ঢাকা ০২:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আহমেদ বাওয়ানী একাডেমিতে অনিয়মের অভিযোগ পরিচালক আল ফাত্তাহকে ঘিরে ৩ হাজার কোটি টাকার অভিযোগ পূর্তে প্যারাডাইমের ফের দাপট, গুরুত্বপূর্ণ কাজ যাচ্ছে একই প্রতিষ্ঠানের ঝুড়িতে আয়কর নথি জালিয়াতির অভিযোগে সহকারী কর কমিশনার মিতুর পদোন্নতি ৮ বছর স্থগিত গাইবান্ধায় ৭ লাখ টাকার প্রকল্পে পুকুরচুরি: চার মাসেই নদীতে বিলীন জেলা পরিষদের কাঠের সেতু ২ লাখ ৬০ হাজার টাকা নিয়ে নিখোঁজ ভুট্টু ৭ দিনেও মেলেনি সন্ধান সৈয়দপুরে ভ্যান হারানো কিশোর রেজওয়ানকে নতুন ভ্যান উপহার দিল উপজেলা প্রশাসন ভিসা-টিকিট ঠিক থাকলেও বিমানের কাউন্টারে ‘টাকার খেলা’ মনোহরগঞ্জে মাছের পোনা অবমুক্ত করলেন চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিন দেশ অস্থিতিশীল করতে কেউ কেউ গুজব রটাচ্ছে : প্রধানমন্ত্রী

লাকসাম ইউএনও’র সঙ্গে নবাব ফয়জুন্নেসা ফাউন্ডেশনের মতবিনিময় সভা

কুমিল্লার লাকসাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নার্গিস সুলতানার সঙ্গে নবাব ফয়জুন্নেসা ফাউন্ডেশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেল ৪টায় লাকসাম উপজেলা পরিষদ মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। নবাব ফয়জুন্নেসা ফাউন্ডেশনের সভাপতি সৈয়দ ফজলে ইলাহী ফয়সালের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ফাউন্ডেশনের বিভিন্ন কার্যক্রম, এলাকার উন্নয়ন ও সামাজিক কর্মকাণ্ডসহ নানা বিষয়ে আলোচনা হয়।

সভায় উপস্থিত ছিলেন নবাব ফয়জুন্নেসা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আজাদ সরকার লিটন, উপজেলা কৃষি কর্মকর্তা মো. আল আমিন, সাপ্তাহিক আমাদের অধিকার-এর সম্পাদক কামাল উদ্দিন, দৈনিক বাংলা কাগজের বার্তা সম্পাদক শহীদুল ইসলাম শাহীন, লাকসাম ফেয়ার হেলথের চেয়ারম্যান মো. সেলিম মীর, পল্লী বিদ্যুৎ সমিতি-২ ও ৪-এর সাবেক পরিচালক আবদুল খালেক মোল্লা, লাকসাম প্রেসক্লাবের তথ্যপ্রযুক্তি সম্পাদক গোলাম মাহবুব সোবহানী।

এছাড়াও উপস্থিত ছিলেন কবি রোকসানা ইয়াসমীন মনি, কবি শিপন হোসেন মানব, নারী উদ্যোক্তা রোকসানা ইসলাম দুলালী, কবি আজিম উল্যাহ হানিফ, সাংবাদিক শ্যামল বড়ুয়া ববি, নবাব ফয়জুন্নেসা জাদুঘরের ইনচার্জ আনোয়ার হোসেন, ভিক্টোরিয়া সরকারি কলেজ বাঁধনের সদস্য আল আমিনসহ ফাউন্ডেশনের অন্যান্য সদস্য ও আমন্ত্রিত অতিথিরা।

মতবিনিময় সভায় লাকসামের ঐতিহ্য, শিক্ষা, সংস্কৃতি ও সামাজিক উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে সম্মিলিতভাবে কাজ করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি নবাব ফয়জুন্নেসা চৌধুরানীর স্মৃতি ও ঐতিহ্য সংরক্ষণে বিভিন্ন উদ্যোগ নিয়ে আলোচনা করা হয়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আহমেদ বাওয়ানী একাডেমিতে অনিয়মের অভিযোগ

লাকসাম ইউএনও’র সঙ্গে নবাব ফয়জুন্নেসা ফাউন্ডেশনের মতবিনিময় সভা

আপডেট সময় ১২:২২:২৬ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬