ঢাকা ০২:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্ক যাচ্ছেন খলিলুর রহমান নিত্যপণ্য ও গ্যাস সিলিন্ডার বিক্রিতে অনিয়ম, জরিমানা ৯ লাখ টাকা ক্ষতিকর রাসায়নিক দিয়ে কলা পাকানো, কুমিল্লায় দুই প্রতিষ্ঠানকে ৪৫ হাজার টাকা জরিমানা গোলাপগঞ্জে নিষিদ্ধ আ.লীগ নেতা বাহার উদ্দিন গ্রেপ্তার সিলেটে সাদাপাথর এক্সপ্রেস বাস থেকে ৬৫ বোতল বিদেশি মদসহ আটক ১ জবিতে ককটেল বিস্ফোরণ, সন্দেহভাজন আটক আতশবাজি পোড়ালে রোগ সারে, বিজেপি নেত্রীর দাবি ঘিরে বিতর্ক পোশাকশ্রমিকদের ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরিসহ পাঁচ দফা দাবি অবশেষে ঢাকায় ফারহান, দলের সঙ্গে অনুশীলনে হামজা ঘুমন্ত অবস্থায় স্বামীকে শিল দিয়ে পিটিয়ে হত্যা করলেন স্ত্রী

পূর্তে প্যারাডাইমের ফের দাপট, গুরুত্বপূর্ণ কাজ যাচ্ছে একই প্রতিষ্ঠানের ঝুড়িতে

  • নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় ০১:৫৪:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
  • ৬৬৪ বার পড়া হয়েছে

একসময় সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনার সাজসজ্জা, সংস্কার ও ভিআইপি অনুষ্ঠান আয়োজনের কাজে বিশেষ গুরুত্ব পেত ‘প্যারাডাইম আর্কিটেক্টস অ্যান্ড ইঞ্জিনিয়ার্স’। অভিযোগ রয়েছে, গত দেড় যুগ ধরে সরকারের বিশেষায়িত প্রতিষ্ঠান গণপূর্ত অধিদপ্তরে এ ঠিকাদারি প্রতিষ্ঠানের জন্য একধরনের অঘোষিত সুবিধা বিদ্যমান ছিল। তবে ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর অতীতের সুবিধাভোগী হিসেবে পরিচিত প্যারাডাইম সাময়িকভাবে সংকটে পড়ে। কিন্তু সেই পরিস্থিতি কাটিয়ে অল্প সময়ের মধ্যেই প্রতিষ্ঠানটি আবারও সক্রিয় হয়ে ওঠে বলে অভিযোগ সংশ্লিষ্টদের।

অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে অনেকটা জোরেশোরে প্যারাডাইমের বিরুদ্ধে তদন্ত শুরু হলেও প্রতিষ্ঠানটির কার্যক্রমসংক্রান্ত নথিপত্র এখনো পূর্ত ভবনের প্রশাসন বিভাগে বস্তাবন্দি অবস্থায় পড়ে আছে বলে জানা গেছে। তদন্তের অগ্রগতি নিয়ে প্রশ্ন থাকলেও গত দুই বছরে সচিবালয়, প্রধানমন্ত্রীর কার্যালয়, সেতু ভবন, মন্ত্রিপাড়া, প্রতিরক্ষা মন্ত্রণালয়, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ভবন, ঢাকা মেডিকেল কলেজ এবং ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের শতকোটি টাকার ঠিকাদারি কাজ পেয়েছে প্রতিষ্ঠানটি।

বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্সের (বিআইপি) সাবেক সভাপতি অধ্যাপক ড. আদিল মুহাম্মদ খান বলেন, ‘গণপূর্ত অধিদপ্তরের বিভিন্ন অনিয়ম ও অভিযোগ অডিট প্রতিবেদনে যথাযথভাবে প্রতিফলিত হয় না। একের পর এক সরকার পরিবর্তন হলেও কিছু ঠিকাদারি প্রতিষ্ঠান অভ্যন্তরীণ আঁতাতের মাধ্যমে কাজ পেয়ে যাচ্ছে। এসব অভিযোগ যাচাই করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত।’

নতুন করে প্যারাডাইমের পৃষ্ঠপোষকতার অভিযোগ

গণপূর্ত অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তাদের অভিযোগ, আগে সাবেক গণপূর্ত সচিব শহীদ উল্লা খন্দকার ও স্থাপত্য অধিদপ্তরের সাবেক প্রধান স্থপতি কাজী গোলাম নাসিরের আশীর্বাদে প্যারাডাইম কাজ পেত। বর্তমানে তাঁদের সেই প্রভাব না থাকলেও প্রতিষ্ঠানটির নতুন শুভাকাঙ্ক্ষী হিসেবে আবির্ভূত হয়েছেন গণপূর্ত অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী (সিভিল) ড. আবু নাসের চৌধুরী।

ঢাকা সার্কেল-২-এর দায়িত্বে থাকা এ প্রকৌশলী বর্তমানে সার্কেল-১-এর অতিরিক্ত দায়িত্বও পালন করছেন। সংশ্লিষ্টদের অভিযোগ, রাজধানীর গুরুত্বপূর্ণ দুটি সার্কেলের দায়িত্ব একই ব্যক্তির হাতে থাকায় এসব সার্কেলের অধীন সরকারি স্থাপনার কাজ প্রচলিত বাজারদরের তুলনায় উচ্চমূল্যে প্যারাডাইমের ঝুড়িতে জমা পড়ছে।

সূত্র জানায়, ২০২৪ সালের ৫ আগস্টের পর সাবেক গণপূর্ত সচিব মো. নজরুল ইসলাম প্যারাডাইমের বিরুদ্ধে তদন্তের উদ্যোগ নেন। তাঁর চাহিদা অনুযায়ী গণপূর্ত অধিদপ্তরের সব ডিভিশন থেকে প্রতিষ্ঠানটির ঠিকাদারি কার্যক্রমসংক্রান্ত তথ্য-উপাত্ত সংগ্রহ করা হয়। পরে নথিপত্র সংগ্রহ করা হলেও সেগুলো পূর্ত ভবনের সংস্থাপন শাখায় বস্তাবন্দি অবস্থায় পড়ে আছে বলে সংশ্লিষ্ট সূত্রের দাবি।

সার্কেল-২-এর অধীনেই প্যারাডাইমের বেশি কাজ

সংশ্লিষ্ট সূত্র বলছে, আবু নাসের চৌধুরীর দায়িত্বাধীন রাজধানীর অন্যতম গুরুত্বপূর্ণ ঢাকা সার্কেল-২-এর আওতায় রয়েছে গণপূর্ত ভবন, হাইকোর্ট, ইডেন গণপূর্ত বিভাগ (সচিবালয়), তেজগাঁও, বাংলাদেশ টেলিভিশন (বিটিভি), ওয়ারী, কেরানীগঞ্জ কারাগার এবং ঢাকার বিভিন্ন সরকারি মেডিকেল কলেজ। সরকারি ভবন সংস্কার ও রক্ষণাবেক্ষণের বড় অংশ এই সার্কেলের মাধ্যমে বাস্তবায়িত হয়। অভিযোগ রয়েছে, এসব কাজের মধ্যে প্যারাডাইমের অংশই বেশি।

নথিপত্র পর্যালোচনায় প্রতিষ্ঠানটির পাওয়া কয়েকটি কার্যাদেশের তথ্য পাওয়া যায়। ভূমি মন্ত্রণালয়ের অধীন ৭১ পুরানা পল্টন ভবনে সিটিজেন সার্ভিস সেন্টার স্থাপনের জন্য ৩৮ লাখ টাকার সংস্কারকাজ পেয়েছে প্যারাডাইম।

এ ছাড়া সচিবালয়ের ১ নম্বর ভবনের বিভিন্ন কক্ষ সংস্কারে ৬১ লাখ টাকা, একই ভবনের ১৪/ক নম্বর কক্ষ আধুনিকায়নে ১ কোটি ২০ লাখ টাকা এবং ভিভিআইপি কনফারেন্স রুমসংলগ্ন নতুন টয়লেট নির্মাণ ও অন্যান্য সংস্কারকাজে ১ কোটি ৫৬ লাখ টাকার কার্যাদেশ পেয়েছে প্রতিষ্ঠানটি।

সচিবালয়ের ৭ নম্বর ভবনে ৫৫ লাখ টাকা, ৪ নম্বর ভবনে ৭৪ লাখ টাকা এবং ডে-কেয়ার সেন্টার সংস্কারে ৪৪ লাখ টাকার কাজও পেয়েছে তারা।

একই সময়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্তর্জাতিক কনফারেন্স রুম নির্মাণ ও সংশ্লিষ্ট উন্নয়নকাজে ৫৬ লাখ টাকা, বিসিএস প্রশাসন একাডেমির দেয়াল সৌন্দর্যবর্ধনে ৫৭ লাখ টাকা এবং সচিবালয়ের ১ নম্বর ভবনে অবস্থিত প্রধানমন্ত্রীর কার্যালয়ে ২০২৫-২৬ অর্থবছরে আইসিটি রুম, টয়লেট ও শেড নির্মাণসহ বিভিন্ন উন্নয়ন ও সংস্কারকাজে ১ কোটি ৫৬ লাখ টাকার কার্যাদেশ পেয়েছে প্যারাডাইম।

প্রতিরক্ষা, সেতু ভবন ও এনবিআরেও কার্যাদেশ

সচিবালয়ের বাইরেও গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনাগুলোতে প্যারাডাইমের কার্যক্রম বিস্তৃত হয়েছে বলে নথিপত্রে উল্লেখ রয়েছে।

শেরেবাংলা নগরে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ৪২ লাখ টাকার সংস্কারকাজ পেয়েছে প্রতিষ্ঠানটি। আগারগাঁওয়ের এসএমআরসি ভবনের প্রায় ১৫ কোটি টাকার ঊর্ধ্বমুখী সম্প্রসারণ প্রকল্পের কাজও পেয়েছে তারা।

এ ছাড়া প্রধানমন্ত্রীর কার্যালয়ের ক্যাফেটেরিয়া ও বিভিন্ন হলের নির্মাণ, পরিবর্তন এবং সম্প্রসারণসংক্রান্ত দুটি প্রকল্পে মোট ৫ কোটি ৭৪ লাখ টাকার কার্যাদেশ পেয়েছে প্যারাডাইম।

বনানীতে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের সেতু ভবন সংস্কার, রেট্রোফিটিং ও পুনর্নির্মাণসংক্রান্ত তিনটি পৃথক প্যাকেজে প্রায় ১১ কোটি টাকার কার্যাদেশও পেয়েছে প্রতিষ্ঠানটি। পাশাপাশি এনবিআর ভবনের ৪৯ লাখ টাকার কাজও বাগিয়ে নিয়েছে তারা।

স্বাস্থ্যখাতেও প্যারাডাইমের কার্যক্রম

স্বাস্থ্যখাতেও প্যারাডাইমের কার্যক্রমের বিস্তৃতি রয়েছে। গণপূর্ত অধিদপ্তরের ডেলিগেটেড কাজ হিসেবে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের ৪ কোটি ৩০ লাখ টাকার গ্লাস কার্টেইন ওয়াল স্থাপনের কাজ পেয়েছে প্রতিষ্ঠানটি।

এ ছাড়া ঢাকা মেডিকেল কলেজের শহীদ ডা. মিলন অডিটোরিয়াম সংস্কারে ১ কোটি ৯৮ লাখ টাকা এবং অডিটোরিয়াম চত্বরের রাস্তা মেরামতে ৩৭ লাখ টাকার কাজও পেয়েছে তারা।

বদরুলকে সরিয়ে সার্কেল-১-এর দায়িত্বেও আবু নাসের

প্যারাডাইমের কার্যাদেশ বাড়ার সময়েই প্রশাসনিকভাবে আরও শক্তিশালী অবস্থানে আসেন প্রকৌশলী ড. আবু নাসের চৌধুরী। গত ১৩ আগস্ট নারীঘটিত বিষয়সহ বিভিন্ন অভিযোগে সার্কেল-১-এর তৎকালীন তত্ত্বাবধায়ক প্রকৌশলী বদরুল আলমকে সরিয়ে দেওয়া হলে ওই সার্কেলের অতিরিক্ত দায়িত্বও পান আবু নাসের।

গণপূর্ত অধিদপ্তরের সবচেয়ে গুরুত্বপূর্ণ সার্কেলগুলোর একটি হলো সার্কেল-১। এর অধীনে রয়েছে ঢাকা গণপূর্ত বিভাগ-১, ঢাকা গণপূর্ত বিভাগ-২, নগর গণপূর্ত বিভাগ এবং আরবরিকালচার বিভাগ।

এই সার্কেলের আওতাধীন গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনাগুলোর মধ্যে রয়েছে বঙ্গভবন, মন্ত্রীপাড়া, প্রধানমন্ত্রীর বাসভবন, জুলাই জাদুঘর (সাবেক গণভবন), ওসমানী স্মৃতি মিলনায়তন, রমনা পার্ক, এলেনবাড়ি, জাজেস কমপ্লেক্স, মতিঝিল এবং কাকরাইল থানাসহ রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা।

ফলে বর্তমানে রাজধানীর সবচেয়ে স্পর্শকাতর ও গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনাগুলোর রক্ষণাবেক্ষণ এবং বিপুল অঙ্কের পরিচালন বাজেট তদারকির দায়িত্ব আবু নাসের চৌধুরীর হাতে রয়েছে।

দুই সার্কেলের পরিচালন বাজেটে বড় বরাদ্দ

২০২৬-২৭ অর্থবছরের পরিচালন ব্যয়ের বাজেট পর্যালোচনায় দেখা যায়, ঢাকা সার্কেল-২-এর আওতাধীন ইডেন ভবন গণপূর্ত বিভাগের জন্য ২৫ কোটি টাকা, মেডিকেল গণপূর্ত বিভাগ ঢাকার জন্য ১৫ কোটি টাকা, ঢাকা গণপূর্ত বিভাগ-৩-এর জন্য ১৩ কোটি ৪০ লাখ টাকা এবং ঢাকা গণপূর্ত বিভাগ-৪-এর জন্য ২৭ কোটি ৪০ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে।

অন্যদিকে সার্কেল-১-এর আওতাধীন নগর গণপূর্ত বিভাগের জন্য ৩০ কোটি টাকা, ঢাকা গণপূর্ত বিভাগ-১-এর জন্য ১১ কোটি ৭৫ লাখ টাকা, ঢাকা গণপূর্ত বিভাগ-২-এর জন্য ২৩ কোটি টাকা এবং আরবরিকালচার বিভাগের জন্য ১১ কোটি ৫০ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে।

দুই সার্কেলের অধীন বিভাগগুলোর পরিচালন ব্যয়ে বিপুল অঙ্কের বরাদ্দ থাকায় এসব কাজের তদারকিতে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার প্রভাব ও ক্ষমতা নিয়ে প্রশ্ন উঠেছে।

সরকার পরিবর্তনের পরও প্রভাব বেড়েছে

গণপূর্ত অধিদপ্তরের একাধিক কর্মকর্তা বলেন, এলেনবাড়িতে বঙ্গবন্ধু কর্ণার করে আলোচনায় আসা আবু নাসের চৌধুরীর প্রভাব সরকার পরিবর্তনের পর আরও বেড়েছে। তাঁর প্রভাবেই প্যারাডাইম বড় পরিসরে কাজ পেতে শুরু করেছে বলে তাঁদের অভিযোগ।

একপর্যায়ে গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুরের সচিবালয়ের কার্যালয়ের সাজসজ্জার দায়িত্বও প্যারাডাইমকে দেওয়া হয় বলে দাবি করেছেন সংশ্লিষ্টরা।

অভিযোগ অস্বীকার প্যারাডাইমের

অভিযোগের বিষয়ে জানতে চাইলে গণপূর্ত অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ড. আবু নাসের চৌধুরী বলেন, ‘এসব বিষয়ে আমি কোনো মন্তব্য করব না।’

অন্যদিকে ঠিকাদারি প্রতিষ্ঠান প্যারাডাইম আর্কিটেক্টস অ্যান্ড ইঞ্জিনিয়ার্সের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ফয়সাল মোহাম্মদ বলেন, ‘সাবেক সচিব শহীদ উল্লা খন্দকারের সঙ্গে আমাদের ফার্মের কোনো সম্পর্ক নেই। আর সাবেক প্রধান স্থপতি কাজী গোলাম নাসির অবসরে যাওয়ার পর আমাদের ফার্মে শুধু পরামর্শক হিসেবে কাজ করছেন।’

প্যারাডাইমের বিরুদ্ধে গঠিত তদন্ত কমিটির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘কমিটি গঠন হয়েছে কি না, তা আমরা জানি না। আমাদের কোনো চিঠি দেওয়া হয়নি।’

প্রকৌশলী আবু নাসের চৌধুরীর সঙ্গে ঘনিষ্ঠতার মাধ্যমে সচিবালয়সহ গুরুত্বপূর্ণ স্থাপনার কাজ পাওয়ার অভিযোগ প্রসঙ্গে ফয়সাল মোহাম্মদ বলেন, ‘আমরা সচিবালয়ে কোনো কাজ করিনি। প্রকৌশলী আবু নাসের চৌধুরীর সার্কেলের অধীনেও কোনো প্রকল্পে কাজ করিনি।’

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্ক যাচ্ছেন খলিলুর রহমান

পূর্তে প্যারাডাইমের ফের দাপট, গুরুত্বপূর্ণ কাজ যাচ্ছে একই প্রতিষ্ঠানের ঝুড়িতে

আপডেট সময় ০১:৫৪:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬