ঢাকা ০৭:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিআরডিবির মাঠ সংগঠক সাইদুরের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ এনবিআর কর কমিশনার রাকিবের বিরুদ্ধে ৩২৪ কোটি টাকার দুর্নীতির অভিযোগ দুদকের মামলার পরও বহাল এএসপি, জানেন না এসপি-ডিআইজি মুকসুদপুরে দেশীয় মাছের পোনা অবমুক্ত এলজিইডির সাবেক প্রকৌশলী আব্দুস সাত্তারের পরিবারের নামে ১৫ কোটি টাকার অবৈধ সম্পদ খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ দুবাইয়ে এইচবিএম ইকবালের ৭ বিলাসবহুল সম্পত্তি নিয়ে এনবিআরের অনুসন্ধান বরগুনার বেতাগীতে সেই শিশুকে ধর্ষণের চেষ্টা, যুবককে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন পাঁচ ডিজিটাল ব্যাংকের অনুমোদন বড়লেখায় সিন্ডিকেট ভাঙায় হাকালুকির ‘হাওরখাল’ বিল পুনঃনিলামে, রাজস্ব বাড়ল ৩৮ লাখ

পদ্মায় নৌকাডুবি, বিএসএফের উদ্ধার করা ১০ বাংলাদেশিকে ফেরত দিল বিজিবি

চাঁপাইনবাবগঞ্জের সীমান্তবর্তী এলাকায় পদ্মা নদীতে নৌকাডুবির ঘটনায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক উদ্ধার করা ১০ বাংলাদেশি যাত্রীকে পতাকা বৈঠকের মাধ্যমে দেশে ফিরিয়ে এনেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেল আনুমানিক ৫টার দিকে বাখেরআলী এলাকার আলীমনগর ঘাট থেকে ১২ জন যাত্রী নিয়ে একটি ইঞ্জিনচালিত নৌকা জহুরপুরটেক গ্রামের উদ্দেশ্যে রওনা হয়। পথিমধ্যে পদ্মা নদীতে নৌকাটি ডুবে যায়।

এ সময় নৌকায় থাকা মো. ওয়াসিম (২৩), পিতা—মো. শামছুল আলম, সাঁতরে তীরে উঠতে সক্ষম হন। তবে অপর ১১ জন যাত্রী পানিতে পড়ে নিখোঁজ হন বলে জানা যায়।

পরে বিষয়টি জানতে পেরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) উদ্ধার অভিযান চালায়। আনুমানিক সন্ধ্যা ৫টা ৫০ মিনিটে ৭১ ব্যাটালিয়ন বিএসএফের খান্দুয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার বাখেরআলী বিওপি ও ফরিদপুর বিওপি কমান্ডারকে ফোনে জানান, নৌকাডুবির ঘটনায় ১০ বাংলাদেশি যাত্রীকে জীবিত অবস্থায় উদ্ধার করেছে বিএসএফ। উদ্ধার হওয়াদের মধ্যে ৪ জন পুরুষ, ৩ জন নারী ও ৩ জন শিশু রয়েছে।

পরবর্তীতে উদ্ধার হওয়া বাংলাদেশি নাগরিকদের দ্রুত পরিবারের কাছে ফিরিয়ে দিতে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) উদ্যোগ নেয়। রাত ৯টা ৫৫ মিনিটে কোম্পানি কমান্ডার পর্যায়ে ফরিদপুর বিওপি কমান্ডার ও খান্দুয়া বিএসএফ ক্যাম্প কমান্ডারের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে বিএসএফের উদ্ধার করা ১০ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করা হয়।

পরে স্থানীয় জনপ্রতিনিধিদের উপস্থিতিতে উদ্ধার হওয়া সবাইকে তাদের নিকট আত্মীয় মো. ইসমাইল হোসেনের কাছে হস্তান্তর করা হয়। বিজিবি জানিয়েছে, উদ্ধার হওয়া সবাই সুস্থ রয়েছেন।

উদ্ধার হওয়া ব্যক্তিরা হলেন—

১. মো. রাসেল (২৬), পিতা—মোস্তফা।
২. মো. ইব্রাহিম (৫০), পিতা—মৃত আব্দুর রউফ।
৩. সওদাগর (৪০), পিতা—আব্দুর রউফ।
৪. মো. ইব্রাহিম (৬০), পিতা—মৃত আবুল হোসেন।
৫. সখিনা (৪৫), স্বামী—মো. মোস্তফা।
৬. নিলুফা (৩৫), স্বামী—মতিউর।
৭. তানিয়া (২২), স্বামী—মো. সোহেল এবং তার ২০ দিন বয়সী শিশু সন্তান।
৮. সানাউল্লাহ (৯), পিতা—মতিউর।
৯. আল আমিন (৯), পিতা—ইসলাম উদ্দিন।

উদ্ধার হওয়া সবাই চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার জহুরপুর (বকরী পাড়া), পোস্ট—নারায়ণপুর এলাকার বাসিন্দা।

এদিকে একই গ্রামের বাসিন্দা মো. মোস্তফা (৬০), পিতা—মৃত আলতাব হোসেন, এখনও নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে। তাকে উদ্ধারে পরবর্তী কার্যক্রম চলছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিআরডিবির মাঠ সংগঠক সাইদুরের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ

পদ্মায় নৌকাডুবি, বিএসএফের উদ্ধার করা ১০ বাংলাদেশিকে ফেরত দিল বিজিবি

আপডেট সময় ১১:২২:২১ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬