ঢাকা ০৩:০৯ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার ছাত্রদলের পরিণতি ছাত্রলীগের চেয়েও খারাপ হবে : সারজিস আলম যাদের কমিশনার হওয়ার যোগ্যতা ছিল না, তারা উপদেষ্টা হয়েছিল : পার্থ ভারতে যাওয়ার সময় কৃষক লীগ নেতা গ্রেপ্তার হাসিনা কোনো বক্তব্য দিলে দায় নেবে না ভারত: রণধীর জয়সওয়াল আগামী প্রজন্মের স্বার্থেই সংবিধান সংশোধন করা হবে : চিফ হুইপ জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী ‘তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়া হবে’ জুলাই চেতনায় গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির স্বামীর বন্ধুর সঙ্গে ২৮ দিনের সন্তান নিয়ে উধাও গৃহবধূ

লজ্জার রেকর্ড গেড়ে গিনেস বুকে ইলন মাস্ক!

বছরের শুরুতে লজ্জার রেকর্ড গড়ে একেবারে গিনেস বুকে নাম লেখালেন ইলন মাস্ক! এহেন ‘নজির’ যে তিনি গড়বেন, তা হয়তো তার অতি বড় শত্রুও হয়তো ভাবেননি। কিন্তু সত্যিটা ভাবনার থেকেও বড় হয়ে দাঁড়াল। টুইটার কিনে বিপুল অর্থ খুইয়ে রেকর্ড গড়লেন মার্কিন ধনকুবের।

ব্যক্তিগতভাবে সবচেয়ে বেশি লোকসান করে ইতিহাস তৈরি করেছেন মাস্ক। গত শুক্রবার এমন খবরই প্রকাশ্যে আনে গিনেস বুক কর্তৃপক্ষ।

তারা জানিয়েছে, ফোর্বসের হিসাব অনুযায়ী, ২০২১ সালের নভেম্বর মাসের পর থেকে অন্তত ১৮২ বিলিয়ন ডলার লোকসান করেছেন মাস্ক। অন্য সূত্রের আবার দাবি, হিসেবের অঙ্কটা প্রায় ২০০ বিলিয়ন ডলার। অর্থাৎ ভারতীয় মুদ্রায় আনুমানিক ২০ হাজার কোটি টাকা!

জানা গেছে, ২০২১ সালের নভেম্বরের আগে যেখানে মাস্কের মোট সম্পত্তির মূল্য যেখানে ৩২০ বিলিয়ন ডলার ছিল, সে মাসের পর থেকে নামতে নামতে ২০২৩ সালের জানুয়ারিতে এসে তা দাঁড়িয়েছে ১৩৭ বিলিয়ন ডলারে। এর থেকেই মাস্কের বিপুল লোকসানের অংকটা অনেকটাই স্পষ্ট।

এর একটি কারণ তার কোম্পানি টেসলা স্টকের খারাপ পারফরম্যান্স। একটি সংবাদমাধ্যমের খবর বলছে, টুইটার কেনার জন্য প্রথম দফায় টেসলার ৭ বিলিয়ন ডলার, পরে ৪ বিলিয়ন ডলার এবং পরে আরও ৩.৫৮ বিলিয়ন ডলার স্টক বিক্রি করেছেন মাস্ক। এই বিপুল অর্থ খুইয়েই লজ্জার রেকর্ড করে গিনেস বুকে নাম তুলেছেন তিনি। আর এর সঙ্গেই বিশ্বের ধনীতম ব্যক্তি হওয়ার তকমাও হারিয়েছেন। বিশ্বের ধনীতমদের শীর্ষে ফ্রান্সের বার্নার্ড আরনল্ট। তার সম্পত্তির মূল্য ১৯০ বিলিয়ন ডলার।

গোটা দুনিয়ায় আলোড়ন সৃষ্টি করে প্রচুর হইচই করে বিপুল অর্থের বিনিময়ে টুইটারের মালিকানা নিয়েছিলেন মাস্ক। কিন্তু তার এই সিদ্ধান্ত যে তাকে একেবারে ফকির বানিয়ে দেবে, তা হয়তো আন্দাজ করতে পারেননি মাস্ক।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার

লজ্জার রেকর্ড গেড়ে গিনেস বুকে ইলন মাস্ক!

আপডেট সময় ০১:০৭:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ জানুয়ারী ২০২৩