নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য মালয়েশিয়া যাচ্ছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস। বুধবার বেলা ১১টা ৪৫ মিনিটে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ঢাকা থেকে মালয়েশিয়ার উদ্দেশে তাঁর যাত্রা করার কথা রয়েছে।
জানা গেছে, চিকিৎসকের পরামর্শে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে মালয়েশিয়া যাচ্ছেন মির্জা আব্বাস। পরীক্ষা-নিরীক্ষা শেষে তিনি দ্রুত দেশে ফিরবেন। এ সময় তাঁর সঙ্গে স্ত্রী আফরোজা আব্বাস রয়েছেন।
এদিকে, মির্জা আব্বাসের পরিবারের সদস্য ও দলীয় নেতাকর্মীরা তাঁর সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
অনলাইন ডেস্ক 



















