মাদকের ভয়াবহতা ও ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা তৈরির লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী লিফলেট বিতরণ করা হয়েছে।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুর ১টা ৪৫ মিনিটে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানাধীন ট্রাক স্ট্যান্ড জামে মসজিদে জুমার নামাজ শেষে মুসল্লি ও স্থানীয় সাধারণ মানুষের মাঝে এসব লিফলেট বিতরণ করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), জেলা কার্যালয়, চাঁপাইনবাবগঞ্জের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে মাদকের কুফল, মাদকাসক্তির ক্ষতিকর দিক এবং মাদকবিরোধী সামাজিক প্রতিরোধ গড়ে তোলার বিষয়ে জনগণকে সচেতন করা হয়।
এ সময় স্থানীয় জনগণ মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তোলার পাশাপাশি মাদক নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার অঙ্গীকার করেন।
মোহাঃ রকিব উদ্দীন স্টাফ রিপোর্টার 




















