ঢাকা ১০:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দায়িত্ব বাড়ল দুই মন্ত্রীর নেত্রকোনায় জুয়ার আসর থেকে ৮ জুয়াড়ি আটক মায়ের কোলে শিশু যেমন নিরাপদ, বাংলাদেশে সব ধর্মের মানুষও তেমন নিরাপদ : চরমোনাই পীর নোয়াখালীতে সাবেক রেলওয়ে প্রকৌশলী শাহ আলমের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল কোটালীপাড়ায় প্রীতি ফুটবল ম্যাচ: বিবাহিত ও অবিবাহিত দল গোলে ড্র শিবগঞ্জে রাতের আঁধারে কবরস্থানের ১৪০ মেহগনি গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা ব্রাহ্মণপাড়ায় পুলিশের পৃথক অভিযানে ৯ জন গ্রেপ্তার, সাড়ে ২৬ কেজি গাঁজা উদ্ধার ময়নাতদন্ত ও থানায় অভিযোগ ছাড়াই সোহাগের লাশ দাফন: রহস্য আরও ঘনীভূত হাই-টেক পার্কে আনোয়ার-শফিকের কোটি টাকার অনিয়ম, নিয়োগ-বাণিজ্য, টেন্ডারের তথ্য পাচার ও ওএসএস ঘিরে অভিযোগ দুর্নীতিবাজদের বিরুদ্ধে দুদককে কঠোর ব্যবস্থা গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির

নাইজেরিয়ায় রাতভর হামলায় নিহত ২৫

নাইজেরিয়ার মধ্যাঞ্চলীয় প্লাতো রাজ্যের একটি গ্রামে রাতভর হামলায় অন্তত ২৫ জন নিহত হয়েছে। মঙ্গলবার স্থানীয় কর্মকর্তা ও বাসিন্দারা বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন।

বিষয়টি নিশ্চিত করে স্থানীয় কাউন্সিলর লেমন লিয়ান ইলিয়া জানান, হামলায় প্রথমে ২৩ জন নিহত হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন আরো একজনের মৃত্যু হয়। নিহতদের অধিকাংশই নারী ও শিশু।  হামলার পর ওই এলাকায় প্রতিশোধমূলক সহিংসতা ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।
স্থানীয় বাসিন্দা আমোস জন জানান, পরে আরো একজন মারা যাওয়ায় নিহতের সংখ্যা অন্তত ২৫-এ দাঁড়িয়েছে। হামলাকারীরা বাড়ি বাড়ি গিয়ে ধারালো অস্ত্র দিয়ে বাসিন্দাদের হত্যা করে।
প্লাতো পুলিশের মুখপাত্র আলফ্রেড আলাবো জানান, পরিস্থিতি পর্যালোচনা করে পুলিশ সদস্যদের ঘটনাস্থলে পাঠানো হয়েছে। এ বিষয়ে পরে বিস্তারিত বিবৃতি দেওয়া হবে।

স্থানীয় সংগঠন মওয়াঘাভুল ইয়ুথ মুভমেন্ট অভিযোগ করেছে, ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীকে সুরক্ষা দিতে কর্তৃপক্ষ ব্যর্থ হয়েছে। সংগঠনটির মুখপাত্র তুবওত জোয়েল সানডে বলেন, বারবার গ্রাম ধ্বংস, নিরীহ মানুষ হত্যা, বাড়িঘরে আগুন এবং কৃষিজমি নষ্টের ঘটনাকে আর সাধারণ ঘটনা হিসেবে দেখার সুযোগ নেই।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দায়িত্ব বাড়ল দুই মন্ত্রীর

নাইজেরিয়ায় রাতভর হামলায় নিহত ২৫

আপডেট সময় ০৮:৫৩:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬