বর্ণাঢ্য আয়োজন, উৎসবমুখর পরিবেশ ও সাংবাদিকদের উচ্ছ্বাসের মধ্য দিয়ে উদ্বোধন করা হয়েছে বাঞ্ছারামপুর প্রেস ক্লাবের নবনির্মিত ভবন। শনিবার (১২ সেপ্টেম্বর) বিকাল চারটায় প্রেস ক্লাব প্রাঙ্গণে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে নতুন ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন
করা হয়। বাঞ্ছারামপুর প্রেস ক্লাবের সভাপতি মোল্লা মোঃ নাসির আহমেদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ শামীম শিবলীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনা মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী মোঃ জোনায়েদ আব্দুর রহিম সাকি।
উদ্বোধনী বক্তব্যে প্রধান অতিথি বলেন, বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সাংবাদিকতা একটি এলাকার উন্নয়ন ও জনস্বার্থ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সাংবাদিকরা তাদের লেখনীর মাধ্যমে এলাকার সমস্যা, সম্ভাবনা ও উন্নয়নের চিত্র তুলে ধরার পাশাপাশি সত্যকে মানুষের সামনে প্রকাশ করেন। বাঞ্ছারামপুর প্রেস ক্লাবের নিজস্ব এই নবনির্মিত ভবন সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে আরও গতিশীলতা আনবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
সাবেক সংসদ সদস্য এম এ খালেক (পিএসসি) বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সভাপতি
মেহেদী হাসান পলাশ, সাধারণ সম্পাদক এ কে এম মুসা (ভিপি)
বসুন্ধরা গ্রুপের উপদেষ্টা ময়নাল হোসেন চৌধুরী, আলহাজ্ব দুধ মিঞা, সদস্য/প্রতিনিধি, দুর্নীতি দমন প্রতিরোধ কমিটি (দুদুক), বাঞ্ছারামপুর; জাবেদ রহিম বিজন, সভাপতি, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব এবং জনাব মোঃ বাহারুল ইসলাম মোল্লা, সাধারণ সম্পাদক, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব।
এ ছাড়া অনুষ্ঠানে স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধি, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিল।
মোঃ আবদুল মনিম, বাঞ্ছারামপুর উপজেলা প্রতিনিধি 






















