ঢাকা ০৮:১১ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাজী নজরুল ইসলামকে বাদ দিয়েই সংসদীয় কমিটি গঠন রেলওয়ের প্রকৌশলী শাহ আলমের কুলখানি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মঠবাড়িয়ায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে দুটি  বিস্ফোরক ও হত্যা মামলার আসামী আল মামুন  অটোরিকশায় যুক্ত হচ্ছে কিউআর কোড ও ডিজিটাল ট্র্যাকিং সিস্টেম অটোরিকশায় বছরে ৪ হাজার কোটি টাকার রাজস্ব ক্ষতি : স্বরাষ্ট্রমন্ত্রী ‘নিউ মেক্সিকো’র নাম পরিবর্তন করে ‘নিউ আমেরিকা’ রাখার প্রস্তাব ট্রাম্পের বাসা থেকে অফিসের কাজ সামলাচ্ছেন বিদ্যুৎমন্ত্রী, শিগগির ফিরবেন কর্মস্থলে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি নওগাঁয় রাণীনগরে শিশু ধর্ষন চেষ্টার অভিযোগে গ্রেফতার-১ ভারতের কাছে হারের পর শাস্তির মুখে পাকিস্তান অধিনায়ক

মঠবাড়িয়ায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে দুটি  বিস্ফোরক ও হত্যা মামলার আসামী আল মামুন 

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় বিস্ফোরক ও হত্যা মামলার এজাহারভুক্ত আসামী হয়ে ও প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে টিকিকাটা নূরিয়া কামিল মাদ্রাসার অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর এবং নিষিদ্ধ সংগঠন টিকিকাটা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আল মামুন। তিনি টিকিকাটা ইউনিয়নের ৪ নং ওয়ার্ড বড় শিংগা গ্রামের আব্দুল হালিম এর পুত্র।
তার নামে দুটি বিস্ফোরক ও হত্যা মামলা রয়েছে একটি মঠবাড়িয়া থানার মামলা নং -১৫ তাং- ১৮/০৯/২০২৫ ইং এ মামলায় ১০২ নং আসামী মোঃ আল মামুন, মামলার প্রধান আসামী উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিউদ্দিন আহমেদ ফেরদৌস।
মামলায় উল্লেখ করা হয় ঘটনার দিন ২০২৩ সালের ১১ ফেব্রুয়ারী কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে বিএনপি, যুবদল, ছাত্রদল ও অংগ সংগঠনের নেতা কর্মীরা গুলীশাখালী বাজারে পদযাত্রার আয়োজন করে। এ সময় আওয়ামী সন্ত্রাসী’রা আগ্নেয়াস্ত্র, হাতবোমা, ককটেল, রামদা, চাইনিজ কুঠার, জিআই পাইপ সহ মারাত্মক মরনাস্ত্র নিয়ে হামলা চালায় এরপর নেতাকর্মীরা দৌড়ে টিয়ারখালী বাজারে ব্রীজের উপর গেলে পূর্ব পরিকল্পিত ভাবে সকল আসামীরা হামলা চালায়। মামলায় আরো উল্লেখ করা হয় আহত নেতাকর্মীরা যাতে সরকারি বেসরকারি হাসপাতালে চিকিৎসা না নিতে পারে সে জন্য হাসপাতালে সন্ত্রাসী বাহিনী দাড় করিয়ে রাখা হয়। যার কারণে ওই সময় নেতা কর্মীরা সুচিকিৎসা  নিতে না পেরে স্হানীয় পল্লী চিকিৎসকের কাছে গিয়ে প্রাথমিক চিকিৎসা গ্রহণ করে। এমন ঘটনায় স্হানীয় হারুন অর রশিদ বাদী হয়ে মঠবাড়িয়া থানায়  মামলা টি দায়ের করেন।
আল মামুন এর নামে অন্য মামলা টি রাজধানীর উত্তরা পূর্ব থানার মামলা নং- ১০  তাং- ১৮/০৪/২০২৬ ইং,  এ মামলায় ৫৯ নং আসামী আল মামুন, মামলায় প্রধান আসামী (সাবেক প্রধানমন্ত্রী)  শেখ হাসিনা ২০২৪ সালের ১৮ জুলাই আসামীরা পরস্পর যোগসাজশে একই উদ্দেশ্যে হত্যা ও সহায়তা করার অপরাধে স্হানীয় শাহরিয়ার মান্নান আসিফ বাদী হয়ে  মামলাটি দায়ের করেন। আল মামুন দু’টি  বিস্ফোরক ও হ’ত্যা মামলার আসামী হয়ে ও প্রকাশ্যে ঘোরাফেরা করে এবং রীতিমতো চাকুরী করে যাচ্ছে এমন ঘটনায় এলাকাবাসীর  মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।
এ বিষয় মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ মোঃ রবিউল ইসলাম জানান অভিযুক্ত আসামীর বিরুদ্ধে ঘটনার সাথে  জড়িত থাকার সত্যতা না পাওয়ায় আপতত আসামি গ্রেফতার করা হয়নি সুষ্ঠু তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গাজী নজরুল ইসলামকে বাদ দিয়েই সংসদীয় কমিটি গঠন

মঠবাড়িয়ায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে দুটি  বিস্ফোরক ও হত্যা মামলার আসামী আল মামুন 

আপডেট সময় ০৭:১৬:৩০ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬