ঢাকা ১০:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দায়িত্ব বাড়ল দুই মন্ত্রীর নেত্রকোনায় জুয়ার আসর থেকে ৮ জুয়াড়ি আটক মায়ের কোলে শিশু যেমন নিরাপদ, বাংলাদেশে সব ধর্মের মানুষও তেমন নিরাপদ : চরমোনাই পীর নোয়াখালীতে সাবেক রেলওয়ে প্রকৌশলী শাহ আলমের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল কোটালীপাড়ায় প্রীতি ফুটবল ম্যাচ: বিবাহিত ও অবিবাহিত দল গোলে ড্র শিবগঞ্জে রাতের আঁধারে কবরস্থানের ১৪০ মেহগনি গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা ব্রাহ্মণপাড়ায় পুলিশের পৃথক অভিযানে ৯ জন গ্রেপ্তার, সাড়ে ২৬ কেজি গাঁজা উদ্ধার ময়নাতদন্ত ও থানায় অভিযোগ ছাড়াই সোহাগের লাশ দাফন: রহস্য আরও ঘনীভূত হাই-টেক পার্কে আনোয়ার-শফিকের কোটি টাকার অনিয়ম, নিয়োগ-বাণিজ্য, টেন্ডারের তথ্য পাচার ও ওএসএস ঘিরে অভিযোগ দুর্নীতিবাজদের বিরুদ্ধে দুদককে কঠোর ব্যবস্থা গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির

বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ার গুজবে পদদলিত, মন্দিরে নিহত ৭

বিদ্যুতের তার ছিঁড়ে পড়ার একটি ভুয়া ও ভিত্তিহীন গুজবে সৃষ্ট আতঙ্কে ভারতের বিহারের একটি মন্দিরে হুড়োহুড়ির ঘটনায় অন্তত ৭ জন নারী পদদলিত হয়ে মারা গেছেন। এ সময় আহত হয়েছেন বেশ কয়েকজন পুণ্যার্থী।

সোমবার (১৭ আগস্ট) ভোরে রাজ্যটির লখিসরাই জেলার ঐতিহ্যবাহী অশোক ধাম মন্দিরে ভক্তদের ভিড়ের মধ্যে এ দুর্ঘটনা ঘটে। খবর আনাদোলু এজেন্সির।
মন্দিরের কর্মকর্তা শৈলেন্দ্র কুমার জানান, ভোরে পূজা দেওয়ার সময় মন্দিরে হুট করে একটি বিদ্যুতের খুঁটি ভেঙে পড়েছে এবং পুণ্যার্থীদের গায়ের ওপর তার ছিঁড়ে পড়ছে বলে এক ধরনের ভয়ংকর গুজব ছড়িয়ে দেওয়া হয়। মুহূর্তের মধ্যে এই গুজব পূজারিদের মধ্যে ছড়িয়ে পড়লে সেখানে মারাত্মক আতঙ্ক তৈরি হয়।

বিশেষ করে নারীদের সারিতে হুড়োহুড়ি লেগে যায় এবং আতঙ্কে ছোটাছুটি করতে গিয়ে তারা একে অপরের ওপর পড়ে যান। এতে ঘটনাস্থলেই ৭ নারীর মর্মান্তিক মৃত্যু হয়।

লখিসরাই জেলা প্রশাসন জানিয়েছে, পদদলিত হয়ে আহতদের দ্রুত উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে আহতদের চিকিৎসাসেবা নিশ্চিতের পাশাপাশি বিস্তারিত তথ্য সংগ্রহের চেষ্টা চলছে।

এদিকে ঘটনাটিকে অত্যন্ত হৃদয়বিদারক আখ্যা দিয়ে বিহারের মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী জানান, আহত ব্যক্তিদের সুচিকিৎসা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসনকে জরুরি ভিত্তিতে সব ধরনের পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দায়িত্ব বাড়ল দুই মন্ত্রীর

বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ার গুজবে পদদলিত, মন্দিরে নিহত ৭

আপডেট সময় ১২:২৭:১৯ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬