ঢাকা ০৪:৫১ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিশ্বমানের মানবসম্পদ গড়তে প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর ভূমিকা গুরুত্বপূর্ণ: রাষ্ট্রপতি মুরাদনগরে বোন-ভাতিজা হ’ত্যা, ট্রেন থেকে মূল আসামি গ্রেপ্তার ফুলবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের ছাদের প্লাস্টার ভেঙে ৫ জন আহত জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে সাংবাদিককে ডেকে হেনস্তার অভিযোগ সিটিসিআরপি প্রকল্পে একের পর এক অনিয়মের অভিযোগ, দায়িত্বে বহাল পিডি সাজ্জাদ কবির নোয়াখালীসহ ফেনী-লক্ষ্মীপুর মহাসড়কে জোরদার নিরাপত্তা, সক্রিয় এসআরবি-১১ আত্রাইয়ে রাজস্ব খাতের আওতায় পোনা মাছ অবমুক্তকরণ কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর আশ্বাসের পর গ্যাস সরবরাহ বেড়েছে: মাহ্দী আমিন একাধিক হ’ত্যা মামলার এজাহারভুক্ত আসামি এবিএম সিদ্দিক প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে একনেকে অনুমোদন পেল ৩ মেট্রোরেল প্রকল্প

ফুলবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের ছাদের প্লাস্টার ভেঙে ৫ জন আহত

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের ছাদের প্লাস্টার বিকট শব্দে ভেঙে পড়ায় পাঁচজন আহত হয়েছেন। এতে বিধ্বস্ত হয়ে পড়েছে জরুরি বিভাগের চিকিৎসা কক্ষটি।

ঘটনাটি ঘটেছে আজ বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুর ১১টা ৫৫ মিনিটের দিকে। আহতরা হলেন—স্বাস্থ্য কমপ্লেক্সের ব্রাদার রফিকুল ইসলাম (৪৫), মেটসের ইন্টার্ন শিক্ষার্থী অনিক (২৪), পৌর এলাকার সুজাপুর প্রফেসরপাড়ার মিজানুর রহমানের ছেলে ফেরদৌস (২০), মিরপুরের আব্বাস আলী (২৬) ও পাকাপানের নরেন চন্দ্র (৩৮)।

এদের মধ্যে ব্রাদার রফিকুল ইসলাম কিছুটা বেশি আহত হয়েছেন। তবে ফেরদৌসকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। অন্য দুজন সামান্য আহত হওয়ায় তাদের চিকিৎসার প্রয়োজন হয়নি।

এ ঘটনায় জরুরি বিভাগে চিকিৎসা নিতে আসা রোগীরা আতঙ্কিত হয়ে ছুটাছুটি শুরু করেন। এর পরপরই কিছু সময়ের জন্য জরুরি বিভাগের চিকিৎসাসেবা কার্যক্রম বন্ধ থাকলেও পরে পাশের কক্ষে জরুরি বিভাগের চিকিৎসাসেবা কার্যক্রম যথারীতি চালু রাখা হয়।

ঘটনার সময় চিকিৎসা নিতে আসা লক্ষণ গ্রামের রহিমা বেগম বলেন, তিনি চিকিৎসা নেওয়ার জন্য পেশেন্ট বেডে শুয়ে থাকার কিছুক্ষণের মধ্যেই বিকট শব্দে ছাদের প্লাস্টার ভেঙে পড়ে। এতে তিনি আহত না হলেও অনেকে আহত হয়েছেন।

ঘটনার সময় জরুরি বিভাগে কর্তব্যরত ডা. শামীমা আক্তার সুইটি বলেন, ঘটনার সময় জরুরি বিভাগে রোগী ও রোগীর স্বজনদের ভিড় ছিল। এরই মধ্যে আকস্মিকভাবে বিকট শব্দে ছাদের প্লাস্টার ভেঙে পড়ে। এতে অন্তত পাঁচজন আহত হয়েছেন। তবে আহতদের মধ্যে ব্রাদার রফিকুল ইসলাম কিছুটা বেশি আহত হলেও তেমন গুরুতর নন। অন্যরাও গুরুতর আহত হননি।

দিনাজপুর সিভিল সার্জন কার্যালয়ের স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী এজেএস মোস্তাহিদুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শনে এসে বলেন, ভবনটি অনেক পুরোনো হয়ে গেছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। তবে এটি পরিত্যক্ত ঘোষণা করা জরুরি।

ভারপ্রাপ্ত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজেদুল ইসলাম সাজু বলেন, ঘটনার সময় জরুরি বিভাগে অনেক রোগী ও তাদের স্বজন ছিলেন। তবে কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি, এটাই বড় কথা। বিষয়টি তাৎক্ষণিকভাবে সিভিল সার্জনকে জানানো হয়েছে। সেখান থেকে প্রকৌশলী এসে সরেজমিনে পরিদর্শন করে পরবর্তী ব্যবস্থা নেবেন। তবে স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্যসেবা কার্যক্রম স্বাভাবিক নিয়মে চলমান রয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিশ্বমানের মানবসম্পদ গড়তে প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর ভূমিকা গুরুত্বপূর্ণ: রাষ্ট্রপতি

ফুলবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের ছাদের প্লাস্টার ভেঙে ৫ জন আহত

আপডেট সময় ০৪:২৬:৪৬ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬