ঢাকা ০৭:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিআরডিবির মাঠ সংগঠক সাইদুরের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ এনবিআর কর কমিশনার রাকিবের বিরুদ্ধে ৩২৪ কোটি টাকার দুর্নীতির অভিযোগ দুদকের মামলার পরও বহাল এএসপি, জানেন না এসপি-ডিআইজি মুকসুদপুরে দেশীয় মাছের পোনা অবমুক্ত এলজিইডির সাবেক প্রকৌশলী আব্দুস সাত্তারের পরিবারের নামে ১৫ কোটি টাকার অবৈধ সম্পদ খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ দুবাইয়ে এইচবিএম ইকবালের ৭ বিলাসবহুল সম্পত্তি নিয়ে এনবিআরের অনুসন্ধান বরগুনার বেতাগীতে সেই শিশুকে ধর্ষণের চেষ্টা, যুবককে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন পাঁচ ডিজিটাল ব্যাংকের অনুমোদন বড়লেখায় সিন্ডিকেট ভাঙায় হাকালুকির ‘হাওরখাল’ বিল পুনঃনিলামে, রাজস্ব বাড়ল ৩৮ লাখ

আত্রাইয়ে রতনডাড়া খালের উপর নির্মিত ‘ভাঙা সেতু’তে ঝুঁকি নিয়ে পারাপার,দুর্ঘটনার শঙ্কা

আত্রাই উপজেলার সাহাগোলা ইউনিয়নের তারাটিয়া ছোটডাঙ্গা বাজারে রতনডাড়া খালের ওপর নির্মিত সেতুটি এক বছর আগে ভেঙে গেছে। দীর্ঘ এক বছরেও সেতুটি সংস্কার কিংবা নতুন করে নির্মাণের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। ফলে স্থানীয় বাসিন্দারা বাধ্য হয়ে ঝুঁকি নিয়ে এই সেতু দিয়ে পারাপার হচ্ছেন। এতে মাঝেমধ্যে পথচারী ও যানবাহন দুর্ঘটনার শিকার হচ্ছে। একাধিক স্থানে গর্ত ও ফাটল তৈরি হওয়ায় সেতুটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। এ কারণে যে কোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন এলাকাবাসী।
স্থানীয় বাসিন্দারা জানান, রতনডাড়া খালের ওপর নির্মিত এই সেতু দিয়ে উঁচল কাশিমপুর,ঝনঝনিয়া, ছোটডাঙ্গাসহ বেশ কয়েকটি গ্রামের মানুষ প্রতিনিয়ত যাতায়াত করেন। আগে বাঁশের সাঁকো দিয়ে পারাপার হলেও প্রায় ১৪ বছর আগে উপজেলা পরিষদের অর্থায়নে একটি সরু সেতু নির্মাণ করা হয়। নির্মাণের পর থেকে দুই পাশের সংযোগ সড়কের মাটি সমতল না থাকায় যাতায়াতে ভোগান্তি পোহাতে হচ্ছিল। এর মধ্যে নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার করায় এক বছর আগে সেতুর মাঝখানের অংশ ভেঙে ধসে পড়ে। বর্তমানে ভাঙা স্থানে কাঠের পাটাতন বিছিয়ে কোনো রকমে হালকা যানবাহন ও পথচারীরা চলাচল করছেন।
স্থানীয় বাসিন্দা সাবেক ইউপি সদস্য জালাল বলেন, ‘ভাঙা সেতুটি দিয়ে চলাচল করতে গিয়ে আমাদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। খালের উত্তর মাঠে আমাদের কৃষিজমি রয়েছে। ধান কেটে ঘরে তোলা বা মালামাল পরিবহনে ভোগান্তির শেষ নেই। গত সপ্তাহে লিটন নামের এক কৃষকের প্রায় এক লাখ টাকা মূল্যের একটি গরু ভাঙা অংশে পড়ে গিয়ে পা ভেঙে যায়। পরে মাত্র ৩৮ হাজার টাকায় গরুটি বিক্রি করতে হয়েছে।
ঝনঝনিয়া গ্রামের বেলাল হোসেন বলেন, কিছুদিন আগে সিমেন্ট বোঝাই ভ্যান নিয়ে সেতু পার হওয়ার সময় ভাঙা অংশে উল্টে খালের মধ্যে পড়ে যান তিনি। এ সময় সব সিমেন্ট নষ্ট হয়ে যায়।
ছোটডাঙ্গা বাজার বণিক সমিতির সভাপতি মিল্টন হোসেন জানান, সেতুটি নতুন করে নির্মাণের জন্য প্রায় তিন মাস আগে উপজেলা প্রকৌশলী বরাবর আবেদন করা হয়েছে। এরপর ওই দপ্তর থেকে প্রতিনিধি এসে পরিদর্শনও করেছেন। এ ছাড়া বিষয়টি স্থানীয় সংসদ সদস্যকেও জানানো হয়েছে।
সাহাগোলা ইউনিয়ন পরিষদের  চেয়ারম্যান মামুনুর রশিদ বলেন, এ সেতুটি নতুন করে নির্মাণের জন্য কয়েকবার আবেদন করেছি। ভেবেছিলাম অন্তত সংস্কার করা হবে, কিন্তু দীর্ঘ এক বছর পার হলেও কোনো কাজ হয়নি।
এ বিষয়ে আত্রাই উপজেলা এলজিইডি প্রকৌশলী নিতিশ কুমার সরকার জানান, আবেদন পাওয়ার পর ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। একটি নতুন সেতু নির্মাণের জন্য প্রকল্প প্রস্তাব প্রধান কার্যালয়ে পাঠানো হয়েছে। প্রকল্প পাস ও প্রয়োজনীয় বরাদ্দ পেলে নতুন সেতু। সেতু নির্মাণের কাজ শুরু হবে। এ প্রক্রিয়ায় কিছুটা সময় লাগতে পারে।
Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিআরডিবির মাঠ সংগঠক সাইদুরের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ

আত্রাইয়ে রতনডাড়া খালের উপর নির্মিত ‘ভাঙা সেতু’তে ঝুঁকি নিয়ে পারাপার,দুর্ঘটনার শঙ্কা

আপডেট সময় ০২:৪০:৫৭ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬