ঢাকা ০১:৫৫ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পাকিস্তানে পুলিশ সদর দপ্তরে আত্মঘাতী হামলায় নিহত ৩১ রাজধানীর দুই শতাধিক চেকপোস্টে তল্লাশি, নিরাপত্তা জোরদার গত ১৭ বছর দেশের শিক্ষাব্যবস্থা নিয়ে ছেলেখেলা করা হয়েছে: রিজভী চন্দ্রগঞ্জে একাধিক মামলার আসামি শাহাদাত গ্রেপ্তার অবশেষে আইনি প্রক্রিয়ার সিদ্ধান্ত সোহাগের পরিবারের গোপালগঞ্জে বিশ্বকর্মা পূজা উপলক্ষে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত দেশের ১৮ কোটি মানুষের অধিকার আদায়ের সংগ্রাম: গাজীপুরে পথসভায় শফিকুর রহমান তাড়াইলে কীটনাশকের পরিবর্তে চাষিদের কাছে জনপ্রিয় হয়ে উঠছে পার্চিং পদ্ধতি পীরগঞ্জে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান প্রকাশ্যে চতুর্থবার শাহজালাল মাজারের দানের টাকা গণনা

পীরগঞ্জে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান

রংপুরের পীরগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী (সচিব পদমর্যাদা) রাশেদ খান। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

এ সময় রাশেদ খান বলেন, ভারতের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে ভারত সফরের আমন্ত্রণ জানানো হয়েছে। দণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং শহীদ ওসমান হাদী হত্যাকাণ্ডের পলাতক আসামিদের ফেরত পাঠানোর বিষয়ে ভারতের মনোভাবের ওপর সফরের সিদ্ধান্ত নির্ভর করছে।

তিনি বলেন, বাংলার মাটিতে গণহত্যার বিচার হবেই। গণঅভ্যুত্থানের পর শহীদ আবু সাঈদ হত্যাকাণ্ডের ঘটনায় জামায়াতের আমির আওয়ামী লীগকে সাধারণ ক্ষমা করে আবু সাঈদের রক্তের সঙ্গে বেইমানি করেছেন বলে মন্তব্য করেন তিনি। এ জন্য জামায়াতের আমিরকে আবু সাঈদের বাড়িতে গিয়ে তাঁর বাবার কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানান রাশেদ খান।

জামায়াতের লং মার্চের সমালোচনা করে রাশেদ খান বলেন, সংসদে জামায়াত এক কথা বলে, আর সংসদের বাইরে আরেক কথা বলে। লং মার্চের অর্থের উৎস নিয়েও প্রশ্ন তোলেন তিনি। লং মার্চের কারণে দেশে তেল ও গ্যাসের সংকট আরও বাড়ছে বলেও মন্তব্য করেন তিনি।

এ সময় সরকারকে সহযোগিতা করার জন্য সবার প্রতি আহ্বান জানান।

পরে রাশেদ খান পীরগঞ্জ মহিলা কলেজে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দেন। তিনি বলেন, পীরগঞ্জ মহিলা কলেজটি বিএনপি সরকারের আমলে, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সময়ে প্রতিষ্ঠিত হয়েছে। বর্তমান সরকার শিক্ষার্থীবান্ধব সরকার এবং শিক্ষাখাতে সর্বোচ্চ বরাদ্দ প্রদান করেছে।

তিনি জানান, মহিলা কলেজের ছাত্রীদের জন্য মহিলা হোস্টেল নির্মাণের টেন্ডার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। শিগগিরই টেন্ডার কার্যক্রম শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

এ ছাড়া কলেজটি জাতীয়করণের ঘোষণার কথা জানিয়ে শিক্ষকদের শিক্ষার মানোন্নয়নে আরও গুরুত্ব দেওয়ার আহ্বান জানান রাশেদ খান।

তিনি আরও বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শ্বশুরবাড়ির এলাকা হওয়ায় আক্রোশ ও শত্রুতার কারণে পীরগঞ্জের মানুষকে উন্নয়ন থেকে বঞ্চিত করা হয়েছে।

তিনি রংপুর জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক সাইফুল ইসলামকে সঙ্গে নিয়ে কলেজ মাঠে বৃক্ষরোপণ করেন।

আলোচনা সভায় রংপুর জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক সাইফুল ইসলাম, পীরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মাহমুদুন্নবী চৌধুরী পলাশ, সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক জাকির হোসেনসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

কওমি মাদ্রাসা পরিদর্শন

এ ছাড়া রাশেদ খান পীরগঞ্জের জামতলায় অবস্থিত আল জামিয়া মদিনাতুল উলুম কওমি মাদ্রাসা পরিদর্শন করেন এবং সেখানে বক্তব্য দেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পাকিস্তানে পুলিশ সদর দপ্তরে আত্মঘাতী হামলায় নিহত ৩১

পীরগঞ্জে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান

আপডেট সময় ০১:০২:৪১ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬