ঢাকা ০৯:৪১ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
১০০ গুলির চেয়ে একটি গান অনেক বেশি শক্তিশালী : রিজভী নওগাঁয় অবৈধ ইটভাটা বন্ধে কঠোর নির্দেশনা, মালিকদের সহযোগিতার অঙ্গীকার কুমিল্লায় জেলা পুলিশের অভিযানে গ্রেপ্তার ৫৬, ইয়াবা-বিয়ার উদ্ধার তাড়াইলের দামিহা-হাছলা সড়ক খানাখন্দে ভরা, দুর্ভোগে স্থানীয়রা চাঁপাইনবাবগঞ্জে ৫৩ বিজিবির অভিযানে ইয়াবা-চকোপ্লাস সিরাপ ও দুই মোটরসাইকেল জব্দ রাজশাহী নিউ গভঃ ডিগ্রি কলেজের অ্যালামনাই পুনর্মিলনীর রেজিস্ট্রেশন উদ্বোধন রংপুর মাউশিতে হাসিনার আত্মীয় মাহমুদকে পদায়নের তোড়জোড়, উঠেছে নানা অভিযোগ ব্রাহ্মণবাড়িয়া কারাগারে ক্যান্টিনে কোটি টাকার বাণিজ্যের অভিযোগ: বন্দি ও রক্ষীদের ক্ষোভ সচিবের আশ্রয়ে-প্রশ্রয়ে ইমরানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ দুর্নীতির শাস্তি বাতিলের পরই ২,৫৯৮ কোটি টাকার প্রকল্পের দায়িত্বে জুয়েল

সাকিব আল হাসানের মাগুরার বাড়িতে চলছে সংস্কারকাজ

হামলা-ভাঙচুরের ঘটনার পর জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানের মাগুরার বাড়িতে নতুন করে সংস্কারকাজ শুরু হয়েছে। গত কয়েক দিন ধরে কেশব মোড় এলাকার দোতলা ভবনটির বাইরের অংশে রঙের কাজ করছেন শ্রমিকেরা। বাড়িতে হঠাৎ সংস্কারকাজ শুরু হওয়ায় স্থানীয়দের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে।

একই সঙ্গে সাকিব দেশে ফিরবেন কি না, তা নিয়েও নতুন করে আলোচনা শুরু হয়েছে। তবে সংস্কারকাজের সঙ্গে তাঁর দেশে ফেরার কোনো সম্পর্ক আছে কি না, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানের মাগুরার কেশব মোড় এলাকার বাড়িতে সংস্কারকাজ চলছে। গত কয়েক দিন ধরে দোতলা ভবনটির বাইরের অংশে রঙের কাজ করতে দেখা গেছে শ্রমিকদের। বাড়িটির সংস্কারকাজ ঘিরে স্থানীয়দের মধ্যে তৈরি হয়েছে কৌতূহল।

গত ৬ আগস্ট রাতে সাকিবের বাড়ির প্রধান ফটকে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এর প্রায় এক মাস পর ভবনটির সংস্কারকাজ শুরু হয়েছে। বর্তমানে রঙের শ্রমিকেরা ভবনের বাইরের অংশে রঙের কাজ করছেন। তবে এ সময় সাকিবের পরিবারের কোনো সদস্য বা পরিচিত কাউকে দেখা যায়নি।

সংস্কারকাজে থাকা শ্রমিকেরা জানান, তাঁরা শুধু ভবনের কাজ করছেন। সাকিব আল হাসান দেশে ফিরবেন কি না, কিংবা বাড়িতে কারও আসার বিষয়ে তাঁরা কিছু জানেন না। রঙের কাজ শেষ হওয়ার পর হামলার সময় ইটপাটকেলের আঘাতে ক্ষতিগ্রস্ত সিঁড়িঘরের ভাঙা কাচ ও জানালার কিছু অংশ মেরামত করা হতে পারে বলেও জানান তাঁরা।

গত আগস্টে দুর্বৃত্তরা বাড়ির প্রধান ফটকে আগুন দেয় এবং ইটপাটকেল নিক্ষেপ করে। এতে বাড়ির কয়েকটি জানালার কাচ ক্ষতিগ্রস্ত হয়।

ওই ঘটনার বিষয়ে মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন জানিয়েছিলেন, বাড়ির জানালার কয়েকটি কাচ ভেঙে গেছে। তবে এ ঘটনায় কেউ আহত হননি। প্রাথমিকভাবে ধারণা করা হয়েছিল, লোহার গেটের ওপর পেট্রল ঢেলে আগুন দেওয়া হয়েছিল। তবে পেট্রলবোমা হামলার কোনো আলামত পাওয়া যায়নি বলে জানিয়েছিল পুলিশ।

সাকিবের দেশে ফেরা নিয়ে আলোচনা

এদিকে, আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) নেতাদের দেশে ফেরার সম্ভাবনা নিয়ে রাজনৈতিক অঙ্গনে বিভিন্ন আলোচনা চলছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিসেম্বরে নেতাদের নিয়ে দেশে ফেরার ঘোষণা দিয়েছেন—এমন বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমেও ছড়িয়ে পড়েছে। মাগুরার সাবেক সংসদ সদস্যসহ কয়েকজন নেতাও এ বিষয়ে পোস্ট করেছেন।

এমন পরিস্থিতিতে সাকিব আল হাসানও দেশে ফিরবেন কি না, তা নিয়ে নানা সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা করতে দেখা গেছে ভক্তদের। তবে এ বিষয়ে নির্ভরযোগ্য কোনো তথ্য পাওয়া যায়নি।

সাকিব আল হাসান ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত একটি হত্যা মামলায় তাঁর নামও আসামির তালিকায় রয়েছে। ২০২৪ সালের ২৩ আগস্ট ঢাকার আদাবর থানায় দায়ের করা ওই মামলায় মোট ১৫৬ জনকে আসামি করা হয়েছে। তালিকায় সাকিবের নাম রয়েছে ২৮ নম্বরে।

যদিও বর্তমানে বাড়ির সংস্কারকাজের সঙ্গে সাকিবের দেশে ফেরার কোনো সম্পর্ক আছে কি না, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। স্থানীয় বাসিন্দা ও পথচারীরাও এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

১০০ গুলির চেয়ে একটি গান অনেক বেশি শক্তিশালী : রিজভী

সাকিব আল হাসানের মাগুরার বাড়িতে চলছে সংস্কারকাজ

আপডেট সময় ০১:৩৯:৫৭ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬