ঢাকা ০৫:৩২ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শিক্ষাখাতে পাঁচ বছরে জিডিপির ৫ শতাংশ ব্যয় করা হবে: জনপ্রশাসন উপদেষ্টা মার্কিন নিষেধাজ্ঞার মুখে ভারতসহ ১০ দেশ বিশ্বমানের মানবসম্পদ গড়তে প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর ভূমিকা গুরুত্বপূর্ণ: রাষ্ট্রপতি মুরাদনগরে বোন-ভাতিজা হ’ত্যা, ট্রেন থেকে মূল আসামি গ্রেপ্তার ফুলবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের ছাদের প্লাস্টার ভেঙে ৫ জন আহত জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে সাংবাদিককে ডেকে হেনস্তার অভিযোগ সিটিসিআরপি প্রকল্পে একের পর এক অনিয়মের অভিযোগ, দায়িত্বে বহাল পিডি সাজ্জাদ কবির নোয়াখালীসহ ফেনী-লক্ষ্মীপুর মহাসড়কে জোরদার নিরাপত্তা, সক্রিয় এসআরবি-১১ আত্রাইয়ে রাজস্ব খাতের আওতায় পোনা মাছ অবমুক্তকরণ কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর আশ্বাসের পর গ্যাস সরবরাহ বেড়েছে: মাহ্দী আমিন

শিক্ষাখাতে পাঁচ বছরে জিডিপির ৫ শতাংশ ব্যয় করা হবে: জনপ্রশাসন উপদেষ্টা

জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের শিক্ষাখাতকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন। সেই পরিকল্পনা নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। শিক্ষাখাতের পরিবর্তন দেশবাসীকে চমকে দেবে। আগামী পাঁচ বছরের মধ্যে শিক্ষাখাতে পর্যায়ক্রমে জিডিপির ৫ শতাংশ ব্যয় করা হবে। সরকার ২০৩৪ সালের মধ্যে দেশের অর্থনীতিকে ট্রিলিয়ন ডলারে রূপান্তর করতে কাজ করছে।

বুধবার দুপুরে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জনপ্রশাসন উপদেষ্টা বলেন, আমরা এখন স্বাধীনভাবে পররাষ্ট্রনীতি সাজাতে পারছি, যা তিন বছর আগেও সম্ভব ছিল না। সরকার আগামী পাঁচ বছরের মধ্যে মাথাপিছু আয় ২ হাজার ৮০০ ডলার থেকে ৪ হাজার ডলারে উন্নীত করার পদক্ষেপ নিয়েছে। এই অর্জনে আমি, আপনি ও সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে।

নতুন বাংলাদেশের জন্য শুধু চাকরি পাওয়া যথেষ্ট নয় উল্লেখ করে তিনি বলেন, প্রয়োজন চিন্তাশীল, দক্ষ, সৃজনশীল ও দায়িত্বশীল নাগরিক।

পরিশেষে তিনি শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী তারেক রহমানের সাদাসিধে জীবন অনুসরণ করার আহ্বান জানান। একই সঙ্গে জুলাইয়ের চেতনা ধারণ করে নতুন বাংলাদেশ বিনির্মাণে সবাইকে কাজ করার আহ্বান জানান।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. গোলাম রব্বানীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শাহজাহান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মামুন, নোবিপ্রবির উপ-উপাচার্য ড. মুহাম্মদ শফিকুল ইসলাম, কোষাধ্যক্ষ ড. মো. হাছান উদ্দীন, জেলা পরিষদের প্রশাসক হারুনুর রশিদ আজাদ, জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম ও জেলা পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিক্ষাখাতে পাঁচ বছরে জিডিপির ৫ শতাংশ ব্যয় করা হবে: জনপ্রশাসন উপদেষ্টা

শিক্ষাখাতে পাঁচ বছরে জিডিপির ৫ শতাংশ ব্যয় করা হবে: জনপ্রশাসন উপদেষ্টা

আপডেট সময় ০৫:১০:২৪ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬