ঢাকা ১১:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্ক যাচ্ছেন খলিলুর রহমান নিত্যপণ্য ও গ্যাস সিলিন্ডার বিক্রিতে অনিয়ম, জরিমানা ৯ লাখ টাকা ক্ষতিকর রাসায়নিক দিয়ে কলা পাকানো, কুমিল্লায় দুই প্রতিষ্ঠানকে ৪৫ হাজার টাকা জরিমানা গোলাপগঞ্জে নিষিদ্ধ আ.লীগ নেতা বাহার উদ্দিন গ্রেপ্তার সিলেটে সাদাপাথর এক্সপ্রেস বাস থেকে ৬৫ বোতল বিদেশি মদসহ আটক ১ জবিতে ককটেল বিস্ফোরণ, সন্দেহভাজন আটক আতশবাজি পোড়ালে রোগ সারে, বিজেপি নেত্রীর দাবি ঘিরে বিতর্ক পোশাকশ্রমিকদের ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরিসহ পাঁচ দফা দাবি অবশেষে ঢাকায় ফারহান, দলের সঙ্গে অনুশীলনে হামজা ঘুমন্ত অবস্থায় স্বামীকে শিল দিয়ে পিটিয়ে হত্যা করলেন স্ত্রী

উজিরপুরে সড়ক অনিয়মের সংবাদ প্রকাশের পর ঘটনা চাপা দিতে প্রকৌশলী সুব্রতের তৎপরতা

উজিরপুর (বরিশাল) প্রতিনিধি: বরিশালের উজিরপুর উপজেলার হারতা ইউনিয়নের নয়াকান্দি ফুটব্রিজ থেকে দক্ষিণ সাতলা পর্যন্ত প্রায় আড়াই কিলোমিটার সড়কের নির্মাণের দুই মাস যেতে না যেতেই সড়কটির বিভিন্ন স্থানে খানাখন্দ সৃষ্টি হয় এবং প্রায় ৭৫ লাখ টাকা ব্যয়ে নির্মিত সড়কটির বিভিন্ন অংশে পিচ-পাথর উঠে যায়।

এমনকি জিও ব্যাগের পরিবর্তে চটের বস্তায় বালু ভর্তি করে পাইলিং করার ও অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। সংবদিটি বিভিন্ন জাতীয় ও স্থানীয় দৈনিক পত্রিকায় প্রকাশিত হলে ওই ঠিকাদারী প্রতিষ্ঠিানের প্রতিনিধি ও উজিরপুরের কতিপয় সাংবাদিকদের নিয়ে প্রকৌশলী সুব্রত রায়ের আফিসে মিডিয়া ম্যানেজ ও সড়কের আনিয়ম ধামাচাপা দিয়ে ঘটনা ভিন্ন খাতে নেয়ার জন্য মোটা অংকের লেনদেন হয় বলে একাধিক সুত্র নিশ্চিত করেছে।

এরপর থেকে ওই সড়কটির ত্রুটি পূর্ণ আংশ রেখে ভাল রাস্তার ছবি ব্যাবহার করে ঠিকাদারের পক্ষে সাফাই গায় একটি চক্র। প্রকৌশলী সুব্রত রায়ের ভুমিকা নিয়ে জনমনে নানা প্রশ্নে উঠেছে যেখানে তিনি দূর্নিতী ও অনিয়মের বিরুদ্ধে আবস্থান নিবেন, সেখানে তিনি নিজেই রক্ষক হয়ে ভক্ষকের ভূমিকায় রয়েছেন।

এ নিয়ে নির্মাণকাজের মান ও তদারকি নিয়ে প্রশ্ন উঠেছে।
উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সূত্রে জানা গেছে, নয়াকান্দি ফুটব্রিজ থেকে দক্ষিণ সাতলা পর্যন্ত সড়কটির নির্মাণে ব্যয় হয়েছে ৭৪ লাখ ৯৯ হাজার টাকা। কাজটি করেছে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স তাসমিয়া এন্টারপ্রাইজ।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, নির্মাণকাজে অনিয়ম ও যথাযথ তদারকির অভাবেই নির্মাণের অল্প সময়ের মধ্যে সড়কটির বিভিন্ন স্থানে পিচ-পাথর উঠে গেছে। কোথাও কোথাও সড়কের প্রস্থও কমে গেছে। তাদের দাবি, পুরোনো সড়কের প্রস্থের সঙ্গে নতুন সড়কের প্রস্থ সরেজমিন মেপে দেখা হোক। একই সঙ্গে সড়কের পুরুত্ব, ব্যবহৃত নির্মাণসামগ্রীর মান ও কাজের পরিমাণ যাচাই করে প্রয়োজনীয় তদন্ত করা হোক।

এ ঘটনায় উজিরপুর উপজেলা এলজিইডির প্রকৌশলী সুব্রত রায়ের তদারকি ও দায়িত্ব পালন নিয়েও প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। তাদের অভিযোগ, নির্মাণকাজ চলাকালে যথাযথভাবে তদারকি করা হলে এত দ্রুত সড়কটির বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হওয়ার কথা নয়।

তবে প্রকৌশলী সুব্রত রায় অভিযোগ অস্বীকার করে বলেন, বৃষ্টির কারণে সড়কের কয়েকটি স্থানে পানি জমে ক্ষতি হয়েছে। বৃষ্টি কমে গেলে ক্ষতিগ্রস্ত স্থানগুলো মেরামত করা হবে। স্থানীয়রা বলছেন, নির্মাণের মাত্র দুই মাসের মধ্যে পিচ-পাথর উঠে যাওয়ার কারণ হিসেবে শুধু বৃষ্টিকে দায়ী না করে বিষয়টি কারিগরি পরীক্ষার মাধ্যমে খতিয়ে দেখা প্রয়োজন।

তাঁদের মতে, সড়কের প্রস্থ ও পুরুত্ব মাপার পাশাপাশি নির্মাণসামগ্রীর মান, কাজের পরিমাণ এবং প্রকল্প-সংক্রান্ত নথিপত্র যাচাই করলে প্রকৃত চিত্র বেরিয়ে আসবে।

তাঁদের দাবি, তদন্তে ঠিকাদারি প্রতিষ্ঠান বা সংশ্লিষ্টদের অনিয়ম কিংবা দায়িত্বে গাফিলতির প্রমাণ পাওয়া গেলে বিধি অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে নিম্নমানের কাজ হয়ে থাকলে সংশ্লিষ্ট ঠিকাদারের ব্যয়ে সড়কটি মানসম্মতভাবে পুনর্নির্মাণেরও দাবি জানিয়েছেন তাঁরা।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্ক যাচ্ছেন খলিলুর রহমান

উজিরপুরে সড়ক অনিয়মের সংবাদ প্রকাশের পর ঘটনা চাপা দিতে প্রকৌশলী সুব্রতের তৎপরতা

আপডেট সময় ০৩:০৭:৩৯ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬