ঢাকা ০২:১৭ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত ও ডাকাতিসহ গ্রেপ্তার ১১ পুলিশের কেউ ফ্যাসিবাদের সঙ্গে জড়িত হলে রাষ্ট্রদ্রোহ আইনে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী আত্রাইয়ের শাহাগোলা রেলওয়ে স্টেশনে ট্রেন আসে-যায়, তবে ঘণ্টা বাজে না দেবিনগর-শাহাজাহানপুর সড়কে ১,৮০০ মিটার ব্রিজসহ ৭ কিলোমিটার সড়ক নির্মাণের অনুমোদন চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে নেশাজাতীয় সিরাপসহ আটক ১ কমলনগরে হাম প্রতিরোধে বিশেষ টিকাদান কার্যক্রম শুরু রাজশাহীতে সোনার বার সহ গ্রেপ্তার ২  আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্টের নীলফামারী জেলা কমিটি গঠন: সভাপতি রানা, সাধারণ সম্পাদক আলফেছানি কৃষি ভিসায় জরুরি ভিত্তিতে শ্রমিক নেবে অস্ট্রেলিয়া সরকারি ফির বাইরে ৮ কোটি টাকা আদায়ের অভিযোগ

আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্টের নীলফামারী জেলা কমিটি গঠন: সভাপতি রানা, সাধারণ সম্পাদক আলফেছানি

আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্টের নীলফামারী জেলা শাখার সাংগঠনিক কার্যক্রম অধিকতর গতিশীল, সুসংগঠিত ও সমৃদ্ধ করার লক্ষ্যে কার্যনির্বাহী কমিটি পুনর্গঠন করা হয়েছে। পুনর্গঠিত এই কমিটিতে আনারুল ইসলাম রানা সভাপতি এবং মো. মুজাদিদে, আলফেছানি সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন।

সংগঠনটির কেন্দ্রীয় পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ী নীলফামারী জেলায় বস্তুনিষ্ঠ সাংবাদিকতার চর্চাকে বেগবান করতে এবং সাংগঠনিক ভিত্তি মজবুত করার উদ্দেশ্যে নতুন এই নেতৃত্ব অনুমোদন দেওয়া হয়। নবগঠিত কমিটিতে পূর্বের সভাপতি আল মিজান ইসলামের স্থলাভিষিক্ত হয়েছেন আনারুল ইসলাম রানা।

এর আগে গত বুধবার ব্যক্তিগত ও পারিবারিক কারণ দেখিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের পদত্যাগপত্র শেয়ার করেন বিদায়ী সভাপতি আল মিজান ইসলাম। এ বিষয়ে তাঁর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, পারিবারিক ও নিজস্ব সিদ্ধান্তের কারণেই তিনি দায়িত্ব থেকে অব্যাহতি নিয়েছেন। একই সঙ্গে নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক আগামী দিনে সংগঠনের অগ্রগতিতে সুন্দর ও প্রভাবশালী ভূমিকা রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

নতুন দায়িত্ব পাওয়ার পর এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নবনিযুক্ত সভাপতি আনারুল ইসলাম রানা এবং সাধারণ সম্পাদক মো. মুজাদিদে আলফেছানি জানান, বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মান উন্নয়ন, সাংবাদিকদের স্বার্থ ও অধিকার রক্ষা এবং নীলফামারী জেলার সকল গণমাধ্যমকর্মীকে একসূত্রে গেঁথে পেশাদারত্বের সঙ্গে কাজ করে যাওয়াই হবে তাঁদের মূল লক্ষ্য।

সংগঠনের সার্বিক লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে জেলা পর্যায়ের সকল সদস্য, প্রবীণ-নবীন সাংবাদিক এবং শুভানুধ্যায়ীদের সার্বিক সহযোগিতা কামনা করেছেন নবগঠিত কমিটির নেতৃবৃন্দ।

কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী সাংগঠনিক এই রদবদল ও নতুন কমিটির কার্যকারিতা অবিলম্বে কার্যকর করা হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত ও ডাকাতিসহ গ্রেপ্তার ১১

আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্টের নীলফামারী জেলা কমিটি গঠন: সভাপতি রানা, সাধারণ সম্পাদক আলফেছানি

আপডেট সময় ০১:২১:১৪ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬