ঢাকা ০২:৫১ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিষিদ্ধ আওয়ামী লীগ ফেরার পথ তৈরি করছে জামায়াত: রাশেদ খাঁন বোরহানউদ্দিনে মাদকের আস্তানায় পুলিশের হানা, ৮৫ গ্রাম গাঁজা-মোবাইলসহ ধরা খেলো নাছির! সোহাগের রহস্যজনক মৃত্যু: তালেবের ভূমিকা নিয়ে নতুন প্রশ্ন? মাদক-জুয়া থেকে কথিত অর্থ লেনদেন, মুগদা ফাঁড়ি ঘিরে গুরুতর অভিযোগ বাসাইলের বাসুলিয়ায় দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় নারী পথচারীর মৃত্যু ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান চালান শ্রীপুর উপজেলা ও পৌর প্রশাসন বাংলাদেশ ইনোভেশন ফেয়ার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী বাধ্য হয়ে জনগণের অধিকার আদায়ে রাজপথে নেমেছি : শফিকুর রহমান চড়া দামে মাছ-মুরগি-ডিম, বাড়তি দামেও তেলের সংকট ইতালির বিমানবন্দরে যাত্রীর ব্যাগে মিলল মমি করা কুমিরের মাথা

পটুয়াখালীতে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভাসহ নানা আয়োজনে পটুয়াখালীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

মঙ্গলবার ( ০১ সেপ্টেম্বর) সকাল ১০ টায় বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও পটুয়াখালী ১ আসনের সংসদ সদস্য সাবেক স্বরাস্ট্র মন্ত্রী এয়ার ভয়েস মার্শাল (অবঃ) আলতাফ হোসেন চৌধুরীর নেতৃত্বে তিতাস মোড় হতে এক বর্ণাঢ্য র‍্যালী শুরু করে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে জেলা শিল্পকলা একাডেমী প্রাঙ্গনে গিয়ে র‍্যালী শেষ। সেখানে শান্তির পায়রা কবুতর উড়িয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।

পরে জেলা শিল্পকলা একাডেমীতে জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মাকসুদ আহমেদ বায়জীদ পান্না মিয়ার সভাপতিত্বে ও যুবদল নেতা এ্যাড. আল আমিন সুজনের সঞ্চালনায় আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও পটুয়াখালী ১ আসনের সংসদ সদস্য এয়ার ভয়েস মার্শাল (অবঃ) আলতাফ হোসেন চৌধুরী।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক জেলা বারের সাবেক সভাপতি এ্যাড. ওয়াহিদ সরোয়ার কালাম, বারের সাবেক সভাপতি এ্যাড. এটিএম মোজাম্মেল হোসেন তপন, জেলা মহিলা দলের সাবেক সভাপতি অধ্যাপক লায়লা ইয়াসমিন, সাবেক সাধারন সম্পাদক জেসমিন জাফর, জেলা বিএনপির সাবেক সহ প্রচার সম্পাদক সায়্যিদ তালুকদার, জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি এ্যাড. আনিচুর রহমান আনিচ,কমলাপুর ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম মৃধা, লাউকাঠি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. হাফিজুর রহমান হাফিজ, জেলা শ্রমিক দলের সাবেক সাধারন সম্পাদক মো. রফিকুল ইসলাম।

সভায় দলের প্রতিষ্ঠা শহীদ রাস্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেজা জিয়ার জন্য দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওঃ সহিদুল ইসলাম।

এদিকে দিবসটি উদযাপন উপলক্ষে মঙ্গলবার সকাল ৯ টায় দলীয় কার্যালয় প্রাঙ্গণে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক স্নেহাংশু সরকার কুট্টি, সাধারন সম্পাদক পিপি অ্যাড.মুজিবর রহমান টোটোন,জেলা ছাত্র দলের আহবায়ক মেহেদি হাসান শামিম চৌধুরী সহ জেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। পরে সার্কিট হাউস ও জেলা পরিষদ শিশু পার্ক পুকুরে  মাছের পোনা অবমুক্তকরা হয়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নিষিদ্ধ আওয়ামী লীগ ফেরার পথ তৈরি করছে জামায়াত: রাশেদ খাঁন

পটুয়াখালীতে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আপডেট সময় ১২:২৬:৩৭ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬