ঢাকা ০৫:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পবিপ্রবি স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৬২৪, আদালতে ১৭৩ ৭১-এর পরাজিত শক্তিরা এখন ভারতের সঙ্গে হাত মিলিয়েছে: স্বাস্থ্যমন্ত্রী বাংলাদেশের উন্নয়নে জাতিসংঘের ভূমিকা প্রশংসনীয়: জহির উদ্দিন স্বপন বিএনপির সঙ্গে বেঈমানি করা নেতাদের দলে ঠাঁই হবে না : এলজিআরডি প্রতিমন্ত্রী ফ্যাসিবাদের উত্থান হলে কেউ রক্ষা পাবে না : রিজভী কমলাপুর কাস্টমসে মঈনুল-সুমি সিন্ডিকেটের দাপট, বদলি হয় কর্মকর্তারা ৯৯৯-এ ফোন, ১৫ মিনিটে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার মিঠাপুকুর মহাবিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও নবীনবরণ অনুষ্ঠিত গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস

ককটেলের ভয় দেখাবেন না, কামান ফেস করে এসেছি: নয়ন

ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্যসচিব রবিউল ইসলাম নয়ন বলেছেন, ককটেল বা সহিংসতার ভয় দেখিয়ে যুবদলকে দমিয়ে রাখা যাবে না। কোনো পক্ষ দেশে নতুন করে বিশৃঙ্খলা বা নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করলে রাজপথে তা প্রতিহত করা হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

বুধবার (২৩ সেপ্টেম্বর) নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ঢাকা মহানগর দক্ষিণ যুবদল আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।

নয়ন বলেন, একসময় পল্টন ময়দানে পুলিশ সারাদিন যুবদল ও বিএনপির নেতাকর্মীদের লক্ষ্য করে গুলি চালিয়েছিল। গুলি করতে করতে একপর্যায়ে পুলিশের গুলি শেষ হয়ে গেলে যুবদল ও বিএনপির নেতাকর্মীরা পুলিশ সদস্যদের হাত উঁচু করে ব্যারাকে পাঠিয়ে দিয়েছিল বলেও দাবি করেন তিনি।

সম্প্রতি নাসীরুদ্দীন পাটওয়ারীর ককটেল নিক্ষেপ নিয়ে মন্তব্যের প্রসঙ্গ টেনে নয়ন বলেন, ‘ঢাকা মহানগর দক্ষিণ যুবদলকে ককটেলের ভয় দেখাবেন না। ঢাকা মহানগর যুবদল কামান ফেস করে এসেছে, চায়না রাইফেল ফেস করে এসেছে, একে-৪৭ রাইফেলের গুলি ফেস করে এসেছে।’

তিনি আরও বলেন, শৃঙ্খলা বজায় রেখেই যুবদল তাদের সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করছে। তবে যুবদলের দিকে চোখ রাঙানো কিংবা রাজনৈতিক অঙ্গনে অস্থিরতা তৈরির চেষ্টা করা হলে কাউকে ছাড় দেওয়া হবে না।

অতীতে যেভাবে স্বৈরাচারের পতন ঘটানো হয়েছে, একইভাবে নতুন করে যারা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করবে, তারাও জনরোষের মুখে পড়বে বলে মন্তব্য করেন যুবদলের এই নেতা।

অতীতের রাজনৈতিক সংঘাত ও প্রতিরোধের প্রসঙ্গ তুলে নয়ন বলেন, পল্টন ময়দানে চরম প্রতিকূল পরিস্থিতির মধ্যেও যুবদল ও বিএনপির নেতাকর্মীরা পিছু হটেননি। দেশে কোনো মহল যেন অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে না পারে, সে জন্য নেতাকর্মীদের রাজপথে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পবিপ্রবি স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন

ককটেলের ভয় দেখাবেন না, কামান ফেস করে এসেছি: নয়ন

আপডেট সময় ০৩:৩৩:৩৪ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬