ঢাকা ১১:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দায়িত্ব বাড়ল দুই মন্ত্রীর নেত্রকোনায় জুয়ার আসর থেকে ৮ জুয়াড়ি আটক মায়ের কোলে শিশু যেমন নিরাপদ, বাংলাদেশে সব ধর্মের মানুষও তেমন নিরাপদ : চরমোনাই পীর নোয়াখালীতে সাবেক রেলওয়ে প্রকৌশলী শাহ আলমের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল কোটালীপাড়ায় প্রীতি ফুটবল ম্যাচ: বিবাহিত ও অবিবাহিত দল গোলে ড্র শিবগঞ্জে রাতের আঁধারে কবরস্থানের ১৪০ মেহগনি গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা ব্রাহ্মণপাড়ায় পুলিশের পৃথক অভিযানে ৯ জন গ্রেপ্তার, সাড়ে ২৬ কেজি গাঁজা উদ্ধার ময়নাতদন্ত ও থানায় অভিযোগ ছাড়াই সোহাগের লাশ দাফন: রহস্য আরও ঘনীভূত হাই-টেক পার্কে আনোয়ার-শফিকের কোটি টাকার অনিয়ম, নিয়োগ-বাণিজ্য, টেন্ডারের তথ্য পাচার ও ওএসএস ঘিরে অভিযোগ দুর্নীতিবাজদের বিরুদ্ধে দুদককে কঠোর ব্যবস্থা গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির

জাপানে ভারি বৃষ্টিতে ৮ জনের মৃত্যু, টোকিও বিমানবন্দরে আটকা হাজারো যাত্রী

জাপানের রাজধানী টোকিওতে রেকর্ড বৃষ্টিপাতে সৃষ্ট আকস্মিক বন্যায় অন্তত আটজনের মৃত্যু হয়েছে। রাস্তাঘাট, রেললাইন ও বাড়িঘর প্লাবিত হওয়ায় নারিতা আন্তর্জাতিক বিমানবন্দরে ৭হাজার যাত্রী আটকা পড়েছেন।

জাপানের আবহাওয়া সংস্থা (জেএমএ) এই নজিরবিহীন দুর্যোগের কারণে চিবা অঞ্চলের জন্য ইতিহাসে প্রথমবারের মতো সর্বোচ্চ লেভেল ৫ ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে।
দ্য ইন্ডিপিন্ডেন্টের প্রতিবেদনে বলা হয়, টোকিওর সীমান্তবর্তী প্রিফেকচার চিবার কিছু এলাকায় ২৪ ঘণ্টায় ৩৬৭ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে, যা ২০১৩ সালের অক্টোবরে হওয়া ৩০৯ মিলিমিটারের রেকর্ডকে ছাড়িয়ে গেছে।

এ ছাড়া জাপানে বছরের অন্যতম ধর্মীয় ছুটির সপ্তাহ চলাকালীন সাকুরায়ও রেকর্ড ৯৭ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।
বৃহস্পতিবার জাপান আবহাওয়া সংস্থা প্রথমবারের মতো প্রিফেকচারের এক ডজনেরও বেশি পৌরসভার জন্য সর্বোচ্চ ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছিল।

কিন্তু শুক্রবার বৃষ্টি কমে আসায় সতর্কতাটি শিথিল করে, যদিও দিনের পরবর্তী অংশে আরো বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।
জনসাধারণকে পরামর্শ দিয়ে ভূমি মন্ত্রণালয়ের কর্মকর্তা কাজুহিতো শিমামতো বলেন, ‘যেসব নদীতে বন্যার ঝুঁকি ইতিমধ্যেই বেশি, সেখানে নিজেদের জীবন রক্ষার জন্য সম্ভাব্য সব উপায়ে পদক্ষেপ নিন। এমন কিছু নদীও রয়েছে যেখানে বন্যার ঝুঁকি আরও বাড়ার আশঙ্কা রয়েছে, তাই অনুগ্রহ করে সতর্কতা জারি মেনে আগেভাগেই নিরাপদ স্থানে আশ্রয় নিন।’

আবহাওয়ার পূর্বাভাস সংস্থা জানিয়েছে, চিবায় সর্বোচ্চ পরিমাণে বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি বলেছেন, সাম্প্রতিক বছরগুলোতে ভারী বৃষ্টির কারণে সৃষ্ট দুর্যোগ ‘ক্রমবর্ধমানভাবে ঘন ঘন’ ঘটছে।

তিনি বলেন, ‘জনগণের জীবন ও জীবিকা রক্ষার জন্য সতর্ক রয়েছে সরকার।’
যারা মারা গেছেন তাদের প্রতি গভীর সমবেদনা জানাই এবং সকলের পক্ষ থেকে তাদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি বিনীত সহানুভূতি জ্ঞাপন করি বলে যোগ করেন তিনি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দায়িত্ব বাড়ল দুই মন্ত্রীর

জাপানে ভারি বৃষ্টিতে ৮ জনের মৃত্যু, টোকিও বিমানবন্দরে আটকা হাজারো যাত্রী

আপডেট সময় ০৯:১১:৪৭ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬