ঢাকা ০১:০৪ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ইমরান খান ও তার স্ত্রীকে একাকী কারাবন্দী না রাখার নির্দেশ হাইকোর্টের আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ ৪ জনের দুর্নীতি অনুসন্ধানে দুদক ১৭ কোটি টাকার লিফট কেনা হচ্ছে ৪৯ কোটিতে কুমিল্লায় আলোচনা, কবিতাপাঠ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে জাতীয় কবিকে স্মরণ পটুয়াখালীতে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত লাকসাম ইউএনও’র সঙ্গে নবাব ফয়জুন্নেসা ফাউন্ডেশনের মতবিনিময় সভা গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার তরুনদের মাদক থেকে দূরে থাকতে হবে : স্বাস্থ্যমন্ত্রী স্বজনের অভিযোগে ৩ সদস্যের তদন্ত কমিটি, ৫ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ১২টি চোরাই মোবাইল জব্দ

তরুনদের মাদক থেকে দূরে থাকতে হবে : স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল বলেন, সুন্দর ও সুস্হ সমাজ গড়তে হলে তরুনদের  মাদক থেকে দূরে রাখতে হবে।  দেশ থেকে নির্মূল করতে না পারলে  আমাদের ভবিষ্যৎ  প্রজন্ম নষ্ট হয়ে যাবে। মাদকাসেবীদের জন্য রাস্তাঘাটে নারীরা  নিরাপদে চলাফেরা করতে  পারবে না।  মঙ্গলবার  সকালে উপজেলা বিএনপি ও সকল অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, বর্তমানে দলের দায়িত্ব পালন করছেন মাননীয় চেয়ারম্যান তারেক রহমান। আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশনেত্রীর বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করি। একই সাথে দলের প্রতিষ্ঠালগ্ন থেকে যেসব নেতা-কর্মী মৃত্যুবরণ করেছেন, তাঁদের অবদানের প্রতি আমরা গভীর শ্রদ্ধা নিবেদন করছি।
​আলোচনা সভা শেষে এক বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরের সামনে এসে শেষ হয়। পরবর্তীতে সেখানে উপজেলা পরিষদের সামনে আড়িয়াল খাঁ নদে মাছের পোনা অবমুক্ত করেন ও উপজেলা পরিষদের মাঠে গাছের চারা রোপন করেন।
বেলাবো উপজেলা বিএনপির আহবায়ক ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আহসান হাবীব বিপ্লবের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক আতাউর রহমান বাচ্চুর পরিচালনায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব এম এ কাদের জলিল, যুগ্ম আহবায়ক মোঃ আবুল কালাম আজাদ, বেনজির আহমেদ, মতিউর রহমান, বেলাবো উপজেলা যুবদলের আহবায়ক মোঃ আক্তারুজ্জামান আক্তার, নারায়ণপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ রশিদুল ইসলাম লাল মিয়া, সল্লাবাদ ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ জহিরুল হক তানভীর, বেলাবো ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হাই মেম্বার,আমলাবো ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ খলিলউল্লাহ্ তপন,নারায়ণপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ রুহুল আমিন শ্যামল, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক সুমন রাজ, উপজেলা ছাত্রদলের সভাপতি মোঃ আশিক সুজন মামুন, সিনিয়র সহ-সভাপতি তারেক ফকির,সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন সহ অনেকেই।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইমরান খান ও তার স্ত্রীকে একাকী কারাবন্দী না রাখার নির্দেশ হাইকোর্টের

তরুনদের মাদক থেকে দূরে থাকতে হবে : স্বাস্থ্যমন্ত্রী

আপডেট সময় ১২:১৪:৪৬ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬