার সংযোগ সড়ক নির্মাণ করা হবে।

প্রকল্পটি বাস্তবায়িত হলে দেবিনগরসহ আশপাশের কয়েকটি ইউনিয়নের হাজার হাজার মানুষের দীর্ঘদিনের যাতায়াতের ভোগান্তি দূর হবে। পাশাপাশি ওই এলাকার যোগাযোগব্যবস্থায় নতুন গতি সঞ্চার হবে বলে আশা করা হচ্ছে।
অনুমোদিত প্রকল্পের স্থান পরিদর্শন করেছেন চাঁপাইনবাবগঞ্জ সদর আসনের সংসদ সদস্য জননেতা মো. নূরুল ইসলাম বুলবুল। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য মো. লতিফুর রহমান।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে পিঠালিতলা মরা নদীর কারণে ওই এলাকার মানুষের যাতায়াতে নানা ধরনের দুর্ভোগ পোহাতে হচ্ছে। ব্রিজ ও সংযোগ সড়ক নির্মাণ হলে এই সমস্যার স্থায়ী সমাধানের পাশাপাশি কয়েকটি ইউনিয়নের মানুষের যোগাযোগ আরও সহজ হবে।
মো. জাহিদ হাসান চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি 


















