ঢাকা ০৮:৪৬ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হলিস্টিক গ্রুপের দুই শত কোটি টাকার প্রতারণা পবিপ্রবিতে গ্রেটার রাজশাহী স্টুডেন্ট অ্যালায়েন্সের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা গাজী নজরুল ইসলামকে বাদ দিয়েই সংসদীয় কমিটি গঠন রেলওয়ের প্রকৌশলী শাহ আলমের কুলখানি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মঠবাড়িয়ায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে দুটি  বিস্ফোরক ও হত্যা মামলার আসামী আল মামুন  অটোরিকশায় যুক্ত হচ্ছে কিউআর কোড ও ডিজিটাল ট্র্যাকিং সিস্টেম অটোরিকশায় বছরে ৪ হাজার কোটি টাকার রাজস্ব ক্ষতি : স্বরাষ্ট্রমন্ত্রী ‘নিউ মেক্সিকো’র নাম পরিবর্তন করে ‘নিউ আমেরিকা’ রাখার প্রস্তাব ট্রাম্পের বাসা থেকে অফিসের কাজ সামলাচ্ছেন বিদ্যুৎমন্ত্রী, শিগগির ফিরবেন কর্মস্থলে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি

গাজী নজরুল ইসলামকে বাদ দিয়েই সংসদীয় কমিটি গঠন

বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে বাদ দিয়েই ‘সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত সংসদীয় কমিটি’ গঠন করা হয়েছে।

উক্ত কমিটিতে তার নাম প্রস্তাব করা হলে বিরোধীদলীয় নেতা তা নিয়ে তীব্র আপত্তি জানান।

পরবর্তীতে আপত্তির মুখেই তাঁকে বাদ দিয়ে কমিটি চূড়ান্ত করা হয়।
সোমবার (৭ সেপ্টেম্বর) জাতীয় সংসদে আনুষ্ঠানিকভাবে এই সংসদীয় কমিটি গঠন করা হয়।

কমিটি গঠনকালে বিরোধীদলীয় নেতা বলেন, নৈতিক স্খলনের কারণে জামায়াত থেকে বহিষ্কৃত গাজী নজরুল ইসলামকে কোনো সংসদীয় কমিটিতে না রাখা একটি গুরুত্বপূর্ণ ইতিবাচক সিদ্ধান্ত। নৈতিকতার দিক বিবেচনা করে তাকে এভাবে বাদ দেওয়া হলে তা ভবিষ্যৎ সংসদীয় অনুশীলনের জন্য একটি ভালো দৃষ্টান্ত হয়ে থাকবে।

এর আগে গত ২২ জুলাই নৈতিক স্খলনের গুরুতর অভিযোগে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে দলীয় পদ ও সদস্যপদ থেকে বহিষ্কার করা হয়েছিল। দল থেকে বহিষ্কৃত হওয়ার পর এবার সরকারি প্রতিশ্রুতি সংক্রান্ত সংসদীয় কমিটিতেও তার অন্তর্ভুক্তির প্রস্তাব নাকচ হলো।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হলিস্টিক গ্রুপের দুই শত কোটি টাকার প্রতারণা

গাজী নজরুল ইসলামকে বাদ দিয়েই সংসদীয় কমিটি গঠন

আপডেট সময় ০৮:০৫:৪৩ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬