ঢাকা ০৬:৩৯ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে দালালের দাপট, ডেঙ্গু পরীক্ষার তথ্য চাওয়ায় নারীকে মারধর রাজনগরে স্বামীর বাড়ি থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের রাজৈরে নজরুল বর্ষ উপলক্ষে সংগীত, নৃত্য ও বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত ডেঙ্গুতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু, বাঁচানো যায়নি ৯ মাসের গর্ভের শিশুকেও মিয়ানমারে পাচারের সময় ৪০০ বস্তা ইউরিয়া সারসহ ৩ জন আটক শিক্ষাখাতে পাঁচ বছরে জিডিপির ৫ শতাংশ ব্যয় করা হবে: জনপ্রশাসন উপদেষ্টা মার্কিন নিষেধাজ্ঞার মুখে ভারতসহ ১০ দেশ বিশ্বমানের মানবসম্পদ গড়তে প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর ভূমিকা গুরুত্বপূর্ণ: রাষ্ট্রপতি মুরাদনগরে বোন-ভাতিজা হ’ত্যা, ট্রেন থেকে মূল আসামি গ্রেপ্তার ফুলবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের ছাদের প্লাস্টার ভেঙে ৫ জন আহত

রাজৈরে নজরুল বর্ষ উপলক্ষে সংগীত, নৃত্য ও বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত

মাদারীপুরের রাজৈরে নজরুল বর্ষ উপলক্ষে সংগীত, নৃত্য, কবিতা আবৃত্তি ও একক অভিনয় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় রাজৈর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা শিল্পকলা একাডেমি ভবনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

রাজৈর উপজেলার বিভিন্ন ইউনিয়নের মাধ্যমিক বিদ্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠান থেকে বাছাইপর্বে উত্তীর্ণ শিক্ষার্থীরা উপজেলা পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নেয়। উপজেলা পর্যায়ে বাছাইপর্বে উত্তীর্ণ শিল্পীরা পরবর্তী সময়ে জেলা পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে।

প্রতিযোগিতায় প্রধান বিচারক ও উপস্থাপক হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার ননী গোপাল ঘোষ।

সংগীত বিভাগে বিচারক হিসেবে উপস্থিত ছিলেন রতন মজুমদার, তুলসী দাস বালা ও অনিমেষ বিশ্বাস।

নৃত্য বিভাগে বিচারকের দায়িত্ব পালন করেন মাদারীপুর জেলা শিল্পকলা একাডেমির শিক্ষক স্বপন, কোটালীপাড়া নৃত্য একাডেমি থেকে আগত সম্রাট এবং পাবনা নৃত্য একাডেমি থেকে আগত সোহাগ।

এ ছাড়া উপস্থিত ছিলেন রাজৈর বালিকা বিদ্যালয়ের সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা রাধা রানী, উপজেলা শিল্পকলা একাডেমির সদস্য লক্ষ্মী মণ্ডল, উপজেলা শিল্পকলা একাডেমির পরিচালক মো. মহিউদ্দিন চৌধুরী হীরা, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, শিক্ষার্থী ও সুধীজন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে দালালের দাপট, ডেঙ্গু পরীক্ষার তথ্য চাওয়ায় নারীকে মারধর

রাজৈরে নজরুল বর্ষ উপলক্ষে সংগীত, নৃত্য ও বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত

আপডেট সময় ০৬:০৬:২৮ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬