ঢাকা ০২:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কুমিল্লায় ‘সিরিয়াল কিলার’ মানিক গ্রেপ্তার, দুই হত্যা মামলার রহস্য উদঘাটন নরসিংদীর মনোহরদী ভূমি অফিসে ‘সিন্ডিকেট’ বাণিজ্য ভোটের মাঠে বিএনপির প্রস্তুতি, বোরহানউদ্দিনে প্রার্থী বাছাইয়ে ‘হাইভোল্টেজ’ কমিটি কাদেরসহ ৭ আসামির মৃ’ত্যু’দণ্ডের সঙ্গে প্রতিশোধের কোনো সম্পর্ক নেই নরসিংদী এলজিইডির নির্বাহী প্রকৌশলী বাদশাহর বিরুদ্ধে শতকোটি টাকা আত্মসাতের অভিযোগ আকর্ষণীয় পদায়নে বিসিআইসির মো. সহিদুল ইসলাম সিইউএফএলে মিজান-আরিফ-উত্তম-শাহজান চক্রের বিরুদ্ধে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার নির্বাচিত তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক্স-রে মেশিন বিকল, ভোগান্তিতে রোগীরা বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
ফাইল ছাড়াতে গুনতে হয় বাড়তি টাকা

নরসিংদীর মনোহরদী ভূমি অফিসে ‘সিন্ডিকেট’ বাণিজ্য

  • নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় ০২:৩৫:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
  • ৫০১ বার পড়া হয়েছে

নরসিংদী জেলার মনোহরদী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) অফিসে নামজারি, জমাভাগ এবং মিস কেস বা বিবিধ মামলার শুনানিতে সাধারণ মানুষকে দিনের পর দিন ঘুরতে হয় এবং অতিরিক্ত টাকা বা ঘুষ দিতে বাধ্য করা হয়। অফিসের পিয়ন হাবিব, কানুনগো হাবিবুর রহমান, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক বা নাজির আরিফুল ইসলাম, সাবেক সার্ভেয়ার আফজাল হোসেম সবুজ এবং সহকারী কমিশনার (ভূমি) বা এসি ল্যান্ড মো. সজিব মিয়ার সমন্বয়ে গঠিত সিন্ডিকেট অবৈধ দখলদারদের পক্ষে বা মিস কেস ঝুলিয়ে রেখে মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নেয়। সক্রিয় এ সিন্ডিকেটের কারণে নানাভাবে হয়রানির শিকার হচ্ছেন সেবা নিতে আসা সাধারণ মানুষ।

স্থানীয় সচেতন মহল এই দুর্নীতি ও অনিয়ম বন্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) এবং জেলা প্রশাসকের হস্তক্ষেপ ও নিরপেক্ষ তদন্ত দাবি করেছেন।

অভিযোগ রয়েছে, হাবিব নামে একজন দৈনিক হাজিরাভিত্তিক কর্মী ভূমি অফিসে ফাইলের কাজের ক্ষেত্রে প্রভাব বিস্তার করছেন। প্রতিটি ফাইলের জন্য ন্যূনতম ৩ হাজার টাকা ‘এলএ ফি’ নেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেছেন সংশ্লিষ্টরা।

অভিযোগকারীদের দাবি, ওই ব্যক্তির মাধ্যমে না গেলে অনেক ফাইল সহকারী কমিশনার (ভূমি)-এর টেবিল পর্যন্ত পৌঁছায় না। এতে সাধারণ সেবাপ্রত্যাশীরা হয়রানির পাশাপাশি অতিরিক্ত অর্থ ব্যয় করতে বাধ্য হচ্ছেন বলে অভিযোগ উঠেছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কুমিল্লায় ‘সিরিয়াল কিলার’ মানিক গ্রেপ্তার, দুই হত্যা মামলার রহস্য উদঘাটন

ফাইল ছাড়াতে গুনতে হয় বাড়তি টাকা

নরসিংদীর মনোহরদী ভূমি অফিসে ‘সিন্ডিকেট’ বাণিজ্য

আপডেট সময় ০২:৩৫:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬