ঢাকা ০৭:৫৪ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জামিন নিয়ে মন্তব্য, কুমিল্লার এসপিকে লিগ্যাল নোটিশ শাহরাস্তিতে প্রবাসীর স্ত্রীকে নিয়ে পালালেন এনসিপি নেতা আখাউড়া সীমান্তে পাওয়া শাকিলের মরদেহ ফেরত দিল বিএসএফ ডিসেম্বরের মধ্যে সংবিধান সংশোধনের চূড়ান্ত রিপোর্ট: স্বরাষ্ট্রমন্ত্রী বড়লেখায় পুলিশের বিশেষ অভিযানে চুরির ঘটনায় ৪ আসামি গ্রেফতার মাকসুদ কামাল ও জাফর ইকবালসহ ৮ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা মাদকের টাকার জন্য ২০ মাসের মেয়েকে বিক্রি করতে নিয়ে যান বাবা জবি ক্যাম্পাসে ‘জয় বাংলা’ স্লোগান, নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী আটক সিগারেট, ওষুধ, মোবাইলসহ ১১ খাতে ভ্যাট রিটার্ন বাধ্যতামূলক করল সরকার এবার গ্রেপ্তার হলেন ইমরান খানের বোন

বড়লেখায় পুলিশের বিশেষ অভিযানে চুরির ঘটনায় ৪ আসামি গ্রেফতার

মৌলভীবাজারের বড়লেখায় পুলিশের বিশেষ অভিযানে চুরির ঘটনায় চার আসামিকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের হেফাজত থেকে চুরি হওয়া প্রায় ৪০০ মিটার বৈদ্যুতিক তার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত তারের আনুমানিক মূল্য ১ লাখ ৯৪ হাজার টাকা।

পুলিশ ও মামলার সূত্রে জানা যায়, বড়লেখা থানাধীন উত্তর চৌমুহনায় শাহবাজপুর রোডের ব্রিজসংলগ্ন ফয়েজ মেম্বারের ভাড়া করা ঘরে মেসার্স এম আলগমীর নামের লাইসেন্সপ্রাপ্ত পল্লী বিদ্যুতের রক্ষণাবেক্ষণ কাজের প্রতিষ্ঠানের বৈদ্যুতিক তার ও অন্যান্য মেরামতসামগ্রী মজুত রাখা হয়।

গত ১৮ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টা থেকে ১৯ সেপ্টেম্বর সকাল ১০টার মধ্যে অজ্ঞাতনামা চোরেরা মজুতঘরের সামনের খোলা জায়গা থেকে পিডিবি ডক মার্লিন, আইটেম নম্বর-ডি-২৭ মডেলের আনুমানিক ৪০০ মিটার বৈদ্যুতিক তার চুরি করে নিয়ে যায়। চুরি হওয়া তারের আনুমানিক মূল্য ১ লাখ ৯৪ হাজার টাকা।

এ ঘটনায় ২০ সেপ্টেম্বর বড়লেখা থানায় মামলা নম্বর-১৯, পেনাল কোড ১৮৬০-এর ৩৭৯ ধারায় মামলা দায়ের করা হয়।

মামলা দায়েরের পর পলাতক আসামিদের গ্রেফতার ও চোরাইমাল উদ্ধারে বড়লেখা থানা পুলিশের একটি বিশেষ দল বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে। তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামিদের অবস্থান শনাক্ত করে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই শেখ কামরুল ইসলাম, সঙ্গীয় এএসআই সন্তোষ কুমার বিশ্বাস, এএসআই কাওছার আহমদ ও ফোর্সসহ অভিযান পরিচালনা করেন।

অভিযানকালে ২০ সেপ্টেম্বর সিলেটের বিয়ানীবাজার থানা এলাকা থেকে চারজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন—

১. রাফি (২০), পিতা—রিপন আহমদ, সাং—কাচারীবাগ, থানা—বিয়ানীবাজার, জেলা—সিলেট।
২. মো. সোহেল রানা, পিতা—মৃত জসিম উদ্দিন, সাং—কাশীভাঙ্গা, থানা—বিরল, জেলা—দিনাজপুর।
৩. কামরুল হাসান মিলন, পিতা—জেনারুল ইসলাম, সাং—সিংগুল, থানা—বিরল, জেলা—দিনাজপুর।
৪. মো. জুয়েল আহমদ (২৮), পিতা—আনিছুর রহমান, সাং—মুকলেছপুর, থানা—ভাঙ্গা, জেলা—কুমিল্লা।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের হেফাজত থেকে চুরি হওয়া আনুমানিক ৪০০ মিটার বৈদ্যুতিক তার, যার মূল্য প্রায় ১ লাখ ৯৪ হাজার টাকা, উদ্ধার করা হয়েছে।  গ্রেফতারকৃত আসামিদের ২০ সেপ্টেম্বর বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন বড়লেখা থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান খান।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামিন নিয়ে মন্তব্য, কুমিল্লার এসপিকে লিগ্যাল নোটিশ

বড়লেখায় পুলিশের বিশেষ অভিযানে চুরির ঘটনায় ৪ আসামি গ্রেফতার

আপডেট সময় ০৬:৫৩:৪২ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬