ঢাকা ০১:৪৯ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাবেক অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত মুজিব হত্যাকারীকে হস্তান্তর, জুলাই হ’ত্যা’কারীদের কেন নয়: ভারতকে রিজভী তাড়াইলে ১০ দিন ধরে কিশোর তামিম নিখোঁজ, সন্ধান চায় পরিবার গঙ্গাচড়ায় তিস্তার ভাঙন, সর্বস্ব হারানোর শঙ্কায় ঘর সরাচ্ছেন বাসিন্দারা চার অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্ক সংকেত নতুন পে-স্কেলে গ্রেডভেদে বাড়ছে চিকিৎসা, যাতায়াত ও মোবাইল ভাতা সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান স্বাস্থ্য পরীক্ষার জন্য মালয়েশিয়া যাচ্ছেন মির্জা আব্বাস জবাবদিহির জন্য সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ডিজিটাল হাজিরা নিশ্চিতের নির্দেশ জাপানে শতবর্ষীর সংখ্যা রেকর্ড, দীর্ঘ জীবনের রহস্য কী

তাড়াইলে ১০ দিন ধরে কিশোর তামিম নিখোঁজ, সন্ধান চায় পরিবার

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় মো. তামিম নামের এক কিশোর নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। নিখোঁজের ১০ দিন পেরিয়ে গেলেও এখনো তার কোনো সন্ধান মেলেনি। এতে পরিবারে চলছে শোক ও উদ্বেগ।

নিখোঁজ কিশোরের নাম মো. তামিম (১৪)। সে তাড়াইল উপজেলার তাড়াইল-সাচাইল ইউনিয়নের সাচাইল গ্রামের মো. জহিরুল ইসলামের ছেলে। সে স্থানীয় সহিলাটী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র।

পরিবার সূত্রে জানা গেছে, গত ৭ সেপ্টেম্বর, সোমবার সকাল ১০টার দিকে বাড়ি থেকে বের হয় তামিম। এরপর আর বাড়ি ফেরেনি। আত্মীয়-স্বজনের বাড়িসহ সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। নিখোঁজের সময় তার পরনে ছিল লাল গেঞ্জি ও গাঢ় নীল প্যান্ট। তার উচ্চতা আনুমানিক ৪ দশমিক ৫ ফুট এবং গায়ের রং শ্যামলা। এ ঘটনায় তাড়াইল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। জিডি নম্বর-৩১৫।

তাড়াইল থানার অফিসার ইনচার্জ মো. মাসুদুর রহমান বলেন, ‘নিখোঁজ কিশোরের বিষয়ে জিডি পেয়েছি। আমরা অনুসন্ধান করছি।’

কিশোরের বাবা জহিরুল ইসলাম কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘আমার ছেলেটা খুব সহজ-সরল। সে কোথাও একা যায় না। কেউ আমার ছেলেকে দেখে থাকলে দয়া করে জানান।’

যদি কোনো হৃদয়বান ব্যক্তি নিখোঁজ কিশোরের সন্ধান পেয়ে থাকেন, তাহলে নিচের নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।

যোগাযোগ:
পিতা জহিরুল ইসলাম
মোবাইল: ০১৮৪৫-২০৩৩২৮

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাবেক অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত

তাড়াইলে ১০ দিন ধরে কিশোর তামিম নিখোঁজ, সন্ধান চায় পরিবার

আপডেট সময় ১২:৪৪:৩৯ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬