ঢাকা ০২:২৩ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিআরডিবির মাঠ সংগঠক সাইদুরের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ এনবিআর কর কমিশনার রাকিবের বিরুদ্ধে ৩২৪ কোটি টাকার দুর্নীতির অভিযোগ দুদকের মামলার পরও বহাল এএসপি, জানেন না এসপি-ডিআইজি মুকসুদপুরে দেশীয় মাছের পোনা অবমুক্ত এলজিইডির সাবেক প্রকৌশলী আব্দুস সাত্তারের পরিবারের নামে ১৫ কোটি টাকার অবৈধ সম্পদ খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ দুবাইয়ে এইচবিএম ইকবালের ৭ বিলাসবহুল সম্পত্তি নিয়ে এনবিআরের অনুসন্ধান বরগুনার বেতাগীতে সেই শিশুকে ধর্ষণের চেষ্টা, যুবককে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন পাঁচ ডিজিটাল ব্যাংকের অনুমোদন বড়লেখায় সিন্ডিকেট ভাঙায় হাকালুকির ‘হাওরখাল’ বিল পুনঃনিলামে, রাজস্ব বাড়ল ৩৮ লাখ

কসবায় ৭০০ গ্রাম গাঁজা ও ১৩ লিটার ৪০০ মিলিলিটার ভারতীয় মদসহ গ্রেপ্তার ১

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৭০০ গ্রাম গাঁজা ও ১৩ লিটার ৪০০ মিলিলিটার ভারতীয় মদসহ মোঃ জমশেদ মিয়া (৫৭) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে কসবা থানা পুলিশ।

শনিবার (১২ সেপ্টেম্বর ২০২৬) সন্ধ্যা ৬টা ৫ মিনিটের দিকে উপজেলার ৯ নং কায়েমপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের রাউৎখলা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তার মোঃ জমশেদ মিয়া (৫৭) কসবা উপজেলার কায়েমপুর ইউনিয়নের রাউৎখলা গ্রামের বাসিন্দা। তিনি মৃত কুটু মিয়ার ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, কসবা থানার এসআই (নিরস্ত্র) সাগর হালাদার সঙ্গীয় ফোর্স নিয়ে মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। অভিযানের একপর্যায়ে রামখোলা এলাকায় জমশেদ মিয়ার মালিকানাধীন বসতবাড়ির পশ্চিম পাশে থাকা টিনের বেড়া ও দোঁচালা টিনশেড গোয়ালঘরে তল্লাশি চালানো হয়।

তল্লাশির সময় ওই স্থান থেকে জমশেদ মিয়ার হেফাজতে থাকা ৭০০ গ্রাম গাঁজা এবং বিপুল পরিমাণ ভারতীয় মদ উদ্ধার করা হয়।

পুলিশের জব্দ তালিকা অনুযায়ী, উদ্ধার করা মাদকের মধ্যে রয়েছে ৭০০ গ্রাম গাঁজা, ১৬টি পৃথক টিনের ছিপিযুক্ত কাঁচের বোতলে রাখা HE-MAN 9000 STRONG BEER নামীয় ভারতীয় মদ এবং ৬টি পৃথক লাল রঙের টিনের ক্যানে থাকা KINGFISHER STRONG PREMIUM BEER নামীয় ভারতীয় মদ। সব মিলিয়ে উদ্ধার করা ভারতীয় মদের পরিমাণ ১৩ লিটার ৪০০ মিলিলিটার।

অভিযান শেষে উপস্থিত সাক্ষীদের সামনে বিধি মোতাবেক জব্দ তালিকা প্রস্তুত করে উদ্ধার করা মাদকদ্রব্য জব্দ করা হয়। এ ঘটনায় গ্রেপ্তার জমশেদ মিয়ার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিআরডিবির মাঠ সংগঠক সাইদুরের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ

কসবায় ৭০০ গ্রাম গাঁজা ও ১৩ লিটার ৪০০ মিলিলিটার ভারতীয় মদসহ গ্রেপ্তার ১

আপডেট সময় ০১:১০:০৬ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬