ঢাকা ০২:৫১ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৮৮৪ কোটি টাকার রেল প্রকল্পে বড় প্যাকেজ, সীমিত দরদাতায় সিন্ডিকেটের শঙ্কা কুমিল্লায় টাকার বিনিময়ে ২৪ রোহিঙ্গাকে জন্মনিবন্ধন দেওয়ার অভিযোগ ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ৪৯ ব্যাংক হিসাবে লেনদেন প্রায় ৪ হাজার কোটি টাকা সিট-খাবার-মোবাইল সুবিধায় রেটকার্ডের অভিযোগ মুগদা মেডিকেল ঘিরে ডায়াগনস্টিকের ‘সিন্ডিকেট’! রোগী পাঠানোর নেপথ্যে কারা? পাবনা গণপূর্তে রাশেদ কবীরের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ পিডিবিএফে মাহমুদ হাসানকে ঘিরে অভিযোগের পাহাড় রেলওয়ের উন্নয়ন প্রকল্পে অনিয়মের ছড়াছড়ি, হাজার কোটি টাকার ক্ষতির অভিযোগ ৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা বই শিশুদের অনুপ্রাণিত করবে: ডা. জুবাইদা রহমান

কুমিল্লায় টাকার বিনিময়ে ২৪ রোহিঙ্গাকে জন্মনিবন্ধন দেওয়ার অভিযোগ ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে

কুমিল্লার দেবিদ্বার উপজেলার ফতেহাবাদ ইউনিয়নের ২৪ জন রোহিঙ্গা নাগরিককে টাকার বিনিময়ে জন্মনিবন্ধন সনদ দেওয়া হয়েছে। জেলা গোয়েন্দা তদন্ত রিপোর্টে উঠে এসেছে এমন তথ্য। গত ২৯ জুলাই ওই তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয়েছে কুমিল্লা জেলা প্রশাসকের দপ্তরে।

গোয়েন্দা রিপোর্টে বলা হয়, এই জালিয়াতির সঙ্গে যুক্ত ফাতেহাবাদ ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিএনপি নেতা সালাহউদ্দিন রুহুল ও ইউনিয়ন পরিষদের সচিব নজরুল ইসলাম। রোহিঙ্গা ওই নাগরিকদের জন্মনিবন্ধন সনদ দেওয়ার জন্য গড়ে দুই থেকে তিন লাখ টাকা নেওয়ার প্রমাণ পেয়েছে ডিবির তদন্ত দল। সালাহউদ্দিন রুহুল দেবিদ্বার উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক।

জানা যায়, ২০২৫ সালের ৪ জানুয়ারি রোহিঙ্গা নাগরিক সাইমুন ইসলাম সাজ্জাদ, মুবিনা খাতুন ও হাফিছার নামে বাংলাদেশি জন্মনিবন্ধন সনদ দেওয়ার অভিযোগ ওঠে। ঘটনাটি জানাজানি হওয়ার পর স্থানীয়ভাবে সমালোচনা শুরু হয়। এর প্রেক্ষিতে গত ৭ জুলাই স্থানীয় একজন বাসিন্দা রেজিস্ট্রার জেনারেল (জন্ম ও মৃত্যু নিবন্ধন) কার্যালয়সহ সংশ্লিষ্ট দপ্তরে লিখিত অভিযোগ দেন।

যার প্রেক্ষিতে কুমিল্লা জেলা গোয়েন্দা শাখার (বিশেষ নজরদারি উইং) পক্ষ থেকে তদন্ত করে। প্রতিবেদনে জন্মনিবন্ধন সনদ দেওয়ার ক্ষেত্রে জালিয়াতির পাশাপাশি দায়িত্ব পালনে ইউপি চেয়ারম্যান ও সচিবের বিরুদ্ধে দায়িত্ব পালনে অবহেলার বিষয়ও উল্লেখ করা হয়েছে। এ ছাড়া সরকারি চাল আত্মসাৎ ও উন্নয়নমূলক কাজে অনিয়মের অভিযোগের কথা প্রতিবেদনে বলা হয়েছে।

জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্টের পর ফতেহাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা কামরুজ্জামান মাসুদের অনুপস্থিতিতে ইউপি সদস্য সালাহউদ্দিন রুহুল ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পান। তদন্ত প্রতিবেদনের বিষয়ে বক্তব্য জানতে ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা সালাহউদ্দিন রুহুলের একাধিকবার ফোন ও হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়েও তার বক্তব্য পাওয়া যায়নি। ইউপি সচিব নজরুল ইসলামের বক্তব্য জানাতে ফোন দিলে, তার স্ত্রী পরিচয় দিয়ে একজন জানান, নজরুল ইসলাম অসুস্থ এবং মানসিকভাবে চাপের মধ্যে রয়েছেন।

এ বিষয়ে দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অশোক বিক্রম চাকমা বলেন, আমরা একটি প্রতিবেদন জেলা প্রশাসকের কাছে পাঠিয়েছি। জেলা প্রশাসক রেজিস্ট্রার জেনারেল (জন্ম ও মৃত্যু নিবন্ধন) কার্যালয়ে প্রতিবেদন পাঠাবেন। রেজিস্ট্রার জেনারেলের প্রতিবেদন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

কুমিল্লা জেলা প্রশাসনের উপপরিচালক (স্থানীয় সরকার) মো. মেহেদী মাহমুদ আকন্দ বলেন, প্রথমে তিনটি জন্মনিবন্ধনের বিষয়ে পাওয়া অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্ত করা হয়। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর ওই তিনটি জন্মনিবন্ধন বাতিলের জন্য রেজিস্ট্রার জেনারেলের কার্যালয়ে পত্র পাঠানো হয়েছে। একই সঙ্গে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য স্থানীয় সরকার বিভাগেও পত্র পাঠানো হয়েছে। পরবর্তীতে আরও কোনো জন্মনিবন্ধনের বিষয়ে অভিযোগ পাওয়া গেলে বিস্তারিত তদন্তের জন্য অতিরিক্ত জেলা প্রশাসককে (শিক্ষা) তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।

কুমিল্লা জেলা প্রশাসক মিজ রোজী আক্তার বলেন, জন্মনিবন্ধনের বিষয়ে পাওয়া অভিযোগগুলো গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। একই সঙ্গে অবৈধ বা অনিয়মের মাধ্যমে করা জন্মনিবন্ধন বাতিলের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৮৮৪ কোটি টাকার রেল প্রকল্পে বড় প্যাকেজ, সীমিত দরদাতায় সিন্ডিকেটের শঙ্কা

কুমিল্লায় টাকার বিনিময়ে ২৪ রোহিঙ্গাকে জন্মনিবন্ধন দেওয়ার অভিযোগ ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে

আপডেট সময় ০২:৪০:০২ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬