ঢাকা ০২:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আত্রাইয়ে প্রতিবন্ধী তরুণ বকুলের ১২ বছর ধরে শিকলে বাঁধা জীবন নরওয়ের সঙ্গে সহযোগিতা বাড়ানোর প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর আসিফ মাহমুদের দেশ ছাড়ার শঙ্কা, নিষেধাজ্ঞা চাইবে দুদক টাঙ্গাইলে পারিবারিক কলহের জেরে মায়ের হাতে ৩ বছরের শিশু খুন লালপুরে কয়েলের আগুনে দিনমজুরের সর্বনাশ, পুড়ে ছাই গরু-ছাগলসহ বসতঘর বড়লেখায় চিকিৎসার নামে ভুয়া চিকিৎসকের প্রতারণা, রোগীদের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ বড়লেখায় মাধব ছড়ায় বিষ দিয়ে মাছ শিকারের অভিযোগ, ভেসে উঠছে মরা মাছ শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী তারেক আনোয়ার জাহেদীর বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ দুদকে সুদানে সোনার খনি ধসে ৮২ জনের মৃত্যু র‌্যাব বিলুপ্ত, আনুষ্ঠানিক যাত্রা শুরু করল এসআরবি

অনিয়ম অভিযোগের পরও বহাল মানিকগঞ্জের সিংগাইর পৌরসভার নির্বাহী কর্মকর্তা ইরানী আক্তার

মানিকগঞ্জের সিংগাইর পৌরসভার নির্বাহী কর্মকর্তা ইরানী আক্তারের বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগ ওঠার পর একাধিকবার শোকজ করা হলেও এখনো তিনি স্বপদে বহাল রয়েছেন। অভিযোগের বিষয়ে তাঁর কাছে ব্যাখ্যা চাওয়া, অতিরিক্ত উত্তোলন করা অর্থ সরকারি কোষাগারে ফেরত দেওয়ার নির্দেশ এবং শোকজের জবাব সন্তোষজনক না হওয়ায় সংশ্লিষ্ট নথিপত্র মন্ত্রণালয়ে পাঠানো হলেও দৃশ্যমান কোনো শাস্তিমূলক ব্যবস্থা না নেওয়ায় স্থানীয় সচেতন মহলে প্রশ্ন উঠেছে।

অভিযোগটি সিংগাইর পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরের বার্ষিক হোল্ডিং ট্যাক্স নির্ধারণের জরিপকাজের বিলকে কেন্দ্র করে। অভিযোগ রয়েছে, প্রকৃত পাওনার চেয়ে অতিরিক্ত ৬৮ হাজার টাকা বিল উত্তোলন করা হয়। পরে বিষয়টি কর্তৃপক্ষের নজরে এলে ওই অর্থ পৌরসভার রাজস্ব কোষাগারে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়।

পৌরসভা সূত্র জানায়, নতুন স্থাপনার তালিকা তৈরি এবং বার্ষিক হোল্ডিং ট্যাক্স নির্ধারণের লক্ষ্যে চলতি অর্থবছরে পৌরসভার নয়টি ওয়ার্ডে জরিপ পরিচালনা করা হয়। এ কাজে প্রায় ২০ থেকে ২২ জন কর্মকর্তা-কর্মচারী এক মাস মাঠপর্যায়ে দায়িত্ব পালন করেন। জরিপকাজে নিয়োজিতদের জন্য দৈনিক ৫০০ টাকা করে মজুরি নির্ধারণ করা হয়েছিল।

তবে বিল প্রস্তুত ও পরিশোধের সময় প্রকৃত পাওনার সঙ্গে হিসাবের গরমিল দেখা দেয়। অভিযোগ অনুযায়ী, অতিরিক্ত ৬৮ হাজার টাকা উত্তোলনের পর এর একটি অংশ কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে ভাগ করে দেওয়ার অভিযোগ ওঠে।

সিংগাইর পৌরসভার কর নির্ধারক মো. সোলাইমান সিদ্দিকী বলেন, অতিরিক্ত উত্তোলন করা ওই অর্থের মধ্যে ৫৫ হাজার টাকা পৌর নির্বাহী কর্মকর্তা ইরানী আক্তার নিজের কাছে রেখেছিলেন। এছাড়া সাবেক হিসাবরক্ষককে পাঁচ হাজার এবং বর্তমান হিসাবরক্ষককে আট হাজার টাকা দেওয়ার অভিযোগ রয়েছে।

সোলাইমান সিদ্দিকী বলেন, বিষয়টি জানতে পেরে তিনি পৌর প্রশাসকের কাছে অভিযোগ করেন। পরে পৌর প্রশাসক নিজে হিসাব যাচাই করে গরমিলের বিষয়টি দেখতে পান এবং অতিরিক্ত অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়ার নির্দেশ দেন।

তিনি বলেন, “ইরানী আক্তার ৬৮ হাজার টাকা নিয়েছেন। এর মধ্যে আগের অ্যাকাউন্ট্যান্টকে পাঁচ হাজার, বর্তমান অ্যাকাউন্ট্যান্টকে আট হাজার এবং নিজে ৫৫ হাজার টাকা রেখেছেন। বিষয়টি জানতে পেরে প্রশাসককে জানাই। পরে তিনি হিসাব দেখে টাকাগুলো সরকারি কোষাগারে জমা দেওয়ার নির্দেশ দেন।”

অভিযোগের পর পৌর নির্বাহী কর্মকর্তা ইরানী আক্তারকে শোকজ করা হয়। সংশ্লিষ্ট সূত্রের দাবি, শোকজের জবাব দেওয়া হলেও তা কর্তৃপক্ষের কাছে সন্তোষজনক মনে হয়নি। পরে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট নথিপত্র স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

এ বিষয়ে সিংগাইরের সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা ও তৎকালীন পৌর প্রশাসক মো. কামরুল হাসান বলেন, “এর আগে ইরানী আক্তারকে অর্থ আত্মসাতের অভিযোগে শোকজ করা হয়েছিল। পরে তিনি ওই টাকা পৌর রাজস্ব কোষাগারে জমা দেন। বিষয়টি সংশ্লিষ্টদের জানা আছে।”

অন্যদিকে অভিযোগের বিষয়ে সিংগাইর পৌরসভার নির্বাহী কর্মকর্তা ইরানী আক্তার বলেন, “শোকজের জবাব দিয়েছি। আমার মনে হয়, বিষয়টি সেখানে স্পষ্ট করা হয়েছে।”

বর্তমান সিংগাইর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌরসভার প্রশাসক খায়েরুন্নাহার (পপি) বলেন, “বিলের হিসাবে ৬৮ হাজার টাকার অসংগতি পাওয়া যায়। বিষয়টি জানার পর ওই অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। পরে পৌর কর্মকর্তা ইরানী আক্তারকে শোকজ করা হয়। তিনি শোকজের জবাব দিয়েছেন। তাঁর জবাব সন্তোষজনক না হওয়ায় প্রয়োজনীয় নথিপত্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। মন্ত্রণালয় পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারে।”

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আত্রাইয়ে প্রতিবন্ধী তরুণ বকুলের ১২ বছর ধরে শিকলে বাঁধা জীবন

অনিয়ম অভিযোগের পরও বহাল মানিকগঞ্জের সিংগাইর পৌরসভার নির্বাহী কর্মকর্তা ইরানী আক্তার

আপডেট সময় ০২:২৯:০৭ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬