ঢাকা ০২:৩৫ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিষিদ্ধ আওয়ামী লীগ ফেরার পথ তৈরি করছে জামায়াত: রাশেদ খাঁন বোরহানউদ্দিনে মাদকের আস্তানায় পুলিশের হানা, ৮৫ গ্রাম গাঁজা-মোবাইলসহ ধরা খেলো নাছির! সোহাগের রহস্যজনক মৃত্যু: তালেবের ভূমিকা নিয়ে নতুন প্রশ্ন? মাদক-জুয়া থেকে কথিত অর্থ লেনদেন, মুগদা ফাঁড়ি ঘিরে গুরুতর অভিযোগ বাসাইলের বাসুলিয়ায় দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় নারী পথচারীর মৃত্যু ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান চালান শ্রীপুর উপজেলা ও পৌর প্রশাসন বাংলাদেশ ইনোভেশন ফেয়ার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী বাধ্য হয়ে জনগণের অধিকার আদায়ে রাজপথে নেমেছি : শফিকুর রহমান চড়া দামে মাছ-মুরগি-ডিম, বাড়তি দামেও তেলের সংকট ইতালির বিমানবন্দরে যাত্রীর ব্যাগে মিলল মমি করা কুমিরের মাথা

শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির পৃথক অভিযানে মাদক ও ভারতীয় ট্রাকের টায়ার জব্দ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে পৃথক দুটি অভিযান চালিয়ে ১১০ বোতল ভারতীয় নেশাজাতীয় (Eskuf) সিরাপ, একটি বাইসাইকেল ও দুটি ভারতীয় ট্রাকের টায়ার জব্দ করেছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)। জব্দকৃত মালামালের আনুমানিক সিজার মূল্য ১ লাখ ৪৯ হাজার টাকা।
বুধবার (২ সেপ্টেম্বর) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে সোনামসজিদ বিওপির বিশেষ টহল দল এ অভিযান পরিচালনা করে।
বিজিবি জানায়, ভোর ৫টার দিকে সীমান্ত পিলার ১৮৫/১০-এস থেকে প্রায় ৩ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে শাহাবাজপুর ইউনিয়নের বারিক বাজার এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন ১১০ বোতল Eskuf সিরাপ ও একটি বাইসাইকেল জব্দ করা হয়। পরে সকাল সাড়ে ৫টার দিকে সীমান্ত পিলার ১৮৫/১-এস থেকে প্রায় ২ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে একই ইউনিয়নের সোনাপুর এলাকায় অভিযান চালিয়ে দুটি ভারতীয় ট্রাকের টায়ার জব্দ করা হয়।
এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে আইনগত কার্যক্রম চলমান রয়েছে।
মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, দেশের যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। পাশাপাশি সব ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।
Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নিষিদ্ধ আওয়ামী লীগ ফেরার পথ তৈরি করছে জামায়াত: রাশেদ খাঁন

শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির পৃথক অভিযানে মাদক ও ভারতীয় ট্রাকের টায়ার জব্দ

আপডেট সময় ০১:৪১:১২ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬