ঢাকা ০৯:২৯ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিআরডিবির মাঠ সংগঠক সাইদুরের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ এনবিআর কর কমিশনার রাকিবের বিরুদ্ধে ৩২৪ কোটি টাকার দুর্নীতির অভিযোগ দুদকের মামলার পরও বহাল এএসপি, জানেন না এসপি-ডিআইজি মুকসুদপুরে দেশীয় মাছের পোনা অবমুক্ত এলজিইডির সাবেক প্রকৌশলী আব্দুস সাত্তারের পরিবারের নামে ১৫ কোটি টাকার অবৈধ সম্পদ খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ দুবাইয়ে এইচবিএম ইকবালের ৭ বিলাসবহুল সম্পত্তি নিয়ে এনবিআরের অনুসন্ধান বরগুনার বেতাগীতে সেই শিশুকে ধর্ষণের চেষ্টা, যুবককে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন পাঁচ ডিজিটাল ব্যাংকের অনুমোদন বড়লেখায় সিন্ডিকেট ভাঙায় হাকালুকির ‘হাওরখাল’ বিল পুনঃনিলামে, রাজস্ব বাড়ল ৩৮ লাখ

দীর্ঘদিনের অবহেলার অবসান, আধুনিক রূপে সাজছে বেগমগঞ্জ স্টেডিয়াম

দীর্ঘদিনের অবহেলার অবসান ঘটিয়ে আধুনিক ও দৃষ্টিনন্দন রূপে সাজতে যাচ্ছে নোয়াখালীর বেগমগঞ্জ স্টেডিয়াম। বেগমগঞ্জবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে স্টেডিয়ামের উন্নয়ন ও আধুনিকায়নের জন্য ১১ কোটি টাকার একটি প্রকল্প গ্রহণ করা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব মো. কামরুজ্জামান-এর আন্তরিক সহযোগিতা, উদ্যোগ ও সদিচ্ছায় এ উন্নয়ন প্রকল্প গ্রহণ করা হয়েছে বলে জানা গেছে।
প্রস্তাবিত নকশা অনুযায়ী বেগমগঞ্জ স্টেডিয়ামকে নতুন করে সাজানো হবে। আধুনিক সুযোগ-সুবিধা সংযোজনের পাশাপাশি দৃষ্টিনন্দন অবকাঠামো নির্মাণের পরিকল্পনা রয়েছে। প্রকল্পের উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের তত্ত্বাবধানে থাকবেন উপজেলা নির্বাহী অফিসার ও বেগমগঞ্জ ক্রীড়া সংস্থার সভাপতি মো. কায়েসুর রহমান।
সংশ্লিষ্টদের প্রত্যাশা, আগামী এক মাসের মধ্যেই স্টেডিয়ামের উন্নয়নকাজ শুরু হবে।
বেগমগঞ্জ স্টেডিয়ামের আধুনিকায়ন হলে স্থানীয় ক্রীড়াবিদ, খেলোয়াড় ও তরুণ প্রজন্মের জন্য উন্নত পরিবেশে খেলাধুলার সুযোগ সৃষ্টি হবে। একই সঙ্গে বেগমগঞ্জের ক্রীড়া উন্নয়ন ও প্রতিভাবান খেলোয়াড় তৈরিতে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
বেগমগঞ্জের কৃতী সন্তান জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব মো. কামরুজ্জামান-এর উদ্যোগে দীর্ঘদিনের প্রত্যাশিত এ উন্নয়ন প্রকল্প গ্রহণ করায় স্থানীয়দের মধ্যে আশাবাদ সৃষ্টি হয়েছে।
দীর্ঘদিনের প্রত্যাশার বাস্তবায়ন—নতুন রূপে বেগমগঞ্জ স্টেডিয়াম হবে এই প্রেক্ষিতে স্টেডিয়ামের মার্শাল আর্ট কোচ বলেন- আমি জেনে খুবই আনন্দিত, এটি নোয়াখালীর প্রাণকেন্দ্র ও প্রধান বানিজ্যিক শহর
 স্টেডিয়ামকে ঘিরে বেগমগঞ্জের ক্রীড়াঙ্গনে সৃষ্টি হবে নতুন সম্ভাবনা জাতীয় ও আন্তর্জাতিক খেলা প্রশিক্ষণ ও বাছাই, খেলোয়াড়দের অনুশীলনহ প্রয়োজনীয় সকল কার্যক্রম এখানে করানো সম্ভব কারন এখেনে চৌমুহনী রেলস্টেশন  ও চৌমুহনী চৌরাস্তার মঝখনে এটি অবস্থিত সারা দেশের সঙ্গে  যাতায়াত ব্যবস্থা অত্যন্ত ভালোন এবং মনোরম নিরিবিলি পরিবে তৈরি খেলাধুলা চর্চার উপযুক্ত।
Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিআরডিবির মাঠ সংগঠক সাইদুরের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ

দীর্ঘদিনের অবহেলার অবসান, আধুনিক রূপে সাজছে বেগমগঞ্জ স্টেডিয়াম

আপডেট সময় ০৬:২১:৪৭ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬