ঢাকা ১০:৫২ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সৌরবিদ্যুৎ প্রকল্পে ২৩৯ একর খাসজমি চান বিএনপির মনোনয়ন হারানো সেই কামাল ডিসেম্বরে নয়, পারলে দেশে এখনই আসেন, ফাঁসির মঞ্চ প্রস্তুত আছে: তথ্য প্রতিমন্ত্রী ১ হাজার ৪৯৮ পর্যটন আকর্ষণ নিয়ে জাতীয় মহাপরিকল্পনা গ্রহণ করা হচ্ছে: রাষ্ট্রপতি বিশ্বমানের পর্যটনশিল্প গড়ে তোলা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী বরগুনায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারকে বিআরটিএ ট্রাস্ট বোর্ডের চেক হস্তান্তর শিবগঞ্জে পদ্মার ভাঙন রোধে স্থায়ী বাঁধের দাবিতে মানববন্ধন বাংলাদেশকে দাস রাষ্ট্রে পরিণত করার দেশি-বিদেশি ষড়যন্ত্র রুখে দিতে হবে : প্রতিমন্ত্রী ইশরাক ইয়াবা উদ্ধারের পর থানা ঘেরাও, চাপের মুখে আটক ব্যক্তিদের ছেড়ে দেওয়ার অভিযোগ জমি বিরোধে রাতের আঁধারে কৃষকের ‘সর্বনাশ’ করলেন কৃষক লীগ নেতা আমাদের জীবন থেকে ১৭ বছর কেড়ে নেওয়া হয়েছে: পানিসম্পদমন্ত্রী

নদীতে গোসলে নেমে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার

নরসিংদীর শিবপুরে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ চারজনের মধ্যে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) ডুবুরি দল অভিযান চালিয়ে তাদের মরদেহ উদ্ধার করে। তবে এখনো নিখোঁজ রয়েছেন মো. শান্ত (২৪)।

উদ্ধার হওয়া মরদেহগুলো হলো-গাজীপুরের কালীগঞ্জ থানার ভঙ্গাল গ্রামের বিল্লাল হোসেনের ছেলে মো. ওবায়দুল্লাহ (৩৮), কাপাসিয়া থানার ফুলবাড়িয়া গ্রামের মোছা. শান্তা (১৬) এবং নরসিংদীর শিবপুর থানার মজনু মিয়ার ছেলে মো. সৌরভ (২০)।

নিখোঁজ মো. শান্তকে উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কোহিনূর মিয়া।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার দুলালপুর ইউনিয়নের লাখপুর গ্রামে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নেমে চারজন নিখোঁজ হন। সন্ধ্যা পর্যন্ত তল্লাশি চালিয়েও তাদের সন্ধান না পাওয়ায় ফায়ার সার্ভিস অভিযান স্থগিত করে।

শনিবার সকালে ভৈরব থেকে আসা ডুবুরি দল শীতলক্ষ্যা নদীর আশপাশের ৬ থেকে ১০ কিলোমিটার এলাকায় উদ্ধার অভিযান শুরু করে। একপর্যায়ে প্রায় ১০ কিলোমিটার দূরে কালীগঞ্জ উপজেলার দীঘুয়া এলাকায় শান্তার মরদেহ ভেসে ওঠে। স্থানীয়রা মরদেহটি উদ্ধার করে ফায়ার সার্ভিসকে খবর দেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, লাখপুর গ্রামের মজনু মিয়ার বাড়িতে বেড়াতে এসেছিলেন ওবায়দুল্লাহ, শান্তা ও শান্ত। শুক্রবার বিকেলে ওই বাড়ির সদস্যদের সঙ্গে তারা শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নামেন। সাঁতার না জানায় স্রোতের টানে তারা তলিয়ে যান। এ সময় তাদের উদ্ধারে গিয়ে সৌরভও নদীতে তলিয়ে যান।

শিবপুর থানার ওসি মোহাম্মদ কোহিনূর মিয়া জানান, নিখোঁজ শান্তকে উদ্ধারে ডুবুরি দলের অভিযান অব্যাহত রয়েছে। উদ্ধারকাজ শেষে মৃতদের পরিবারের সঙ্গে আলোচনা করে মরদেহ হস্তান্তরের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সৌরবিদ্যুৎ প্রকল্পে ২৩৯ একর খাসজমি চান বিএনপির মনোনয়ন হারানো সেই কামাল

নদীতে গোসলে নেমে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার

আপডেট সময় ০৬:১১:০৩ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬